৪৭তম বিসিএস এর মাধ্যমে মনোনীত প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ ২০২৬ | 47th BCS Recommended Candidates Health Examination Schedule Published 2026 | Biddabari

৪৭তম বিসিএস এর মাধ্যমে মনোনীত প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ ২০২৬ | 47th BCS Recommended Candidates Health Examination Schedule Published 2026 | Biddabari

এই নোটিশের বিবরণ

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৫ আগস্ট ২০২৬ ইং তারিখ ৪৭তম বিসিএস এর মাধ্যমে মনোনীত প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটির তথ্যমতে, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪ এর মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডার পদে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনীত ১,৩৩৪ (এক হাজার তিনশত চৌত্রিশ) জন প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা ২২-০৮-২০২৬ খ্রিঃ হতে ২৪-০৮-২০২৬ খ্রিঃ (১) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা, (২) স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, ঢাকা, (৩) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, শেরে বাংলা নগর, ঢাকা, (৪) জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, শেরে বাংলা নগর, ঢাকা, (৫) জাতীয় কিডনী ডিজিজেস এন্ড ইউরোলজী হাসপাতাল, শেরে বাংলা নগর, ঢাকা (৬) জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, শেরে বাংলা নগর, ঢাকা, (৭) জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, শেরে বাংলা নগর, ঢাকা, (৮) জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা এবং (৯) মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকায় অনুষ্ঠিত হবে। এমতাবস্থায় প্রত্যেক প্রার্থীর জন্য নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষার তারিখের পূর্বের কর্ম দিবসে সকাল ১০:০০ ঘটিকায় আপনার প্রতিষ্ঠানে ডোপটেস্ট সম্পন্ন করে ঐ দিনেই রিপোর্ট প্রদানের জন্য আপনাকে অনুরোধ করা হলো।

 ৪৭তম বিসিএস এর মাধ্যমে মনোনীত প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ ২০২৬ | 47th BCS Recommended Candidates Health Examination Schedule Published 2026 এর গুরুত্বপূর্ণ তথ্য:

পদের নাম ৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪ এর প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডার পদে

মোট মনোনীত প্রার্থী:  ১,৩৩৪ (এক হাজার তিনশত চৌত্রিশ) জন।

স্বাস্থ্য পরীক্ষার ফি: ৫০টাকা।

স্বাস্থ্য পরীক্ষার তারিখ: ২২-০৮-২০২৬ খ্রিঃ হতে ২৪-০৮-২০২৬ খ্রিঃ

স্বাস্থ্য পরীক্ষার সময়: সকাল ১০:০০ ঘটিকায়

স্বাস্থ্য পরীক্ষার স্থান: ঢাকা জেলার বিভিন্ন প্রতিষ্ঠানে।