বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষার (নিরাপত্তা অপারেটর) প্রশ্ন সমাধান -২০২৫ | CAAB (Security Operator) MCQ Question Solution- 2025 | Biddabari




সুপ্রিয় চাকরি প্রত্যাশী,

আপনারা অবগত আছেন যে, গত ২৪ অক্টোবর ২০২৫ ইং তারিখে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষার (নিরাপত্তা অপারেটর) প্রশ্ন সমাধান -২০২৫ | CAAB (Security Operator) MCQ Question Solution- 2025 নিরাপত্তা অপারেটর পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষার (নিরাপত্তা অপারেটর) প্রশ্ন সমাধান -২০২৫ | CAAB (Security Operator) MCQ Question Solution- 2025  এর  প্রাথমিক পর্যায়ে ৮০ মার্কসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং পরবর্তী ধাপে লিখিত এবং ভাইভা পরীক্ষার মাধ্যমে নিরাপত্তা কর্মকর্তা পদে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ প্রদান করা হয়। 



🔍  বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষার (নিরাপত্তা অপারেটর) প্রশ্ন সমাধান -২০২৫ | CAAB (Security Operator) MCQ Question Solution- 2025 পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:


◉    বাংলা— ২০

◉    ইংরেজি— ২০

    গণিত — ২০

    সাধারণ জ্ঞান—১৮

    সাধারণ বিজ্ঞান —০১

    ভূগোল — ০১

    মোট: ৮০ নম্বর

সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ, টপিকভিত্তিক প্রস্তুতি।


🎯 ১১-২০তম গ্রেড প্রস্তুতির কার্যকর টিপস

১১-২০তম গ্রেড সিলেবাস, মানবণ্টন ও পরীক্ষা পদ্ধতি ভালোভাবে বিশ্লেষণ করুন।

গুরুত্বপূর্ণ টপিকগুলো অ্যানালাইসিস করুন — কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, সেটি চিহ্নিত করুন।

প্রিলি ও লিখিত উভয়ের জন্য সমন্বিত রুটিন তৈরি করুন।

প্রতিদিন নির্দিষ্ট সময় অনুযায়ী পড়াশোনা করুন।

বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, কম্পিউটার ও তথপ্রযুক্তি —

প্রত্যেক বিষয়ের জন্য আলাদা সময় নির্ধারণ করুন।

খুঁটিনাটি তথ্য নোট করুন এবং নিয়মিত রিভিশন দিন।

বাংলা সাহিত্যের যুগ, সাহিত্যিক ও রচনা, এবং ইংরেজি Grammar নিয়মিত অনুশীলন করুন।

গাণিতিক সমস্যা প্রতিদিন খাতায় লিখে চর্চা করুন।

কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে বিদ্যাবাড়ির YouTube চ্যানেল থেকে ভিডিও টিউটোরিয়াল দেখুন।

🔟 লিখিত পরীক্ষার জন্য প্রতিদিন রচনা, প্যারাগ্রাফ, রিপোর্ট লেখার অভ্যাস করুন।


বিগত সালের প্রশ্নপত্রের গুরুত্ব:

১১-২০তম গ্রেড নিয়োগ পরীক্ষায় প্রস্তুতিতে বিগতসালের প্রশ্নবিশ্লেষণের গুরুত্ব অপরিসীম। কারণ কোন কোন টপিক থেকে প্রশ্ন বেশি আসে, কোন টপিক অধিক গুরুত্বপূর্ণ বা কোন টপিক কম গুরুত্বপূর্ণ, কোন টপিকগুলোতে নিজের দূর্বলতা রয়েছে, কোথায় নিজের উন্নত করা দরকার ইত্যাদি বিষয়ে অবগত হওয়া যায়। তাছাড়া অসংখ্য প্রশ্ন সলভ করার ফলে আপনার প্রশ্ন সলভ ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে। পাশাপাশি বিগত সালের প্রশ্ন থেকে আপনি হুবহু অনেক প্রশ্ন কমন পাবেন। 

প্রশ্ন সমাধান কেনো গুরুত্বপূর্ণ

১১-২০তম গ্রেড পরীক্ষার ধরন ও প্রশ্নের ধরণ বুঝতে হলে প্রশ্ন সমাধান অপরিহার্য।

কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে

কোন টপিকগুলোতে আপনি দুর্বল

কোন অংশে বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন

নিয়মিত প্রশ্ন সমাধান করলে প্রস্তুতি হয় দৃঢ় ও আত্মবিশ্বাসী,

এবং অনেক সময় বিগত প্রশ্ন থেকেই কমন প্রশ্ন আসে।

📚 আরও দেখুন: পরিবেশ অধিদপ্তর নিয়োগ পরীক্ষা (অফিস সহায়ক) প্রশ্ন সমাধান-২০২৬ | DoE Question Solution-2026 | Biddabari



📘 আজ প্রকাশ করা হচ্ছে- 

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষার (নিরাপত্তা অপারেটর) প্রশ্ন সমাধান -২০২৫ | CAAB (Security Operator) MCQ Question Solution- 2025

📚 আরও দেখুন: বাংলাদেশ ডাক বিভাগ মেট্রোপলিটন সার্কেল নিয়োগ পরীক্ষা-২০২৬| PMGMC Quesiton Solution 





বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষার (নিরাপত্তা অপারেটর) প্রশ্ন সমাধান -২০২৫ | CAAB (Security Operator) MCQ Question Solution- 2025 | Biddabari PDF Download

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ

পদের নাম: নিরাপত্তা অপারেটর

সময়: ৬০ মিনিট | তারিখ: ২৪/১০/২০২৫ | পূর্ণমান: ৮০ 

০১. ‘ স্বাধীনতা’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? 

ক. স্ব + অধীনতা

খ. স্বা + অধীনতা

গ. স্ব + আধীনতা

ঘ. স্বা + অধীনতা

উত্তর: স্ব + অধীনতা

০২. ‘কৃষক হলেও তার আছে রাশি রাশি ধন।’ -এই বাক্যে ‘রাশি রাশি’ কী অর্থে ব্যবহৃত হয়? 

ক. সামান্য

খ. গভীরতা

গ. আধিক্য

ঘ. তীব্রতা

উত্তর: আধিক্য

০৩. এক কথায় প্রকাশ করুন: ‘জয়ের জন্য উৎসব’- 

ক. বিজয়জয়ন্তী

খ. জয়ান্তী

গ. জয়ন্তী

ঘ. বিজয় উৎসব

উত্তর: জয়ন্তী

০৪. ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছিল? 

ক. বাংলা একাডেমি

খ. ঢাকা বিশ্ববিদ্যালয়

গ. নজরুল ইন্সটিটিউট

ঘ. এশিয়াটিক সোসাইটি

উত্তর: বাংলা একাডেমি

০৫. ‘কারক’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? 

ক. ধ্বনিতত্ত্ব

খ. বাক্যতত্ত্ব

গ. রূপতত্ত্ব

ঘ. অর্থতত্ত্ব

উত্তর: বাক্যতত্ত্ব

০৬. ‘সংযতবাক’ অর্থে কোনটি ব্যবহৃত হয়? 

ক. বাগ্মী

খ. স্পষ্টভাষী

গ. মিতভাষী

ঘ. প্রবঞ্চক

উত্তর: মিতভাষী

০৭. ‘অনল প্রবাহ’ কাব্যের রচয়িতা কে? 

ক. সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী

খ. ফররুখ আহমেদ

গ. সৈয়দ আলী আহসান

ঘ. রোকেয়া সাখাওয়াত হোসেন

উত্তর: সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী

০৮. ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি? 

ক. শব্দ

খ. ধ্বনি

গ. বাক্য

ঘ. অক্ষর

উত্তর: ধ্বনি

০৯. নিচের কোনটি বিশেষণ পদ? 

ক. বুদ্ধিমান

খ. বুদ্ধি

গ. বুদ্ধিমত্তা

ঘ. নির্বুদ্ধিতা

উত্তর: বুদ্ধিমান

১০. নিচের কোন বানানটি শুদ্ধ? 

ক. নীরিহ

খ. নিরিহ

গ. নীরীহ

ঘ. নিরীহ

উত্তর: নিরীহ

১১. যে সব শব্দের সাহায্যে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ পায় তাকে কি বলে? 

ক. বাক্য

খ. শব্দ

গ. কারক

ঘ. সমাস

উত্তর: বাক্য

১২. সামান্য বিরতি নির্দেশ করে কোন যতিচিহ্নটি? 

ক. কমা

খ. সেমিকোলন

গ. কোলন

ঘ. দাঁড়ি

উত্তর: কমা

১৩. ‘নন্দিত’ শব্দের বিপরীত শব্দ কোনটি? 

ক. বিষণ্ণ

খ. বিষাদ

গ. প্রসন্ন

ঘ. নিন্দিত

উত্তর: নিন্দিত

১৪. ‘ননীর পুতুল’ বাগধারাটির অর্থ কী? 

ক. কপট ব্যক্তি

খ. অত্যন্ত গরীব

গ. শ্রমবিমুখ

ঘ. ক্ষণস্থায়ী বস্তু

উত্তর: শ্রমবিমুখ

১৫. ‘যা বলার যোগ্য নয়’ তাকে এককথায় কি বলে? 

ক. অনুক্ত

খ. অব্যক্ত

গ. অকথ্য

ঘ. অচিন্ত্য

উত্তর: অকথ্য

১৬. ‘ছন্দের জাদুকর’ কে? 

ক. কাজী নজরুল ইসলাম

খ. রবীন্দ্রনাথ ঠাকুর

গ. সুকুমার রায়

ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত

উত্তর: সত্যেন্দ্রনাথ দত্ত

১৭. পৃথিবীতে বাংলাভাষী জনসংখ্যা প্রায়- 

ক. ১৫ কোটি

খ. ৩০ কোটি

গ. ২০ কোটি

ঘ. ৪০ কোটি

উত্তর: ৩০ কোটি

১৮. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন? 

ক. ১৮৯৭

খ. ১৯০১

গ. ১৮৯৯

ঘ. ১৯০৫

উত্তর: ১৮৯৯

১৯. ‘পথের পাঁচালী’ উপন্যাসের রচয়িতা কে? 

ক. বিভূতিভূষণ বন্দোপাধ্যায়

খ. মাইকেল মধুসূদন দত্ত

গ. প্যারীচাঁদ মিত্র

ঘ. আলাওল

উত্তর: বিভূতিভূষণ বন্দোপাধ্যায়

২০. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাইদহ কোন জেলায় অবস্থিত? 

ক. রাজশাহী

খ. কুমিল্লা

গ. যশোর

ঘ. কুষ্টিয়া

উত্তর: কুষ্টিয়া

২১. The idiom ‘Cats and dogs’ এর অর্থ- 

ক. enmity

খ. very after

গ. heavy rain

ঘ. chasing something

উত্তর: heavy rain

২২. What is the Bengali meaning of ‘hard and fast’? 

ক. বাঁধাধরা

খ. একমত

গ. নিয়মিত

ঘ. ভালোভাবে

উত্তর: বাঁধাধরা

২৩. Fill in the gap with the correct form of verb- Police ... informedyesterday. 

ক. is

খ. was

গ. are

ঘ. were

উত্তর: were

২৪. Past participle of ‘Freeze’? 

ক. Freezed

খ. Frozen

গ. Freeze

ঘ. Freezing

উত্তর: Frozen

২৫. The picture ... on the wall? 

ক. hanged

খ. hang

গ. hung

ঘ. to be hunged

উত্তর: hung

২৬. The new government took ... last year? 

ক. over

খ. upon

গ. after

ঘ. out

উত্তর: over

২৭. Neither Sakib nor Kalam ... qualified for the job. 

ক. are

খ. were

গ. is

ঘ. had

উত্তর: is

২৮. I have been living in Dhaka ... 2000. 

ক. since

খ. after

গ. from

ঘ. till

উত্তর: since

২৯. কোন বাক্যটি শুদ্ধ? 

ক. He is not on the Committee.

খ. He is not in the Committee.

গ. He is not with the Committee.

ঘ. He is not at the Committee.

উত্তর: He is not on the Committee.

৩০. I will not go ... I am invited. 

ক. because

খ. unless

গ. last

ঘ. otherwise

উত্তর: unless

৩১. The word ‘Friendly’ is- 

ক. Noun

খ. Adverb

গ. Pronoun

ঘ. Adjective

উত্তর: Adjective

৩২. Dolly (to be) ill for about a fortnight. 

ক. has been

খ. is

গ. was

ঘ. has

উত্তর: has been

৩৩. Choose the correctly spelled word- 

ক. principal

খ. prinpl

গ. pronciple

ঘ. pricipal

উত্তর: principal

৩৪. তিনি এলএলএম পাশ-এর সঠিক ইংরেজি অনুবাদ কোনটি? 

ক. He is an LLM

খ. He is a LLM

গ. He is on LLM

ঘ. He is the LLM

উত্তর: He is an LLM

৩৫. ‘লেফটেন্যান্ট’ শব্দের সঠিক ইংরেজি বানান কোনটি? 

ক. Leaftenant

খ. Lieutenant

গ. Leiftenant

ঘ. Lieaftenant

উত্তর: Lieutenant

৩৬. Use the appropriate article: I saw ... one-eyed man when I was walkingon the road. 

ক. a

খ. the

গ. an

ঘ. article

উত্তর: a

৩৭. ‘গরু ঘাস খেয়ে বাঁচে।’ বাক্যটির ইংরেজি কি হবে? 

ক. The cow eats grass.

খ. Cows eat grass.

গ. The cow lives on grass.

ঘ. Cow lives eating grass.

উত্তর: The cow lives on grass.

৩৮. ‘সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে।’ বাক্যটির ইংরেজি কি হবে? 

ক. It has been raining cats and dogs from morning.

খ. It has been raining cats and dogs since morning.

গ. It is raining cats and dogs from morning.

ঘ. Rain has starts cats and dogs from morning.

উত্তর: It has been raining cats and dogs since morning.

৩৯. Opposite word of ‘Calm’. 

ক. Agitated

খ. Composure

গ. Peace

ঘ. None of these

উত্তর: Agitated

৪০. Wisdom means- 

ক. প্রজ্ঞা

খ. বুদ্ধি

গ. জ্ঞান

ঘ. মেধা

উত্তর: প্রজ্ঞা

৪১. ৩৫০ টাকা দরে ৩ কেজি মিষ্টি কিনে ৪ টাকা হারে ভ্যাট দিলে মোট কত টাকা ভ্যাটদিতে হবে? 

ক. ১৪ টাকা

খ. ১২ টাকা

গ. ৪২ টাকা

ঘ. ১০৫ টাকা

উত্তর: ৪২ টাকা

৪২. ৫% হারে ৩০০ টাকায় ৫ বছরের সুদাসল কত টাকা? 

ক. ৩২৫

খ. ৩৭৫

গ. ৩৪৫

ঘ. ৩৬০

উত্তর: ৩৭৫

৪৩. তানজিম ৫টি কলম ২০ টাকায় বিক্রয় করায় তার ৫ টাকা ক্ষতি হলো। তার ক্রয়মূল্যকত? 

ক. ২০ টাকা

খ. ২৫ টাকা

গ. ৪০ টাকা

ঘ. ৩০ টাকা

উত্তর: ২৫ টাকা

৪৪. ৫ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গুণফল হবে- 

ক. ২০

খ. ২৫

গ. ৩০

ঘ. ৩৫

উত্তর: ৩৫

৪৫. ১৫টি ছাগলের মূল্য ৩টি গরুর মূল্যের সমান। ২০টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়াযাবে? 

ক. ৬টি

খ. ৫টি

গ. ৪টি

ঘ. ৭টি

উত্তর: ৪টি

৪৬. ক, খ ও গ একত্রে একটি ব্যবসা করে ১২০০ টাকা লাভ করে। যদি ক, খ ও গ এরমূলধন এর অনুপাত ৩:৪:৮ হয় তবে ‘ক’ কত লভ্যাংশ পাবে? 

ক. ২৩০

খ. ২৪০

গ. ২২০

ঘ. ২৫০

উত্তর: ২৪০

৪৭. কতজন শিশুর মধ্যে কোনো ফল না ভেঙ্গে ১১৫টি কমলা এবং ১৩৫টি কলা ভাগ করেদেয়া যায়? 

ক. ৭

খ. ৫

গ. ১৫

ঘ. ১০

উত্তর:

৪৮. একটি বইয়ের মূল্য ২৪ টাকা। এই মূল্য বই তৈরির ব্যয়ের ৮০%। বাকি মূল্য সরকারভর্তুকি দিয়ে থাকেন। সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দেন? 

ক. ৪ টাকা

খ. ৬ টাকা

গ. ৭ টাকা

ঘ. ৮ টাকা

উত্তর: ৬ টাকা

৪৯. a2 = 9, b2 = 16 হলে (a + b) = ?

ক. 7

খ. 12

গ. 15

ঘ. 13

উত্তর: 7

উত্তর: -10

৫১. ২টি সংখ্যার যোগফল ৪৮ এবং তাদের গুণফল ৪৩২। তবে বড় সংখ্যাটি কত? 

ক. ৩৮

খ. ৩৭

গ. ৩৬

ঘ. ৪০

উত্তর: ৩৬

৫২. যদি x + 2y = 4 এবং x/y = 2 হয়, তবে x = কত? 

ক. 0

খ. 2

গ. 1

ঘ. 3

উত্তর: 1

৫৩. ABCD চতুর্ভুজের AB || CD, AC = BD এবং A = 90˚ হলে, সঠিক চতুর্ভুজকোনটি? 

ক. সামান্তরিক

খ. ট্রাপিজিয়াম

গ. রম্বস

ঘ. আয়তক্ষেত্র

উত্তর: আয়তক্ষেত্র

৫৪. A ও B পরস্পর সম্পূরক কোণ। A = 115˚  হলে, B= কত? 

ক. 65˚

খ. 85˚

গ. 75˚

ঘ. 90˚

উত্তর: 65˚

৫৫. একটি চতুর্ভুজের দৈর্ঘ্য ৩ ইঞ্চি এবং প্রস্থ ২ ইঞ্চি হলে এর পরিসীমা কত? 

ক. ৬ ইঞ্চি

খ. ১০ ইঞ্চি

গ. ১০ বর্গ ইঞ্চি

ঘ. ৬ বর্গ ইঞ্চি

উত্তর: ১০ ইঞ্চি

৫৬. একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ১২ বার ঘুরে। চাকাটি পাঁচ সেকেন্ডে কত ডিগ্রী ঘুরে? 

ক. ৩০০ ডিগ্রী

খ. ৩৬০ ডিগ্রী

গ. ২৭০ ডিগ্রী

ঘ. ১৮০ ডিগ্রী

উত্তর: ৩৬০ ডিগ্রী

৫৭. একই সরল রেখায় অবস্থিত নয় এমন নূন্যতম কয়টি বিন্দু দিয়ে একটি বৃত্ত আঁকা যায়? 

ক. ২

খ. ৩

গ. ৪

ঘ. ৫

উত্তর:

৫৮. পিতা ও ২ সন্তানের বয়সের গড় ৩৭ বছর। পিতা, মাতা ও ঐ দুই সন্তানের বয়সেরগড় ৩৬ বছর। মাতার বয়স কত? 

ক. ৩৫

খ. ৩৪

গ. ৩৩

ঘ. ৩৬

উত্তর: ৩৩

৫৯. ৬০ মিটার একটি বাঁশকে ৩ : ৭ : ১০ অনুপাতে ভাগ করলে বাঁশের টুকরাগুলির আকারহবে- 

ক. ৮ মিটার, ২২ মিটার, ৩০ মিটার

খ. ১০ মিটার, ২০ মিটার, ৩০ মিটার

গ. ৯ মিটার, ২১ মিটার, ৩০ মিটার

ঘ. কোনোটিই নয়

উত্তর: ৯ মিটার, ২১ মিটার, ৩০ মিটার

৬০. x : y এর ব্যস্তানুপাত কোনটি? 

ক. y : x

খ. x : y  

গ. Y = x

ঘ. 1 : 1

উত্তর: y : x

৬১. বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কোনটি? 

ক. ঢাকা

খ. চট্টগ্রাম

গ. নারায়ণগঞ্জ

ঘ. কুমিল্লা

উত্তর: চট্টগ্রাম

৬২. বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম কোনটি? 

ক. বুড়িচং

খ. বুড়িমারি

গ. বানিয়াচং

ঘ. কুড়িগ্রাম

উত্তর: বানিয়াচং

৬৩. বাংলাদেশে বিভাগ কয়টি? 

ক. ৪টি

খ. ৬টি

গ. ৭টি

ঘ. ৮টি

উত্তর: ৮টি

৬৪. বাংলাদেশের সর্ব দক্ষিণের এলাকা কোনটি? 

ক. তেতুলিয়া

খ. সাতক্ষীরা

গ. সেন্টমার্টিন

ঘ. সিলেট

উত্তর: সেন্টমার্টিন

৬৫. প্রাচ্যের ভেনিস বলা হয় কোন জেলাকে? 

ক. বরিশাল

খ. ফরিদপুর

গ. ভোলা

ঘ. ময়মনসিংহ

উত্তর: বরিশাল

৬৬. বঙ্গোপসাগর বাংলাদেশে কোন দিকে অবস্থিত? 

ক. উত্তর

খ. দক্ষিণ

গ. দক্ষিণপূর্ব

ঘ. পূর্ব

উত্তর: দক্ষিণ

৬৭. বেনাপোল স্থলবন্দর কোন জেলায় অবস্থিত? 

ক. সাতক্ষীরা

খ. পটুয়াখালী

গ. শেরপুর

ঘ. যশোর

উত্তর: যশোর

৬৮. বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদর দপ্তর কোথায় অবস্থিত? 

ক. ঢাকার গুলশানে

খ. ঢাকার মহাখালীতে

গ. ঢাকার কুর্মিটোলায়

ঘ. ঢাকার রামপুরায়

উত্তর: ঢাকার কুর্মিটোলায়

৬৯. সোনালী আঁশ কাকে বলা হয়? 

ক. পাট

খ. কলাগাছের তন্তু

গ. রেশম সুতা

ঘ. ইলিশ মাছের আঁশ

উত্তর: পাট

৭০. মংলা বন্দর কোন নদীর তীরে অবস্থিত? 

ক. ভৈরব

খ. পশুর

গ. মেঘনা

ঘ. কর্ণফুলী

উত্তর: পশুর

৭১. মিয়ানমার এর রাজধানীর নাম কি? 

ক. বার্মা

খ. নাইপিদো

গ. রেঙ্গুন

ঘ. ইয়াঙ্গুন

উত্তর: নাইপিদো

৭২. মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম কি? 

ক. ডলার

খ. দিনার

গ. পাউন্ড

ঘ. মানি

উত্তর: ডলার

৭৩. সূর্যোদয়ের দেশ বলা হয় কোন দেশকে? 

ক. চীন

খ. মঙ্গোলিয়া

গ. জাপান

ঘ. নেদারল্যান্ড

উত্তর: জাপান

৭৪. নায়াগ্রা জলপ্রপাত কোন দুই দেশের মধ্যে অবস্থিত? 

ক. যুক্তরাষ্ট্র ও কানাডা

খ. ভারত ও পাকিস্তান

গ. যুক্তরাষ্ট্র ও মেক্সিকো

ঘ. ইরান ও পাকিস্তান

উত্তর: যুক্তরাষ্ট্র ও কানাডা

৭৫. পৃথিবীর ছাদ বলা হয় কোনটিকে? 

ক. ব্যাবিলন

খ. কাশ্মির

গ. পামির মালভূমি

ঘ. হিমালয়

উত্তর: পামির মালভূমি

৭৬. কোন সাগরে মানুষ ডুবে না? 

ক. লোহিত সাগর

খ. মৃত সাগর

গ. ভূমধ্য সাগর

ঘ. প্রশান্ত মহাসাগর

উত্তর: মৃত সাগর

৭৭. দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ কোথায় উদ্বোধন হয়? 

ক. নারায়ণগঞ্জ

খ. ঢাকা

গ. চাপাইনবাবগঞ্জ

ঘ. চট্টগ্রাম

উত্তর: নারায়ণগঞ্জ

৭৮. ভিটামিন ‘সি’ এর অভাবে কোন রোগ হয়? 

ক. বেরিবেরি

খ. স্কার্ভি

গ. হাড় ক্ষয়

ঘ. রাতকানা

উত্তর: স্কার্ভি

৭৯. ‘চীন’ কোন মহাদেশে অবস্থিত? 

ক. এশিয়া

খ. ইউরোপ

গ. আফ্রিকা

ঘ. দক্ষিণ আমেরিকা

উত্তর: এশিয়া

৮০. জুলাই সনদ স্বাক্ষরিত হয় কয় তারিখে? 

ক. ১৭ অক্টোবর ২০২৫

খ. ১৭ সেপ্টেম্বর ২০২৫

গ. ১৮ অক্টোবর ২০২৫

ঘ. ১৮ সেপ্টেম্বর ২০২৫

উত্তর: ১৭ অক্টোবর ২০২৫ 


More Question Bank

11-20 Grade

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়োগ পরীক্ষা-২০২৬ | BAEC MCQ Question Solution-2026 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনারা অবগত আছেন যে, গত ৩১ জুলাই ২০২৬ ইং তারিখে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়োগ পরীক্ষা-২০২৬ | BAEC MCQ Question Solution-2026 ল্যাবরেটরি এটেনডেন্ট পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সাল ভিত্তিক এ পরীক্ষার প্রাথমিক পর্যায়ে ৮০ মার্কসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং পরবর্তী ধাপে লিখিত ও  ভাইভা পরীক্ষার মাধ্যমে ল্যাবরেটরি এটেনডেন্ট পদে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন কর্তৃক নিয়োগ প্রদান করা হবে। 🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:   ◉    বাংলা— ০৮ ◉    ইংরেজি— ১০ ◉    গণিত — ১৬ ◉    সাধারণ জ্ঞান—১৬ ◉    বিষয়ভিত্তিক—৩০ ◉    মোট: ৭০ নম্বর সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে...

11-20 Grade

বেসামরিক কর্মচারী নিয়োগ পরীক্ষা (স্টোরম্যান) -২০২৬ | MOD Question MCQ Solution- 2026 | Biddabari

বেসামরিক কর্মচারী নিয়োগ পরীক্ষা (স্টোরম্যান) -২০২৬ | MOD Question MCQ Solution- 2026 | Biddabari     সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনারা অবগত আছেন যে, গত ০৭ আগস্ট ২০২৬ ইং তারিখে বেসামরিক কর্মচারী নিয়োগ পরীক্ষা (স্টোরম্যান) -২০২৬ | MOD Question MCQ Solution- 2026 স্টোরম্যান পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সাল ভিত্তিক এ পরীক্ষার প্রাথমিক পর্যায়ে ৮০ মার্কসের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং পরবর্তী ধাপে লিখিত এবং ভাইভা পরীক্ষার মাধ্যমে স্টোরম্যান পদে বেসামরিক কর্মচারী নিয়োগ বোর্ড কর্তৃক নিয়োগ প্রদান করা হবে।     🔍  তুলা উন্নয়ন বোর্ড নিয়োগ পরীক্ষা-২০২৬পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:   ◉    বাংলা— ২০ ◉    ইংরেজি— ২০ ◉ &nbs...

11-20 Grade

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (নিরাপত্তা প্রহরী) -২০২৩ | BPDB Question MCQ Solution- 2023 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনারা অবগত আছেন যে, গত ০৫ জুন ২০২৬ ইং তারিখে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (নিম্নমান হিসাব সহকারী) -২০২৩ | BPDB Question MCQ Solution- 2023 নিম্নমান হিসাব সহকারী পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০২৩ সাল ভিত্তিক এ পরীক্ষার প্রাথমিক পর্যায়ে ১০০ মার্কসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং পরবর্তী ধাপে ভাইভা পরীক্ষার মাধ্যমে উচ্চমান সহকারী পদে বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ড কর্তৃক নিয়োগ প্রদান করা হবে।     🔍  বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (নিরাপত্তা প্রহরী) -২০২৩ | BPDB Question MCQ Solution- 2023পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:   ◉    বাংলা— ২০ ◉    ইংরেজি— ১৭ ◉    গণিত — ২৩ ◉    সাধারণ জ্ঞান— ৪০ ◉&...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই

🎓
Biddabari AI
LIVE
Expert Support 24/7
How can we help? 👋
Courses, Admission, Payment & Support
Biddabari
Biddabari
Popular Topics
Biddabari AI
Online
preview
Image ready
Tap send to attach