বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের অধীন সাধারণ পুলের আওতায় নিয়োগযোগ্য বিভিন্ন মন্ত্রণালয়ে প্রশাসনিক কর্মকর্তা (১০ম গ্রেড) পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও কর্ম

বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের অধীন সাধারণ পুলের আওতায় নিয়োগযোগ্য বিভিন্ন মন্ত্রণালয়ে প্রশাসনিক কর্মকর্তা (১০ম গ্রেড) পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও কর্ম

এই নোটিশের বিবরণ

সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, আপনাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে ১৫ সেপ্টেম্বর ২০২৬ইং তারিখে সাধারণ পুলের আওতায় নিয়োগযোগ্য বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের ১০ম গ্রেডের "প্রশাসনিক কর্মকর্তা" পদে (বিজ্ঞপ্তির তারিখ: ১৩.০২.২০২৫; বিজ্ঞপ্তি নম্বর-৭৫) সরাসরি নিয়োগের জন্য অনুষ্ঠিত বাছাই ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং BPSC Form5A (Applicant's Copy) জমাদানকারী সাময়িকভাবে যোগ্য/শর্ত সাপেক্ষে যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষা নিম্নোক্ত তারিখ ও সময়সূচী সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি মৌখিক পরীক্ষাটি ০৫ অক্টোবর ২০২৬ইং তারিখে সকাল ১০.০০ টা থেকে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের প্রধান কার্যালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের অধীন সাধারণ পুলের আওতায় নিয়োগযোগ্য বিভিন্ন মন্ত্রণালয়ে প্রশাসনিক কর্মকর্তা (১০ম গ্রেড) পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও কর্মসূচি প্রকাশ | General Pool Administrative Officer under Bangladesh Public Service Commission Exam Date and Schedule Publish | Biddabari এর গুরুত্বপূর্ণ তথ্যঃ

মোট নিয়মিত প্রার্থীর সংখ্যাঃ ১২১ জন

মৌখিক পরীক্ষার কেন্দ্রঃ আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা

মৌখিক পরীক্ষার সময়ঃ সকাল ১০.০০ টা

বিস্তারিতঃ

৪। পুলভুক্ত "প্রশাসনিক কর্মকর্তা" (১০ম গ্রেড) পদের মৌখিক পরীক্ষার জন্য আমন্ত্রিত যোগ্য প্রার্থীদের জন্য বিপিএসসি'র ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এ পরীক্ষাসূচির নোটিশ ও ফলাফল অপশন নন-ক্যাডার পরীক্ষা অংশে আপলোডকৃত পছন্দক্রম ফরম আগামী ২৫/০৯/২০২৬ তারিখ থেকে পাওয়া যাবে। উক্ত পছন্দক্রম ফরম ডাউনলোডপূর্বক সংযুক্ত তালিকায় বর্ণিত মন্ত্রণালয়/বিভাগের কোড পছন্দ অনুযায়ী পূরণ করে হার্ডকপি অবশ্যই মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে; অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না।

৫। প্রার্থীর বাছাই/লিখিত পরীক্ষার প্রবেশপত্র মৌখিক পরীক্ষার জন্য প্রযোজ্য নয়। মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীর নিকট কমিশন হতে কোন আলাদা সাক্ষাৎকারপত্র প্রেরণ করা হবে না। কোনো প্রার্থীর প্রবেশপত্র হারিয়ে গেলে বা বিনষ্ট হলে কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd অথবা টেলিটকের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। প্রবেশপত্র ছাড়া মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না।

৬। প্রার্থীদের সকল শিক্ষাগত যোগ্যতার সনদের মূলকপি, জাতীয় পরিচয়পত্র, চাকুরীরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক সিল স্বাক্ষরিত মূল ছাড়পত্রের কপি (প্রযোজ্য ক্ষেত্রে), মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত সর্বশেষ সার্কুলার অনুযায়ী মুক্তিযোদ্ধার বয়সের প্রমাণক/সকল তথ্যাদি (প্রযোজ্য ক্ষেত্রে) এবং BPSC Form-5A (Applicant's Copy) অবশ্যই মৌখিক পরীক্ষার সময় আনতে হবে। অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না।

৭। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীগণ মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ বা কোনো প্রকার ইলেক্ট্রনিক ডিভাইসসহ কমিশন ভবনে প্রবেশ করতে পারবেন না।

৮। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদেরকে অতিরিক্ত ১ সেট BPSC Form-5A (Applicant's Copy) কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিম্নবর্ণিত কাগজপত্র/অতিরিক্ত তথ্যাদিসহ মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে:

ক। প্রবেশপত্রের কপি;

খ। BPSC Form-5A (Applicant's Copy);

গ। সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও কম্পিউটার প্রশিক্ষণ সনদের সত্যায়িত কপি;

ঘ। অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি; [প্রযোজ্য ক্ষেত্রে]

ঙ। বয়স প্রমাণের জন্য শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত এস.এস.সি/সমমানের মূল/সাময়িক সনদের সত্যায়িত কপি। "ও" লেভেল এবং "এ" লেভেল ডিগ্রীধারী প্রার্থীদের ক্ষেত্রে জন্ম তারিখ সংবলিত দালিলিক প্রমাণ জমা দিতে হবে। বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

চ। বিদেশ থেকে অর্জিত ডিগ্রীধারী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি/শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত ফটোকপি; [প্রযোজ্য ক্ষেত্রে]

ছ। সরকার অথবা স্থানীয় সরকার কর্তৃপক্ষের চাকরি থেকে ইস্তফাদানকারী অথবা অপসারিত ব্যক্তিদের ক্ষেত্রে ইস্তফা অথবা অপসারণ আদেশের সত্যায়িত কপি;

জ। কোন সরকারি/স্বায়ত্তশাসিত/আধাস্বায়ত্তশাসিত/সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ প্রদত্ত সিল স্বাক্ষরিত ছাড়পত্রের সত্যায়িত কপি;

ঝ। সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি;

ঞ। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানের মুক্তিযোদ্ধা সনদ; [প্রযোজ্য ক্ষেত্রে]

ট। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদ; [প্রযোজ্য ক্ষেত্রে]

ঠ। শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সুবর্ণ নাগরিক কার্ড/প্রতিবন্ধী কার্ড; [প্রযোজ্য ক্ষেত্রে]

ড। তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত/প্রত্যয়নপত্র; [প্রযোজ্য ক্ষেত্রে]

ঢ। জাতীয় পরিচয়পত্রের (NID) সত্যায়িত কপি;

ণ। নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি;

ত। প্রার্থী কর্তৃক আবেদনপত্রে উল্লেখিত স্থায়ী ঠিকানা (Permanent Address) পরবর্তীতে পরিবর্তিত হলে কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর ঠিকানা ব্যবহার করা হলে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানার স্বপক্ষে প্রাপ্তন এবং বর্তমান সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র/ওয়ার্ড কাউন্সিলর/পৌর মেয়র/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/নোটারি পাবলিক কর্তৃক স্বাক্ষরিত সনদের কপি;

৯। অনুচ্ছেদ-০৮ এ বর্ণিত সকল সনদ/ডকুমেন্টস এর মূল কপি মৌখিক পরীক্ষার বোর্ড অবশ্যই প্রদর্শন করতে হবে।

১০। প্রত্যেক ডকুমেন্ট এর উপর অবশ্যই প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। উল্লিখিত সনদ/ডকুমেন্টস দাখিল করতে ব্যর্থ হলে কোন প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দেয়া হবে না।

১১। মৌখিক পরীক্ষার দিন কমিশন চত্বরে (ক্যাম্পাসে) মোবাইল ফোন এবং কোনো প্রকার যোগাযোগ যন্ত্র প্রবেশ/ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ এবং কর্ম কমিশনের কোন কর্মকর্তা/কর্মচারীর সাথে আলোচনা বা আলাপচারিতায় মিলিত হওয়া নিষিদ্ধ।

১২। মৌখিক পরীক্ষার নির্ধারিত সময়ের ন্যূনতম আধা ঘন্টা (৩০ মিনিট) পূর্বে সংশ্লিষ্ট মৌখিক পরীক্ষার বোর্ডে অবশ্যই উপস্থিত হতে হবে।

১৩। প্রার্থীদের সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে মৌখিক পরীক্ষায় উপস্থিত হতে হবে।

১৪। কোনো প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তির বর্ণিত কোনো শর্তের গুরুত্বর (Substantive) ঘাটতি পাওয়া গেলে মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে যেকোনো পর্যায়ে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।