আগামী ২৩ ও ২৪ জানুয়ারি, ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য পরীক্ষাসমূহ
এই নোটিশের বিবরণ
আগামী ২৩ ও ২৪ জানুয়ারি, ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য পরীক্ষাসমূহ
২৩ ও ২৪ জানুয়ারি ২০২৬ তারিখে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ও আধা-সরকারি
প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত দুই দিনে বিদ্যুৎ, রেলওয়ে,
ব্যাংক, মন্ত্রণালয়, কর্পোরেশন, কমিশন ও বিভিন্ন অধিদপ্তরের আওতাভুক্ত একাধিক পদে পরীক্ষা
গ্রহণ করা হবে।
২৩ জানুয়ারি ২০২৬ তারিখে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি.,
দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন (বাংলাদেশ) লি., পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয়
(পূর্বাঞ্চল, চট্টগ্রাম), জেলা প্রশাসকের কার্যালয়, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড,
সমবায় ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান, বাংলাদেশ রেলওয়ে, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, সরকারি
যানবাহন অধিদপ্তর, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরসহ মোট ১১টি প্রতিষ্ঠানের বিভিন্ন পদে
পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২৪ জানুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ রেলওয়ে, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়,
বাংলাদেশ জাতীয় জাদুঘর, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন, পোস্টমাস্টার জেনারেল এর
কার্যালয় (দক্ষিণাঞ্চল, খুলনা), বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড, বাংলাদেশ
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি., সমবায় ও ব্যাংক/আর্থিক
প্রতিষ্ঠান, কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডসহ মোট ১৫টি প্রতিষ্ঠানের
বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।



