হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় নিয়োগ পরীক্ষা (অডিটর) প্রশ্ন সমাধান- ২০২১ | Controller General of Accounts (Auditor) MCQ Question Solution- 2021 | Biddabari




সুপ্রিয় চাকরি প্রত্যাশী,

আপনারা অবগত আছেন যে, গত ২২ অক্টোবর ২০২১ ইং তারিখে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় নিয়োগ পরীক্ষা (অডিটর) প্রশ্ন সমাধান- ২০২১ | Controller General of Accounts (Auditor) MCQ Question Solution- 2021 অডিটর পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় নিয়োগ পরীক্ষা (অডিটর) প্রশ্ন সমাধান- ২০২১ | Controller General of Accounts (Auditor) MCQ Question Solution- 2021 এর  প্রাথমিক পর্যায়ে ৮০ মার্কসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং পরবর্তী ধাপে লিখিত এবং ভাইভা পরীক্ষার মাধ্যমে অডিটর পদে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় কর্তৃক নিয়োগ প্রদান করা হয়। 



🔍  হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় নিয়োগ পরীক্ষা (অডিটর) প্রশ্ন সমাধান- ২০২২ | Controller General of Accounts (Auditor) MCQ Question Solution- 2022 পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:


◉    বাংলা— ২০

◉    ইংরেজি— ২০

    গণিত — ২০

    সাধারণ জ্ঞান—১০

    সাধারণ বিজ্ঞান —৫

    ভূগোল, নৈতিকতা — ০৫

    মোট: ৮০ নম্বর

সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ, টপিকভিত্তিক প্রস্তুতি।


🎯 ১১-২০তম গ্রেড প্রস্তুতির কার্যকর টিপস

১১-২০তম গ্রেড সিলেবাস, মানবণ্টন ও পরীক্ষা পদ্ধতি ভালোভাবে বিশ্লেষণ করুন।

গুরুত্বপূর্ণ টপিকগুলো অ্যানালাইসিস করুন — কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, সেটি চিহ্নিত করুন।

প্রিলি ও লিখিত উভয়ের জন্য সমন্বিত রুটিন তৈরি করুন।

প্রতিদিন নির্দিষ্ট সময় অনুযায়ী পড়াশোনা করুন।

বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, কম্পিউটার ও তথপ্রযুক্তি —

প্রত্যেক বিষয়ের জন্য আলাদা সময় নির্ধারণ করুন।

খুঁটিনাটি তথ্য নোট করুন এবং নিয়মিত রিভিশন দিন।

বাংলা সাহিত্যের যুগ, সাহিত্যিক ও রচনা, এবং ইংরেজি Grammar নিয়মিত অনুশীলন করুন।

গাণিতিক সমস্যা প্রতিদিন খাতায় লিখে চর্চা করুন।

কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে বিদ্যাবাড়ির YouTube চ্যানেল থেকে ভিডিও টিউটোরিয়াল দেখুন।

🔟 লিখিত পরীক্ষার জন্য প্রতিদিন রচনা, প্যারাগ্রাফ, রিপোর্ট লেখার অভ্যাস করুন।


বিগত সালের প্রশ্নপত্রের গুরুত্ব:

১১-২০তম গ্রেড নিয়োগ পরীক্ষায় প্রস্তুতিতে বিগতসালের প্রশ্নবিশ্লেষণের গুরুত্ব অপরিসীম। কারণ কোন কোন টপিক থেকে প্রশ্ন বেশি আসে, কোন টপিক অধিক গুরুত্বপূর্ণ বা কোন টপিক কম গুরুত্বপূর্ণ, কোন টপিকগুলোতে নিজের দূর্বলতা রয়েছে, কোথায় নিজের উন্নত করা দরকার ইত্যাদি বিষয়ে অবগত হওয়া যায়। তাছাড়া অসংখ্য প্রশ্ন সলভ করার ফলে আপনার প্রশ্ন সলভ ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে। পাশাপাশি বিগত সালের প্রশ্ন থেকে আপনি হুবহু অনেক প্রশ্ন কমন পাবেন। 

প্রশ্ন সমাধান কেনো গুরুত্বপূর্ণ

১১-২০তম গ্রেড পরীক্ষার ধরন ও প্রশ্নের ধরণ বুঝতে হলে প্রশ্ন সমাধান অপরিহার্য।

কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে

কোন টপিকগুলোতে আপনি দুর্বল

কোন অংশে বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন

নিয়মিত প্রশ্ন সমাধান করলে প্রস্তুতি হয় দৃঢ় ও আত্মবিশ্বাসী,

এবং অনেক সময় বিগত প্রশ্ন থেকেই কমন প্রশ্ন আসে।

📚 আরও দেখুন: পরিবেশ অধিদপ্তর নিয়োগ পরীক্ষা (অফিস সহায়ক) প্রশ্ন সমাধান-২০২৬ | DoE Question Solution-2026 | Biddabari



📘 আজ প্রকাশ করা হচ্ছে- 

হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় নিয়োগ পরীক্ষা (অডিটর) প্রশ্ন সমাধান- ২০২১ | Controller General of Accounts (Auditor) MCQ Question Solution- 2021

📚 আরও দেখুন: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন নিয়োগ পরীক্ষার (প্রমোশন অফিসার) প্রশ্ন সমাধান- ২০২৬ | BSCIC (Promotion Officer) MCQ Question Solution- 2026 





হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় নিয়োগ পরীক্ষা (অডিটর) প্রশ্ন সমাধান- ২০২১ | Controller General of Accounts (Auditor) MCQ Question Solution- 2021 | Biddabari PDF Download

হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়

পদের নাম: অডিটর

পরীক্ষার তারিখ: ২২.১০.২০২১

সময়: ৬০ মিনিট

পূর্ণমান: ৮০

০১. ‘নিপাতনে সিদ্ধ সন্ধি’ সম্পর্কে কোনটি সঠিক?

ক. যে সন্ধি ব্যাকরণের কোনো নিয়ম মানে না

খ. যে সন্ধি সকল বিষয় মানে

গ. যে সন্ধি দুইটি ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হয়

ঘ. কোনটিই নয়

 উত্তর: যে সন্ধি ব্যাকরণের কোনো নিয়ম মানে না  

০২. ‘তিমির হননের কবি’ কে?

ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

খ. জীবনানন্দ দাশ

গ. পাণিনি

ঘ. কোনটিই নয়

উত্তর: জীবনানন্দ দাশ  

০৩. মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থ কোনটি?

ক. নেকড়ে অরণ্য

খ. বন্দী শিবির থেকে

গ. আমি বীরাঙ্গনা বলছি

ঘ. কোনটিই নয়

উত্তর: বন্দী শিবির থেকে  

০৪. ‘মৃতবৎসা’ শব্দটির অর্থ কী?

ক. যে নারীর সন্তান জন্মে মারা যায়

খ. যে নারী মৃত সন্তান জন্ম দেয়

গ. যে নারী সন্তান জন্ম দিয়ে মারা যায়

ঘ. যে নারীর কোনোদিন সন্তান হয়নি

উত্তর: যে নারীর সন্তান জন্মে মারা যায়  

০৫. ‘আমাদের পুকুরে অনেক মাছ আছে।’ কোন কারক?

ক. অপাদান কারক

খ. অধিকরণ কারক

গ. করণ কারক

ঘ. কর্তৃকারক

উত্তর: অধিকরণ কারক  

০৬. ‘নেমেসিস’ নাটকে কোন বিষয়কে প্রাধান্য দেয়া হয়েছে?

ক. ১ম বিশ্বযুদ্ধ

খ. পঞ্চাশের মন্বন্তর

গ. বায়ান্নর ভাষা আন্দোলন

ঘ. একাত্তরের মুক্তিযুদ্ধ

উত্তর: পঞ্চাশের মন্বন্তর  

০৭. ‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে’- কার উক্তি?

ক. মুকুন্দরাম চক্রবর্তী

খ. ভারতচন্দ্র

গ. আলাওল

ঘ. দৌলত কাজী

উত্তর: ভারতচন্দ্র  

০৮. কোনটি শুদ্ধ বানান?

ক. নৈঋত

খ. নৈখিত

গ. নৈর্ঋত

ঘ. নৈহৃত

উত্তর: নৈর্ঋত  

০৯. ‘আট কপালে’ বাগধারাটির অর্থ কী?

ক. মন্দ মানুষ

খ. খারাপ মানুষ

গ. ঊন মানুষ

ঘ. হতভাগ্য

উত্তর: হতভাগ্য  

১০. ‘লবণ’ শব্দের বিশেষণ কোনটি?

ক. লবনাক্ত

খ. নুন

গ. লাবণ্য

ঘ. লবণীয়

উত্তর: লবনাক্ত  

১১. ‘কৃতবিদ্য’ শব্দের ব্যাসবাক্য কোনটি?

ক. কৃত যে বিদ্যা

খ. কৃত বিদ্যা যার

গ. কৃত যে বিদ্য

ঘ. কৃত হয়েছে যার বিদ্যা

উত্তর: কৃত বিদ্যা যার  

১২. একজন শ্রেষ্ঠ ‘বৈয়াকরণিক’ কে?

ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

খ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

গ. পাণিনি

ঘ. Leo Tolstoy

উত্তর: পাণিনি  

১৩. ‘অর্বাচীন’ এর বিপরীত শব্দ কোনটি?

ক. প্রাচীন

খ. পুরাতন

গ. গ্রামীণ

ঘ. কোনটিই নয়

উত্তর: প্রাচীন  

১৪. ‘দশচক্রে ভগবান ভূত’ প্রবাদের অর্থ কী?

ক. একতাই শক্তি

খ. দশজনের চক্রান্তে ভগবানকে মিথ্যা প্রমাণ করা

গ. দশ জনের চক্রান্তে ন্যায়কে অন্যায় করা

ঘ. কোনোটিই নয়

উত্তর: দশ জনের চক্রান্তে ন্যায়কে অন্যায় করা  

১৫. ‘সদ্যোজাত’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. সদ্যোজাত

খ. সদ্যঃ+জাত

গ. সদ্য+জাত

ঘ. সদ+জাত

উত্তর: সদ্যঃ+জাত  

১৬. বাক্যের ক্রিয়া পদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে বলে-

ক. অনুসর্গ

খ. প্রত্যয়

গ. বিভক্তি

ঘ. কারক

উত্তর: কারক  

১৭. ‘মেঘের ধ্বনি’ এর বাক্য সংকোচন-

ক. জীমূতেন্দ্র

খ. মৃন্ময়

গ. মানকি

ঘ. কোনটিই নয়

উত্তর: জীমূতেন্দ্র  

১৮. ‘চন্দ্রাবতী’ হলেন-

ক. বাংলা নাটকের রচয়িতা

খ. বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি

গ. একটি কাব্যগ্রন্থ

ঘ. বনলতা সেন কাব্যগ্রন্থের রচয়িতা

উত্তর: বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি  

১৯. রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি উপন্যাস?

ক. বলাকা

খ. গীতাঞ্জলি

গ. ডাকঘর

ঘ. শেষের কবিতা

উত্তর: শেষের কবিতা  

২০. কোন দেশে কাজী নজরুল ইসলামকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা হয়?

ক. বাংলাদেশে

খ. যুক্তরাজ্যে

গ. কানাডা

ঘ. ভারত

উত্তর: ভারত  

২১. Choose the correct sentence?

ক. Everyone must do its duty

খ. Everyone must do one’s duty

গ. Everyone must do his duty

ঘ. Everyone must do everyone’s duty

উত্তর: Everyone must do his duty  

২২. There are two brothers, but ____ of them were honest.

ক. neither

খ. either

গ. both

ঘ. not one

উত্তর: neither  

২৩. He divided the money ____ the two boys.

ক. over

খ. in between

গ. around

ঘ. between

উত্তর: between  

২৪. ‘A bull market’ means that share prices are-

ক. Falling

খ. Rising

গ. Moving

ঘ. Static

উত্তর: Rising  

২৫. The compound form of ‘I went there to ask for a help’-

ক. I went there and asking for a help

খ. I went there so that I can ask for a help

গ. I went there for asking a help

ঘ. I went there and asked for a help

উত্তর: I went there and asked for a help  

২৬. ‘Don’t waste your time’ the boss said the employee. The indirect form of the speech-

ক. The boss advised the employees not to waste their time

খ. The boss asked the employees not waste their time

গ. The boss ordered the employees don’t waste their time

ঘ. The boss forbade the employees not to waste their time.

উত্তর: The boss advised the employees not to waste their time  

২৭. ‘Seismology’ is-

ক. study of snakes

খ. study of disease

গ. study of earthquake

ঘ. study of broken hills

উত্তর: study of earthquake  

২৮. ‘Love for mankind’ is used to mean-

ক. Androphile

খ. Philanthropy

গ. Phylogeny

ঘ. None of above

উত্তর: Philanthropy  

২৯. Which one of the following words is masculine?

ক. mare

খ. lad

গ. pillow

ঘ. pony

উত্তর: lad  

৩০. What is the verb form of ‘Habit’?

ক. habitable

খ. habitation

গ. habitual

ঘ. habituate

উত্তর: habituate  

৩১. The verb of ‘simplification’ is-

ক. simply

খ. simple

গ. simplify

ঘ. similar

উত্তর: simplify  

৩২. The idiom ‘Put up with’ means-

ক. Stay together

খ. tolerate

গ. keep trust

ঘ. protect

উত্তর: tolerate  

৩৩. ‘A Tale of Two Cities’ is written by-

ক. G.B. Shaw

খ. W.B. Yeats

গ. Charles Dickens

ঘ. কোনটিই নয়

উত্তর: Charles Dickens  

৩৪. ‘গল্পটি পড়তে মজা’ এর ইংরেজি কি?

ক. Reading of the story is pleasant

খ. The story is pleasant to read

গ. The story is pleasant for reading

ঘ. The story is pleasant to be read

উত্তর: The story is pleasant to read  

৩৫. ‘Ambidexter’ means-

ক. সুবোধ

খ. পন্ডিত

গ. সব্যসাচী

ঘ. কঠোর

উত্তর: সব্যসাচী  

৩৬. ‘May Allah protect Bangladesh’-

ক. Assertive

খ. Optative

গ. Imperative

ঘ. Exclamatory

উত্তর: Optative  

৩৭. The word ‘Sibling’ means-

ক. a brother

খ. of sister

গ. a brother or sister

ঘ. an infant

উত্তর: a brother or sister  

৩৮. I gave up... cricket when I got a job.

ক. to play

খ. of playing

গ. play

ঘ. playing

উত্তর: playing  

৩৯. All citizens ... their taxes.

ক. should be paid

খ. must be paid

গ. would be paid

ঘ. have to pay

উত্তর: have to pay  

৪০. Which of the following is correct?

ক. He receives the letter when I met him

খ. He has received the letter when I met him

গ. He had received the letter before I met him

ঘ. He had received the letter when I have met him

উত্তর: He had received the letter before I met him  

৪১. একটি মোটর গাড়ী ১০ লিটার ডিজেলে ৮০ কিলোমিটার যায়। ১০ কিলোমিটার যেতে কী পরিমাণ ডিজেলেরপ্রয়োজন হবে?

ক. ১.২ লি.

খ. ১.৪ লি.

গ. ২ লি.

ঘ. কোনটিই নয়

উত্তর: কোনটিই নয়  

৪২. একটি ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য ৩ মিটার, উচ্চতা ৪ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

ক. ১৫ বর্গ মিটার

খ. ১০ বর্গ মিটার

গ. ১২ বর্গ মিটার

ঘ. কোনটিই নয়

উত্তর: কোনটিই নয়  

৪৩. ৪০ হতে ১০০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত?

ক. ৬১

খ. ৬৯

গ. ৭১

ঘ. ৭৩

উত্তর: ৬৯  

৪৪. কোন সংখ্যায় ৩/৭ অংশ ৪৮ এর সমান?

ক. ১২৮

খ. ১৩২

গ. ১১২

ঘ. ১৪০

উত্তর: ১১২  

৪৫. কোন গ্রামের ২৮/৩৫ অংশ লোক শিক্ষিত। গ্রামের শতকরা কতজন লোক শিক্ষিত?

ক. ৭০%

খ. ৭২%

গ. ৭৫%

ঘ. ৭৮%

উত্তর: ৭২%  

৪৬. ০.১ × ১/২ = কত?

ক. ০.১০

খ. ০.০১

গ. ০.০২

ঘ. ০.০৫

উত্তর: ০.০৫  

৪৭. ভাজ্য সম্পর্কে নিচের কোনটি সঠিক?

ক. ভাজক × ভাগফল + ভাগশেষ

খ. ভাগফল × ভাগশেষ + ভাজক

গ. ভাজক + ভাগশেষ × ভাগফল

ঘ. ভাগফল × ভাজক + ভাগশেষ

উত্তর: ভাজক × ভাগফল + ভাগশেষ  

৪৮. x/a + a = x/b + b হলে x এর মান কত?

ক. ab

খ. a

গ. b

ঘ. a/b

উত্তর: ab  

৪৯. কোন চতুর্ভুজের চারটি কোণ সমকোণ?

ক. বর্গ

খ. রম্বস

গ. ট্রাপিজিয়াম

ঘ. সামন্তরিক

উত্তর: বর্গ  

৫০. ৫৫° কোণের সম্পূরক কোণের পরিমাণ কত হবে?

ক. ৩৫০°

খ. ১৩৫০°

গ. ৯০°

ঘ. ১২৫°

উত্তর: ১২৫°  

৫১. দুইটি সংখ্যার অনুপাত 2: 3। গ.সা.গু 4 হলে বৃহত্তম সংখ্যাটি কত?

ক. 6

খ. 12

গ. 8

ঘ. 16

উত্তর: 12  

৫২. ৫০ এর ৬% = কত?

ক. ৩

খ. ৪

গ. ৫

ঘ. ৬

উত্তর: ৩  

৫৩. দৈর্ঘ্য পরিমাপের CGS একক কোনটি?

ক. সেন্টিমিটার

খ. মিটার

গ. কিলোমিটার

ঘ. কোনটিই নয়

উত্তর: সেন্টিমিটার  

৫৪. ৩ জনের বয়সের গড় ৩৫ বছর। তাদের বয়সের সমষ্টি কত?

ক. ১০৫ বছর

খ. ১০৭ বছর

গ. ১০৮ বছর

ঘ. কোনটিই নয়

উত্তর: ১০৫ বছর  

৫৫. ৩০০ টাকার ১৫% লাভ হলে কত টাকা লাভ হবে?

ক. ৪৫ টাকা

খ. ৪৭ টাকা

গ. ৫০ টাকা

ঘ. কোনটিই নয়

উত্তর: ৪৫ টাকা  

৫৬. চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত?

ক. ৩৬০°

খ. ২৭০°

গ. ১৮০°

ঘ. ৪২০°

উত্তর: ৩৬০°  

৫৭. ৩/৪ কি ধরনের ভগ্নাংশ?

ক. প্রকৃত ভগ্নাংশ

খ. অপ্রকৃত ভগ্নাংশ

গ. মিশ্র ভগ্নাংশ

ঘ. কোনটিই নয়

উত্তর: প্রকৃত ভগ্নাংশ  

৫৮. একটি গ্রামের লোকসংখ্যা ৫০০০। ২৫% মহিলা হলে ঐ গ্রামে কতজন মহিলা আছে?

ক. ১২৫০ জন

খ. ১৩০০ জন

গ. ১২০০ জন

ঘ. কোনটিই নয়

উত্তর: ১২৫০ জন  

৫৯. ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি কত?

ক. ৪৪৯৯

খ. ৫৫০১

গ. ৫০৫০

ঘ. ৫০০১

উত্তর: ৫০৫০  

৬০. x² + x - 6 এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি?

ক. (x - 2)(x + 3)

খ. (x + 2)(x - 3)

গ. (x - 3)(x - 2)

ঘ. (x + 2)(x + 3)

উত্তর: (x - 2)(x + 3)  

৬১. মেট্রোরেল এর অর্থায়নের উৎস-

ক. বাংলাদেশ ও এডিবি

খ. বাংলাদেশ ও চীন

গ. বাংলাদেশ ও বিশ্বব্যাংক

ঘ. বাংলাদেশে ও জাপান

উত্তর: বাংলাদেশে ও জাপান  

৬২. আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামী কে ছিলেন?

ক. সার্জেন্ট জহুরুল

খ. সৈয়দ নজরুল ইসলাম

গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

ঘ. তাজউদ্দিন আহমেদ

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  

৬৩. ‘Montreal Protocol’ হল-

ক. ভ্যাট সংক্রান্ত একটি আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি

খ. ওজোন স্তর রক্ষা করার জন্য একটি আন্তর্জাতিক চুক্তি

গ. যুদ্ধবিরতি কল্পে প্রণীত আন্তর্জাতিক চুক্তি

ঘ. কোনটিই নয়

উত্তর: ওজোন স্তর রক্ষা করার জন্য একটি আন্তর্জাতিক চুক্তি  

৬৪. মেট্রোরেল এর প্রতি ঘণ্টায় যাত্রী ধারণ ক্ষমতা হবে-

ক. ৬০,০০০ যাত্রী

খ. ৪০,০০০ যাত্রী

গ. ৭০,০০০ যাত্রী

ঘ. ৩০,০০০ যাত্রী

উত্তর: ৬০,০০০ যাত্রী  

৬৫. বাংলাদেশে মুক্তিযুদ্ধে নিহত ফাদার মারিও ভেরেনজি ছিলেন-

ক. অস্ট্রেলিয়ার নাগরিক

খ. ফ্রান্সের নাগরিক

গ. ব্রিটিশ নাগরিক

ঘ. ইতালির নাগরিক

উত্তর: ইতালির নাগরিক  

৬৬. স্বাধীনতা সংগ্রামের একমাত্র নৌ-সেক্টর কোনটি?

ক. ১ নম্বর সেক্টর

খ. ১০ নম্বর সেক্টর

গ. ৩ নম্বর সেক্টর

ঘ. ৫ নম্বর সেক্টর

উত্তর: ১০ নম্বর সেক্টর  

৬৭. ‘টাইগার হিল’ কোথায় অবস্থিত?

ক. নেপাল

খ. দার্জিলিং

গ. জেরুজালেম

ঘ. কাশ্মির

উত্তর: দার্জিলিং  

৬৮. বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের নিয়োগদান করেন-

ক. জাতীয় সংসদ

খ. প্রধানমন্ত্রী

গ. রাষ্ট্রপতি

ঘ. কোনোটিই নয়

উত্তর: রাষ্ট্রপতি  

৬৯. জাতিসংঘের বর্তমান মহাসচিব?

ক. বুট্রোস ঘালি

খ. কফি আনান

গ. অ্যান্তোনিও গুতেরেস

ঘ. বান কি মুন

উত্তর: অ্যান্তোনিও গুতেরেস  

৭০. মুক্তিযুদ্ধে অবদানের জন্য ক্যাপ্টেন সিতারা বেগমকে যে উপাধি দেওয়া হয়-

ক. বীর উত্তম

খ. বীর প্রতীক

গ. বীরঙ্গনা

ঘ. কোনটিই নয়

উত্তর: বীর প্রতীক  

৭১. ‘ব্লাক সেপ্টেম্বর’ কি?

ক. একটি গোয়েন্দা সংস্থা

খ. একটি গেরিলা সংস্থা

গ. রাজনৈতিক সংগঠন

ঘ. একটি সংবাদ সংস্থা

উত্তর: একটি গেরিলা সংস্থা  

৭২. LUFTHANSA কি?

ক. সুইজারল্যান্ডের বিমান সংস্থা

খ. লিবিয়ার বিমান সংস্থা

গ. স্পেনের বিমান সংস্থা

ঘ. জার্মানির বিমান সংস্থা

উত্তর: জার্মানির বিমান সংস্থা  

৭৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তাঁর জীবনে মোট কত বছর কারাগারে কাটাতে হয়েছে?

ক. ১২ বছর

খ. ১৪ বছর

গ. ১০ বছর

ঘ. ৮ বছর

উত্তর: 

৭৪. কোন দেশ ব্রিটিশ উপনিবেশ ছিল না?

ক. চীন

খ. নেপাল

গ. পাকিস্তান

ঘ. জাম্বিয়া

উত্তর: ক, খ  

৭৫. শেখ রাসেল দিবস পালিত হয়-

ক. ৭ নভেম্বর

খ. ১৮ অক্টোবর

গ. ২০ অক্টোবর

ঘ. ১৫ আগষ্ট

উত্তর: ১৮ অক্টোবর  

৭৬. পদ্মা সেতুতে মোট পিলার এর সংখ্যা কত?

ক. ৫২ টি

খ. ৪২ টি

গ. ৬০ টি

ঘ. ৩২ টি

উত্তর: ৪২ টি  

৭৭. পদ্মা বহুমুখী সেতু নির্মাণ শুরু হয় কবে?

ক. ডিসেম্বর, ২০১৪

খ. ডিসেম্বর, ২০১৫

গ. মার্চ ২০১৪

ঘ. এপ্রিল, ২০১৪

উত্তর: ডিসেম্বর, ২০১৫  

৭৮. কোন নেতাকে ‘আফ্রিকার গান্ধী’ বলা হয়?

ক. কেনেথ কাউন্ডা

খ. মার্টিন লুথার কিং জুনিয়র

গ. মুয়াম্মার গাদ্দাফি

ঘ. নেলসন ম্যান্ডেলা

উত্তর: নেলসন ম্যান্ডেলা  

৭৯. বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্যে কী ছিল?

ক. জরুরি অবস্থা ঘোষণা

খ. মহিলাদের সংসদে আসন সংরক্ষণ

গ. ৯৩ হাজার যুদ্ধবন্দির বিচার

ঘ. সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা

উত্তর: ৯৩ হাজার যুদ্ধবন্দির বিচার  

৮০. UNESCO এর প্রতিষ্ঠাকাল?

ক. ১ নভেম্বর, ১৯৪৬

খ. ৩ নভেম্বর, ১৯৪৬

গ. ২ নভেম্বর, ১৯৪৬

ঘ. ৪ নভেম্বর, ১৯৪৬

উত্তর: ৪ নভেম্বর, ১৯৪৬



More Question Bank

11-20 Grade

বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক কর্মচারী নিয়োগ পরীক্ষা (উচ্চমান সহকারী) -২০২৬ | BNDCP Question MCQ Solution- 2026 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনারা অবগত আছেন যে, গত ১৪ আগস্ট ২০২৬ ইং তারিখে বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক কর্মচারী নিয়োগ পরীক্ষা (উচ্চমান সহকারী) -২০২৬ | BNDCP Question MCQ Solution- 2026 উচ্চমান সহকারী পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সাল ভিত্তিক এ পরীক্ষার প্রাথমিক পর্যায়ে ৮০ মার্কসের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং পরবর্তী ধাপে লিখিত এবং ভাইভা পরীক্ষার মাধ্যমে উচ্চমান সহকারী পদে বেসামরিক কর্মচারী নিয়োগ বোর্ড কর্তৃক নিয়োগ প্রদান করা হবে।     🔍  তুলা উন্নয়ন বোর্ড নিয়োগ পরীক্ষা-২০২৬পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:   ◉    বাংলা— ২০ ◉    ইংরেজি— ২০ ◉    গণিত — ২০ ◉    সাধারণ জ্ঞান— ২০ ◉    মোট: ৮...

11-20 Grade

বস্ত্র অধিদপ্তর (জুনিয়র ইন্সট্রাক্টর) নিয়োগ পরীক্ষা -২০২০ | DOT Question MCQ Solution- 2020 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনারা অবগত আছেন যে, গত ০৫ মার্চ ২০২০ ইং বস্ত্র অধিদপ্তর (জুনিয়র ইন্সট্রাক্টর) নিয়োগ পরীক্ষা -২০২০ | DOT Question MCQ Solution- 2020 জুনিয়র ইন্সট্রাক্টর পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০২০ সাল ভিত্তিক এ পরীক্ষার প্রাথমিক পর্যায়ে ১০০ মার্কসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং পরবর্তী ধাপে লিখিত এবং ভাইভা পরীক্ষার মাধ্যমে জুনিয়র ইন্সট্রাক্টর পদে বস্ত্র অধিদপ্তর কর্তৃক নিয়োগ প্রদান করা হয়।     🔍  বস্ত্র অধিদপ্তর (জুনিয়র ইন্সট্রাক্টর) নিয়োগ পরীক্ষা -২০২০ | DOT Question MCQ Solution- 2020পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:   ◉    বাংলা— ২০ ◉    ইংরেজি— ২০ ◉    সাধারণ জ্ঞান—২০ ◉    সাবজেক্টি...

11-20 Grade

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়োগ পরীক্ষা-২০২৬ | BAEC MCQ Question Solution-2026 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনারা অবগত আছেন যে, গত ৩১ জুলাই ২০২৬ ইং তারিখে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়োগ পরীক্ষা-২০২৬ | BAEC MCQ Question Solution-2026 ল্যাবরেটরি এটেনডেন্ট পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সাল ভিত্তিক এ পরীক্ষার প্রাথমিক পর্যায়ে ৮০ মার্কসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং পরবর্তী ধাপে লিখিত ও  ভাইভা পরীক্ষার মাধ্যমে ল্যাবরেটরি এটেনডেন্ট পদে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন কর্তৃক নিয়োগ প্রদান করা হবে। 🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:   ◉    বাংলা— ০৮ ◉    ইংরেজি— ১০ ◉    গণিত — ১৬ ◉    সাধারণ জ্ঞান—১৬ ◉    বিষয়ভিত্তিক—৩০ ◉    মোট: ৭০ নম্বর সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই

🎓
Biddabari AI
LIVE
Expert Support 24/7
How can we help? 👋
Courses, Admission, Payment & Support
Biddabari
Biddabari
Popular Topics
Biddabari AI
Online
preview
Image ready
Tap send to attach