বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (AD) পদের লিখিত পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ ২০২৬ | Bangladesh Bank Assistant Director (AD) Written Exam Seating Arrangement 2026 | Biddabari

Bangladesh Bank Assistant Director (AD) Written Exam Seating Arrangement 2026 | Biddabari

এই নোটিশের বিবরণ

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০৩ আগস্ট ২০২৬ ইং তারিখে বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (AD) পদের লিখিত পরীক্ষার আসনবিন্যাস সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটির তথ্যমতে, বাংলাদেশ ব্যাংকে 'সহকারী পরিচালক' পদে নিয়োগের লক্ষ্যে ( ২৯/০৩/২০২৬ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি নং- ২৫/২০২৬-এর সূত্রে ) ১৭/০৭/২০২৬ তারিখে অনুষ্ঠিত প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ ৫,১৪৯ জন প্রার্থীর লিখিত পরীক্ষা আগামী ০৭/০৮/২০২৬ তারিখ শুক্রবার সকাল ১০.০০টা থেকে দুপুর ১২.০০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষা্টি উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় ও ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজ এই তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

 

বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (AD) পদের লিখিত পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ ২০২৬ |Bangladesh Bank Assistant Director (AD) Written Exam Seating Arrangement 2026 এর গুরুত্বপূর্ণ তথ্যঃ

পদের নাম:  বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (AD)

লিখিত পরীক্ষার তারিখ: ০৭/০৮/২০২৬ তারিখ শুক্রবার

লিখিত পরীক্ষার সময়: সকাল ১০.০০টা থেকে দুপুর ১২.০০টা।

লিখিত পরীক্ষার স্থান: উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় ও ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজ

পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত জানুন: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট https://erecruitment.bb.org.bd