বাংলাদেশ ব্যাংকে ‘ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (IT)’ পদে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এর সময়সূচি পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ | Bangladesh Bank ‘Data Entry Control Operator’ (IT)

বাংলাদেশ ব্যাংকে ‘ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (IT)’ পদে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এর সময়সূচি পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ | Bangladesh Bank ‘Data Entry Control Operator’ (IT)

এই নোটিশের বিবরণ

সুপ্রিয় চাকুরীপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে, গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ইং তারিখে বাংলাদেশ ব্যাংকে ১৬তম গ্রেডভুক্ত ‘ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি)’ পদে নিয়োগের লক্ষ্যে গত ১৩/০৫/২০২৬ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি নং-৪২/২০২৬ এর সূত্রে আবেদনকারী প্রার্থীদের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট গ্রহণের সময়সূচি পরিবর্তন সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ২৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:০০টা হতে ১০:৩০টা পর্যন্ত অনুষ্ঠিতব্য পরীক্ষাটি ১৬ অক্টোবর ২০২৬ সকাল ০৯:০০টা হতে ১০:৩০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। বর্ণিত পদে আবেদনকারী প্রার্থী গণ ১৬/১০/২০২৬ তারিখ সকাল ৭:৩০ ঘটিকা পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট-এর নির্ধারিত কেন্দ্র, কেন্দ্র ভিত্তিক আসন বিন্যাস এবং পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনাবলী যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের (erecruitment.bb.org.bd) মাধ্যমে জানিয়ে দেয়া হবে।