DOGA Job Circular 2025 | সরকারি আবাসন পরিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | পদ সংখ্যা: ২২টি | Biddabari
এই চাকরি সম্পর্কে
DOGA Job Circular 2025 | সরকারি আবাসন পরিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি
২০২৫ | পদ সংখ্যা: ২২টি | Biddabari
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৩০ নভেম্বর
২০২৫ ইং তারিখে DOGA Job Circular
2025 | সরকারি
আবাসন পরিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে।
DOGA Job Circular
2025 | সরকারি
আবাসন পরিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর তথ্য মতে, ১৪ তম গ্রেড থেকে ২০ তম ১১টি ক্যাটাগরিতে
সর্বমোট ৮১ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীদের বয়সসীমা ৩০ নভেম্বর ২০২৫
ইং তারিখে ১৮ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য
নয়।
DOGA Job Circular
2025 | সরকারি
আবাসন পরিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর তথ্যমতে, আবেদনপত্রে
ব্যক্তিগত ও সচল মোবাইল নম্বর প্রদান করতে হবে।
DOGA Job Circular 2025 | সরকারি আবাসন পরিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি
২০২৫ এর গুরুত্বপূর্ণ তথ্য:
পদসংখ্যা: ৮১টি
আবেদনের বয়সসীমা: ৩০ নভেম্বর ২০২৫
ইং তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
আবেদনের সময়সীমা: ০৩ ডিসেম্বর ২০২৫
ইং সকাল ১০:০০ ঘটিকা থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ ইং বিকেল ১১:৫৯ ঘটিকা।
আবেদন ফি: ১১২ ও ৫৬ টাকা।
আবেদন ফি জমাদানের মাধ্যম: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে
SMS এর মাধ্যমে।
আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে
এই https://doga.teletalk.com.bd/ ওয়েবসাইটে
প্রবেশ করে আবেদন করতে হবে।
এই চাকরির বিবরণ
DOGA Job Circular 2025 | সরকারি আবাসন পরিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি
২০২৫ এর বিস্তারিত:
শর্তসমূহ:
১. উপরে উল্লিখিত পদসমূহের জন্য বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন
করতে পারবেন।
২. ৩০-১১-২০২৫ তারিখে আবেদনকারীর বয়স ১৮ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স
প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
৩. মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং দাখিলকৃত
আবেদন পত্রের মুদ্রিত কপিসহ সত্যায়িত একসেট সনদ পত্র দাখিল করতে হবে।
8. প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, অসত্য অথবা
বিজ্ঞপ্তিতে চাওয়া শর্তের সাথে অসামঞ্জস্য প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায়
অবলম্বন করলে, সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ
ব্যবস্থা গ্রহণ তরা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর
প্রার্থীতা যে কোন পর্যায়ে বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত
বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
৫. আবেদনপত্রে ব্যক্তিগত ও সচল মোবাইল নম্বর প্রদান করতে হবে।
৬. জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ শাখা হতে ২৩ জুলাই ২০২৪ তারিখে ০৩.০০.০০০০.১৭০.১১.০১৪.২৪-১৪১
তারিখে জারীকৃত প্রজ্ঞাপন অনুযায়ী শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি অনুসরণ করতে
হবে।
৫. এ বিজ্ঞপ্তির আংশিক বা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ
করেন।
৮. কর্তৃপক্ষ পদের সংখ্যা হাস/বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করেন।
৯. নিয়োগপত্র জারীর পরও স্বাস্থ্যগত পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশনে কোন প্রকার
অসংগতি থাকলে নিয়োগ বাতিল বলে গণ্য হবে।
১০. নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান সর্বশেষ জারীকৃত কোটা পদ্ধতি অনুসরণ
করা হবে।
১১. লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ
প্রদান করা হবে না।
১২ সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের
অবশ্যই যথাযথ কর্তপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে
হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময়
বিভাগীয় প্রার্থী (Departmental Candidate)-এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে
এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তপক্ষ
কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের মূলকপি জমা দিতে হবে।
১৩. এ নিয়োগ বিজ্ঞপ্তিটি সরকারী আবাসন পরিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে (www.doga.gov.bd) পাওয়া যাবে এবং আবেদনপত্র অনলাইনে
গ্রহণ করা হবে হার্ড কপিতে গ্রহণ করা হবেনা)।
১৪. আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী:
ক পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://doga.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন
পত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
i) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ০৩-১২-২০২৫,
সকাল ১০.০০ মি:।
ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৩১-১২-২০২৫, রাত ১১.৫৯
মি:।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র
Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি
জমা দিবেন।
Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০x প্রস্থ ৩০০
pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০x প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে
Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে।
গ. Online-এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত
হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে
প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত
যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
ঙ. SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:
Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে
ছবি এবং signature upload) করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ
Application preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী
একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy পাবেন। উক্ত
Applicant's copy প্রার্থী প্রিন্ট অথবা Download করে সংরক্ষণ করবেন। Applicant's কপিতে
একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে
যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি করে SMS করে ১-৫ নং ক্রমিকের
জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/-(একশত) টাকা ও Teletalk-এর সার্ভিস চার্জ বাবদ ১২.০০ টাকাসহ
মোট ১১২/- (একশত বারো) টাকা, ৬-১১ নং ক্রমিকের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকা ও
Teletalk-এর সার্ভিস চার্জ বাবদ ০৬.০০ টাকাসহ মোট ৫৬/-(ছাপ্পান্ন) টাকা জমা দিবেন।
তবে অনগ্রসর নাগরিকের (সকল গ্রেডের পরীক্ষার্থী) ক্ষেত্রে ৫০/-(পঞ্চাশ) টাকা ও
Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ০৬.০০ টাকাসহ মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা ৭২/-(বাহাত্তর)
ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে
Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই
গৃহীত হবে না।
প্রথম SMS: DOGA
Example: DOGA ABCDEF
Reply: Applicant's Name, TK. 112 will be Charged as application fee.
Your PIN is xxxxxxxxx. To pay fee Type DOGA
16222. দ্বিতীয় SMS:DOGA
চ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://doga.teletalk.com.bd
অথবা সরকারী আবাসন পরিদপ্তরের Website:
www.doga.gov.bd-এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে)
যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত
যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া
এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।
ছ. SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর,
পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র
প্রার্থী Download পূর্বক Print (সম্ভব হলে রঙ্গিন) করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি
লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক পরীক্ষা (প্রযোজ্য ক্ষেত্রে)
এবং মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।
জ. শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি
অনুসরণ করে নিজ নিজ User ID, Serial এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন:
i) User ID জানা থাকলে
DOGA
Example: DOGA HELP USER ABCDEF
ii) PIN Number জানা থাকলে:
DOGA
Example: DOGA HELP PIN 12345678
ঝ. Online-এ আবেদন করতে কোনো সমস্যা হলে ১২১ নম্বরে অথবা vas.query@teletalk.com.bd/ds.adminsec@doga.gov.bd
ই-মেইলে যোগাযোগ করা যাবে।



