৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্টের (MCQ) সময়সূচি প্রকাশ।
এই নোটিশের বিবরণ
৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্টের (MCQ) সময়সূচি প্রকাশ।
৫০তম বি.সি.এস. পরীক্ষা-২০২৫ এর প্রিলিমিনারি টেস্ট (MCQ Type) আগামী ৩০
জানুয়ারি ২০২৬ তারিখ, শুক্রবার সকাল ১০.০০ মিনিট থেকে দুপুর ১২.০০ মিনিট পর্যন্ত ঢাকা,
রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত
হবে। পরীক্ষার হল, আসন ব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে কমিশনের
ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ
লিমিটেড এর ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd)
প্রকাশ করা হবে।
প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে পরবর্তীকালে যে কোন সংশোধনের প্রয়োজন হলে
তা সংশোধন করার অধিকার বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সংরক্ষণ করে।



