বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Police Recruitment Circular | Biddabari

বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Police Recruitment Circular | Biddabari

এই চাকরি সম্পর্কে

সুপ্রিয় চাকরিপ্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত ৭ অক্টোবর ২০২৬ইং তারিখে বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Police Recruitment Circular | Biddabari প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটির তথ্য অনুযায়ী ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে আগ্রহী প্রার্থীদের বয়স ৩০ অক্টোবর২০২৬ খ্রি: তারিখে ১৮-২০ বছরের মধ্যে হতে হবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে নিয়োজিত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে। আবেদনপত্র গ্রহণ/বাতিল, সংশোধন ও নিয়োগ কার্যক্রম বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Police Recruitment Circular | Biddabari এর গুরুত্বপূর্ণ তথ্যঃ

পদের নামঃ ট্রেইনি রিক্রুট কনস্টেবল

পদসংখ্যাঃ ১০,০০০ জন (আনুমানিক)

আবেদনের বয়সসীমাঃ আগ্রহী প্রার্থীদের বয়স ৩০-১০-২০২৬ খ্রি: তারিখে ১৮-২০ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের সময়সীমাঃ ১৩ অক্টোবর ২০২৬ তারিখ ১০:০০ ঘটিকা হইতে ৩০ অক্টোবর ২০২৬ তারিখ ১১:৫৯ ঘটিকা পর্যন্ত।

আবেদন ফিঃ ৫৬ টাকা।

আবেদনের মাধ্যমঃ আবেদনকারী প্রার্থীকে https://police.teletalk.com.bd থেকে অনলাইনে আবেদন করতে হবে এবং টেলিটক প্রি-পেইড সিম ব্যবহার করে আবেদন ফি প্রদান করতে হবে।

এই চাকরির বিবরণ

বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Police Recruitment Circular | Biddabari এর বিস্তারিতঃ

আবেদনের শর্তাবলি:

ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হবে।

২. প্রার্থীর যোগ্যতা:

২.১ বয়স: যে সকল প্রার্থীর বয়স ৩০ অক্টোবর ২০২৬ তারিখে ১৮ হতে ২০ বছর বয়সসীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে। এ ক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও সন্তানদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে।

২.২ শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা সমমানের (ভোকেশনালসহ) পরীক্ষায় উত্তীর্ণ (উত্তীর্ণ কমপক্ষে জিপিএ ২.৫/সমমান);

২.৩ জাতীয়তা: বাংলাদেশের স্থায়ী নাগরিক;

২.৪ বৈবাহিক অবস্থা: অবিবাহিত (তালাকপ্রাপ্ত/তালাকপ্রাপ্তা নয়);

২.৫ শারীরিক মাপ:

বিষয়

পুরুষ প্রার্থী

নারী প্রার্থী

উচ্চতা

মেধা কোটার প্রার্থীর ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি; মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটার প্রার্থীর ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি; শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার প্রার্থীর ক্ষেত্রে বিধি অনুসৃত হবে

মেধা কোটার প্রার্থীর ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি; মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটার প্রার্থীর ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি; শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার প্রার্থীর ক্ষেত্রে বিধি অনুসৃত হবে

বুকের মাপ

মেধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটার প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায়

৩১ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি; মুক্তিযোদ্ধা,

শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার  সন্তানদের কোটার প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি।

 

ওজন

বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে

বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে

দৃষ্টিশক্তি

৬/৬

৬/৬

 

৩. অনলাইনে আবেদন করার নিয়মাবলি:

৩.১ প্রথম ধাপ:

ক. http://police.teletalk.com.bd -এ লগ-ইন করে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম সঠিকভাবে পূরণের লক্ষ্যে উক্ত লিংকে সহায়ক হিসেবে ভিডিও টিউটোরিয়াল এবং ফরম পূরণের নির্দেশি কা দেওয়া থাকবে। এছাড়া উক্ত লিংকের Help অপশন ব্যবহার করে ফরম পূরণের প্রয়োজনীয় সহায়তা নেওয়া যাবে;

খ. আবেদনের সময় ১৩ অক্টোবর ২০২৬ সকাল ১০.০০ ঘটিকা হতে ৩০ অক্টোবর ২০২৬ রাত ১১.৫৯ ঘটিকা পর্যন্ত;

গ. আবেদন ফরম পূরণ করার অব্যবহিত পরে যোগ্য প্রার্থী একটি User ID পাবেন। উক্ত User ID-তে আবেদন ফরম পূরণের ৪৮ ঘণ্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরে (অফেরতযোগ্য) ৬০/- (ষাট টাকা) সার্ভিস চার্জ এচার্জ বং শিক্ষা বোর্ড  বোর্ড কর্তৃক নির্ধারিত ডেটা ভেরিফিকেশন চার্জ (চার্জ ভ্যাট আইটি সহ) ৫/- (পাঁচ টাকা) সহ সর্বমোট ৬৫/- (পঁয়ষট্টি টাকা) জমা রাখতে হবে;

ঘ. Online আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ Pixel) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করতে হবে;

ঙ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় Online-এ আবেদনপত্র Submit করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে;

চ. প্রার্থীকে Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করতে হবে।

৩.২ দ্বিতীয় ধাপ:

প্রত্যেক প্রার্থীকে তার User ID ব্যবহার করে কমপক্ষে ৬৫/- (পঁয়ষট্টি টাকা) ব্যালেন্স রয়েছে এমন টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর হতে ২টি SMS Send করতে হবে;

প্রথম SMS: TRC<space>User ID লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে;

Example: TRC ABCDEF

Reply: Applicant’s Name, sixty-five taka (65/-) will be charged for the application of TRC Recruitment Exam October 2026. Your PIN is........(10 digit). To pay service charge type TRC<space>Yes<space>PIN and send to 16222.

দ্বিতীয় SMS: TRC<space>Yes<space>PIN Number লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে;

Example: TRC YES 1234567890

Reply: Congrats! Applicant’s Name, your payment has been successfully completed for the application of TRC Recruitment Exam October 2026. User ID is (xxxxxxxxxx) and Password is (xxxxxxx).

৩.৩ হেল্পলাইন: শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে নিম্নবর্ণিত বর্ণি SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরূদ্ধার করা যাবে;

User ID জানা থাকলে TRC<space>Help<space>User<space>User ID & Send to 16222

Example: TRC Help User ABCDEF & Send to 16222

PIN Number জানা থাকলে TRC<space>Help<space>PIN<space>PIN No. & Send to 16222

Example: TRC Help PIN 1234567890 & Send to 16222

আবেদন ফরম পূরনের ক্ষেত্রে যে কোন টেলিটক মোবাইল নম্বর হতে ১২১-এ কল করে প্রথমে ৮, অতঃপর ১-এ প্রেস করে এজেন্টের সহযোগিতা নেওয়া যাবে।

৪. নির্বাচন পদ্ধতি:

৪.১ প্রিলিমিনারি স্ক্রিনিং: অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য হতে নিরধারি্ ত নিয়োগবিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিং-এর মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই বা Physical Endurance Test (PET)-এর জন্য বাছাই করা হবে। বাছাইকৃত প্রার্থীদের আবেদনপত্রে উল্লিখিত মোবাইল নম্বরে নিরবাচন্ সংক্রান্ত তথ্য SMS-এর মাধ্যমে প্রেরণ করা হবে। এ ক্ষেত্রে আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল নম্বরটি সার্বক্ষণি ক সচল রাখা ও SMS পড়াসহ প্রাপ্ত নির্দেশর্দেনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করতে হবে। বাছাইকৃত প্রার্থীদের SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে http://police.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করত সিরিয়াল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত Admit Card for Physical Endurance Test ডাউনলোড করে ২ কপি প্রিন্ট করতে হবে;

৪.২ শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test: প্রিলিমিনারি স্ক্রিনিং-এ বাছাইকৃত প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখ, সময় ও স্থানে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test (দৌড়, পুশ-আপ, লং-জাম্প, হাই-জাম্প, ড্র্যাগিং, রোপ ক্লাইম্বিং)-এ অংশগ্রহণ করতে হবে। YouTube-এ Bangladesh Police-এর Official Channel, Bangladesh Police-এর Verified Facebook Page এবং Bangladesh Police Website www.police.gov.bd -এ নমুনা Physical Endurance Test (PET) এর একটি ভিডিও আপলোড করা হয়েছে। আগ্রহী প্রার্থীগণ ভিডিও দেখে গ্রহণ করতে পারবে;

৪.৩ লিখিত পরীক্ষা: শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test-এ উত্তীর্ণ প্রা ত্তীর্ণ র্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের উপর মোট ৪৫ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে উত্তীর্ণ প্রা ত্তীর্ণ র্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test-এর ফলাফল প্রকাশের ৪৮ ঘণ্টার মধ্যে যে কোনো টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর হতে নিম্নবর্ণিত ধাপ অনুসরণকরতঃ লিখিত পরীক্ষার ফি বাবদ ৫৬/- (ছাপ্পান্ন টাকা) জমা করে লিখিত পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test-এ উত্তীর্ণ হওয়ার পর কমপক্ষে ৫৬/- (ছাপ্পান্ন টাকা) ব্যালেন্স রয়েছে এমন টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর হতে ২টি SMS Send করতে হবে;

প্রথম SMS: TRC<space>User ID লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে;

Example: TRC ABCDEF

Reply: Applicant’s Name, fifty-six taka (56/-) will be charged as examination fee for Written Test of TRC Recruitment Exam October 2026. Your PIN is........(10 digit). To pay fee type TRC<space>Yes<space>PIN and send to 16222;

দ্বিতীয় SMS: TRC<space>Yes<space>PIN Number লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে;

Example: TRC YES 1234567890

Reply: Congrats! Applicant’s Name, Your payment has been successfully completed for Written Test of TRC Recruitment Exam October 2026. User ID is (xxxxxxxxxx) and Password is (xxxxxxx).

SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে http://police.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে লিখিত পরীক্ষার রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করে ১ কপি প্রিন্ট করতে হবে;

৪.৪ মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রা ত্তীর্ণ র্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখে ১৫ নম্বরের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে;

৪.৫ প্রাথমিক নির্বাচন: প্রতি জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূন্য পদে কোটার অনুকূলে সরকার কর্তৃক জারিকৃত বিদ্যমান কোটা পদ্ধতি (মেধা; মুক্তিযোদ্ধা,শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান; ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য) অনুসরণ করে লিখিত এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদের প্রাথমিকভাবে নির্বাচন করা হবে।

৪.৬ স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন: প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে নির্বাচিত প্রার্থীদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় নিরধারি্ ত তারিখ ও সময়ে পূরণকৃত চিকিৎসার ইতিবৃত্ত এবং মেডিকেল অফিসার কর্তৃক পরীক্ষিত শারীরিক পরীক্ষা সংক্রান্ত তথ্যাদিসহ Pathological Investigation-এ অংশগ্রহণ করতে হবে। কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ ব্যতীত অন্য কোনো প্রতিষ্ঠানের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট মেডিকেল বোর্ডে গ্রহণ বোর্ডে যোগ্য হবে না। স্বাস্থ্য পরীক্ষায় সংশ্লিষ্ট মেডিকেল বোর্ড কর্তৃক গৃহীত সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। স্বাস্থ্য পরীক্ষায় ০১ (এক) বার অযোগ্য ঘোষিত হলে পুনরায় স্বাস্থ্য পরীক্ষার কোনো আবেদন বিবেচিত হবে না। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য প্রার্থীরা পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করবে। পুলিশ ভেরিফিকেশনে সন্তোষজনক মর্মে বিবেচিত হলে প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে মনোনীত করা হবে। উল্লেখ্য, পুলিশ ভেরিফিকেশন ফরমে কোনো তথ্য গোপন অথবা মিথ্যা তথ্য প্রদান করা হলে চূড়ান্ত প্রশিক্ষণের জন্য মনোনয়ন প্রদান করা দহবে না; এবং

৪.৭ চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্তকরণ: প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ কেন্দ্রে যোগদানের পর পুলিশ হেডকোয়ারটার্সের প্রতিনিধির সমন্বয়ে গঠিত চূড়ান্ত বাছাই কমিটি কর্তৃক শারীরিক যোগ্যতাসহ অন্যান্য তথ্যাদি যাচাইয়ের পর চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হবে।

৫. প্রয়োজনীয় সনদ সমূহের বিবরণ:

প্রিলিমিনারি স্ক্রিনিং-এর মাধ্যমে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test (PET)-এ অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখ ও সময়ে নিজ জেলাস্থ পুলিশ লাইন্স (যে জেলার স্থায়ী বাসিন্দা)-এ নিম্নবর্ণিত কাগজপত্রসহ উপস্থিত থাকতে হবে:

৫.১ Admit Card for Physical Endurance Test: Admit Card for Physical Endurance Test-এর ডাউনলোডকৃত প্রিন্টেড কপি (২ কপি);

৫.২ শিক্ষাগত যোগ্যতার সনদপত্র: শিক্ষাগত যোগ্যতার সনদপত্র/সাময়িক সনদপত্রের মূল কপি;

৫.৩ চারিত্রিক সনদপত্র: সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি;

৫.৪ নাগরিকত্ব সনদপত্র: জেলার স্থায়ী বাসিন্দা/জাতীয়তার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরে শনের মেয়র/পৌরসভার মেয়র/ ওয়ার্ড কাউন্সিলর (যা প্রযোজ্য)-এর নিকট হতে স্থায়ী নাগরিকত্ব সনদপত্রের মূল কপি;

৫.৫ অভিভাবকের সম্মতিপত্র: আইনানুগ অভিভাবক কর্তৃক প্রদত্ত সম্মতিপত্র (পুলিশ ওয়েবসাইট www.police.gov.bd -এ প্রদত্ত নমুনা অনুযায়ী);

৫.৬ জাতীয় পরিচয়পত্র: প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি (যদি প্রার্থীর জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে প্রার্থীর পিতা/মাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি);

৫.৭ ছবি: সরকারি গেজেটেড কর্মকর্মতা কর্তৃক সত্যায়িত ৩ (তিন) কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি;

৫.৮ মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে প্রমাণক: মুক্তিযোদ্ধার নাম লাল মুক্তিবার্তায় থাকলে লাল মুক্তিবার্তার সত্যায়িত অনুলিপি/মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকায় থাকলে ভারতীয় তালিকার সত্যায়িত অনুলিপি/মুক্তিযোদ্ধার নামে জারিকৃত গেজেটের মূল কপি;

৫.৯ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা: ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটার প্রার্থীদের ক্ষেত্রে প্রমাণকস্বরূপ তাদের রাজা/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রধান অথবা জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূল কপি;

৫.১০ শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে: সুবর্ণ নাগরিক কার্ড (মূল কপি);

৫.১১ তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে: জেলা সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র এবং

৫.১২ চাকরিরত প্রার্থীদের অনুমতিপত্র: সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে আবশ্যিকভাবে যথাযথ কর্পতৃ ক্ষের অনুমতিপত্র।

৬. প্রশিক্ষণ: পুলিশ হেডকোয়ারটার্সের টার্সে প্রতিনিধির সমন্বয়ে গঠিত চূড়ান্ত বাছাই কমিটি কর্তৃক চূড়ান্ত বাছাইকালে যোগ্য বিবেচিত প্রার্থীদের নিরধারি্ ত প্রশিক্ষণ কেন্দ্রে

ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) হিসেবে ৬ মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে।

৭. প্রশিক্ষণকালীন সুযোগ-সুবিধা:

৭.১ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) হিসেবে প্রশিক্ষণকালীন বিনা মূল্যে পোশাক সামগ্রীসহ থাকা-খাওয়া ও চিকিৎসা সুবিধা প্রাপ্য হবে এবং

৭.২ প্রশিক্ষণকালীন সরকারি বিধি মোতাবেক প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবে।

৮. নিয়োগ ও চাকরির সুবিধাদি:

৮.১ সফলতার সাথে প্রশিক্ষণ সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের ২০২৬ সালের জাতীয় বেতন স্কেলের ১৭তম গ্রেডে ২১,৪০০-৫১,৯০০/- টাকা এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য বেতন-ভাতাদিসহ বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ প্রদান করা হবে;

৮.২ নিয়োগ প্রাপ্তদের যে কোনো জেলা/ইউনিটের শূন্য পদের বিপরীতে বদলি করা হলে তারা উক্ত জেলা/ইউনিটের কনস্টেবলের শূন্য পদে যোগদান করতে বাধ্য থাকবে;

৮.৩ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নির্বাচিত প্রার্থীর মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সমাপনান্তে জেলা/ইউনিটে যোগদানের তারিখ হতে সংশ্লিষ্ট জেলা/ইউনিট প্রধান কর্তৃক তার শিক্ষানবিশকাল ঘোষণা করা হবে। শিক্ষানবিশ ঘোষণার তারিখ হতে দুই বছর সন্তোষজনক চাকরি পূর্ণ হলে সংশ্লিষ্ট জেলা/ইউনিট প্রধান বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক তাকে কনস্টেবল পদে স্থায়ী করা হবে;

৮.৪ নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের শিক্ষানবিশকাল সমাপ্ত না হওয়া পর্যন্ত বিবাহিত থাকতে হবে;

৮.৫ নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা বিনা মূল্যে পোশাক সামগ্রী, ঝকিুঁ ভাতা, চিকিৎসা সুবিধা এবং নিজ ও পরিবারের নির্ধারিত সংখ্যক সদস্যদের জন্য প্রাপ্যতা অনুযায়ী পারিবারিক রেশন সামগ্রী স্বল্প মূল্যে প্রাপ্য হবে এবং

৮.৬ নিয়োগপ্রাপ্তদের জন্য প্রচলিত নিয়মানুযায়ী উচ্চতর পদে পদোন্নতি এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাওয়ার সুযোগ রয়েছে।

৯. সাধারণ নির্দেশর্দেনাবলি:

৯.১ কর্পতৃক্ষ সার্বিক অবস্থা বিবেচনায় নিয়োগযোগ্য পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি করার অধিকার সংরক্ষণ করেন;

৯.২ শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিষয়ে প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যাদি সম্পর্কে তদন্তে কিংবা তদন্ত পরবর্তীকালে কোন বিরূপ প্রতিবেদন পাওয়া গেলে উক্ত প্রার্থীকে প্রশিক্ষণ হতে অব্যাহতি/চাকরিচ্যুতি/চাকরি হতে বরখাস্তকরণসহ তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে;

৯.৩ মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে পিতা/মাতার অনুকূলে ইস্যুকৃত প্রমাণকসমূহ যাচাইঅন্তে সঠিক পাওয়া না গেলে প্রশিক্ষণ হতে অব্যাহতি/চাকরিচ্যুতি/চাকরি হতে বরখাস্তকরণসহ তার বিরূদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য নির্ধারিত কোটার প্রার্থী কর্তৃক দাখিলকৃত মুক্তিযোদ্ধা সনদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে একবার জাল প্রমাণিত হলে তা পুনরায় যাচাইয়ের কোনো সুযোগ থাকবে না;

৯.৪ চাকরিতে প্রবেশকালীন চাহিত কাগজপত্রাদি (সনদপত্র/প্রত্যয়নপত্র ইত্যাদি) ব্যতীত শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test (PET)-এ অংশগ্রহণের কোনো সুযোগ নেই;

৯.৫ ত্রুটিপূর্ণ/ অসম্পূর্ণ/ভুল তথ্য কিংবা মিথ্যা তথ্য সংবলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। এ ক্ষেত্রে প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে নিরবাচিত/ নিয়োগকৃত/প্রশিক্ষণরত/চাকরিরত অরথা্ৎ যে কোনো পরযায়ে্ দাখিলকৃত তথ্য মিথ্যা/ভুল অথবা প্রার্থীর কোনো প্রতারণা প্রমাণিত হলে তাকে নিয়োগের অযোগ্য/বহিষ্কার/চাকরিচ্যুতি/বরখাস্তকরণসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে;

৯.৬ কোনো প্রার্থী পুলিশ বাহিনী/অন্য কোনো নিয়মিত বাহিনী/যে কোনো সরকারি চাকরি হতে বহিষ্কৃত/চাকরিচ্যুত/বরখাস্ত হয়ে থাকলে তাকে আবেদনের অযোগ্য মর্মে বিবেচনা করা হবে;

৯.৭ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে কর্পতৃক্ষ যে কোনো প্রার্থীর নিয়োগ/আবেদনপত্র বাতিলের অধিকার সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে কর্পতৃ ক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এবং

৯.৮ নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না।

১০. শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test; লিখিত পরীক্ষা এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি:

প্রার্থীদের নিম্নবর্ণিত তারিখ ও সময়ে স্ব-স্ব জেলার পুলিশ লাইন্স মাঠে উপস্থিত থাকতে হবে:

জেলার নাম

শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test

লিখিত পরীক্ষা

মনস্তাত্ত্বিক ও মৌখিক

পরীক্ষা

মাদারীপুর, কিশোরগঞ্জ,

রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া,

ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ,

কুড়িগ্রাম, সুনামগঞ্জ,

জামালপুর, ফরিদপুর,

টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি, খুলনা

১৩, ১৪ ও ১৫ নভেম্বর, ২০২৬

২৫ নভেম্বর, ২০২৬

 

১০.০০ ঘটিকা

০৫ ডিসেম্বর, ২০২৬

 

১০.০০ ঘটিকা

সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোণা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি, পটুয়াখালী

১৬, ১৭ ও ১৮ নভেম্বর, ২০২৬

 

০৮.০০ ঘটিকা

০২ ডিসেম্বর, ২০২৬

 

১০.০০ ঘটিকা

১২ ডিসেম্বর, ২০২৬

 

১০.০০ ঘটিকা

নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, বান্দরবান

১৯, ২০ ও ২১ নভেম্বর, ২০২৬

 

০৮.০০ ঘটিকা

০৮ ডিসেম্বর, ২০২৬

 

১০.০০ ঘটিকা

১৯ ডিসেম্বর, ২০২৬

 

১০.০০ ঘটিকা

নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর, বরিশাল

২২, ২৩ ও ২৪ নভেম্বর, ২০২৬

 

০৮.০০ ঘটিকা

১৫ ডিসেম্বর, ২০২৬

 

১০.০০ ঘটিকা

২৬ ডিসেম্বর, ২০২৬

১০.০০ ঘটিকা