সোনালী ব্যাংক পিএলসি এবং সমন্বিত ৪ ব্যাংক এর বিভিন্ন পদের প্রবেশপত্র ডাউনলোড নোটিশ

সোনালী ব্যাংক পিএলসি

এই নোটিশের বিবরণ

সোনালী ব্যাংক পিএলসি এবং সমন্বিত ৪ ব্যাংক এর বিভিন্ন পদের প্রবেশপত্র ডাউনলোড নোটিশ

বাংলাদেশ ব্যাংকের অধীন সোনালী ব্যাংক পিএলসি-তে সিনিয়র অফিসার (আইটি) (Job ID-10225) এবং ৪টি ব্যাংকে অফিসার (আইটি) (Job ID-10229) পদে নিয়োগের উদ্দেশ্যে প্রকাশিত বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে অনলাইনে আবেদনকারী প্রার্থীদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ডাউনলোডের নির্দেশনা প্রদান করা হয়েছে।

পদের বিবরণ ও শূন্যপদ সংখ্যা:

  • সিনিয়র অফিসার (আইটি) – সোনালী ব্যাংক পিএলসি (১৬৬টি শূন্য পদ)

  • অফিসার (আইটি) – ৪টি ব্যাংক (মোট ৩৩২টি শূন্য পদ)

গুরুত্বপূর্ণ নির্দেশনা:

  • পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের ২৭ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।
    ওয়েবসাইট: https://erecruitment.bb.org.bd

  • নির্ধারিত সময়ের পর কোনো অবস্থাতেই প্রবেশপত্র ডাউনলোড বা সংগ্রহের সুযোগ থাকবে না।

  • প্রবেশপত্র ব্যতীত পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না।