বাংলাদেশ ব্যাংক এর সহকারী পরিচালক (AD) পদের পরীক্ষার MCQ ফলাফল এবং লিখিত পরীক্ষার সময়সূচী প্রকাশ ২০২৬ | Bangladesh Bank Assistant Director Exam Schedule 2026 | Biddabari

Bangladesh Bank Assistant Director Exam Schedule 2026

এই নোটিশের বিবরণ


সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৬ জুলাই ২০২৬ ইং তারিখে বাংলাদেশ ব্যাংক এর সহকারী পরিচালক পদের MCQ পরীক্ষার ফলাফল এবং লিখিত পরীক্ষার সময়সূচী প্রকাশিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইটের এর তথ্যমতে, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ১৭/০৭/২০২৬  তারিখে অনুষ্ঠিত প্রিলিমিনারি টেস্ট এ উত্তীর্ণ ৫১৪৯ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ০৭ আগস্ট ২০২৬ তারিখ (শুক্রবার ) সকাল ১০.০০ টা হতে ১২.০০ পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে। পরীক্ষার কেন্দ্র, কেন্দ্র ভিত্তিক আসন বিন্যাস এবং পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনাবলি যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।  

বাংলাদেশ ব্যাংক এর সহকারী পরিচালক (AD) পদের লিখিত পরীক্ষার সময়সূচী প্রকাশ ২০২৬ গুরুত্বপূর্ণ তথ্যঃ

পদের নাম:  সহকারী পরিচালক

লিখিত পরীক্ষার তারিখ: ০৭ আগস্ট ২০২৬ তারিখ (শুক্রবার)

লিখিত পরীক্ষার স্থান: পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত জানুন: বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) তে