১৫তম শিক্ষক নিবন্ধন (স্কুল সমমান)প্রশ্ন সমাধান-২০১৯ | 15th NTRCA Question Solution (School Level)- 2019 | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী, শিক্ষকতার মতো মহান পেশায় যারা নিজেদের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য NTRCA একটি সূবর্ণ সুযোগ। আমরা জানি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে ১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার। সারাদেশে ৩৬ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়ে থাকে। তাই, আসন্ন NTRCA ১৯তম শিক্ষক নিবন্ধনকে সামনে রেখে আপনাদের প্রস্তুতিকে আরো বেশি শাণিত করতে গুরুত্বপূর্ণ পরীক্ষা উপযোগী সাজেশন ও বিগত সালের প্রশ্ন সমাধান তুলে ধরছি।

📚 আরও দেখুন: বিদ্যাবাড়ির  কোর্স আপনার সহায়ক হতে পারে।

📚 আরও দেখুন:NTRCA- তে কীভাবেই আপনি প্রথমবারেই সফল হবেন?

🎯 ১৯তম NTRCA প্রস্তুতি নেওয়ার কিছু কার্যকর টিপস:

ক. বাংলা (Bengali):

ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, বাগধারা ও বাগবিধি, ভুল সংশোধন বা শুদ্ধকরণ, যথার্থ অনুবাদ ও শিরোনাম, সন্ধি বিচ্ছেদ, কারক বিভক্তি, সমাস, প্রত্যয় বিন্যাস, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, প্রায়োগিক প্রয়োজনীয়তা (বিরাম চিহ্ন, বাগধারা, সন্ধি, কারক, সমাস, কারক বিভক্তি, প্রত্যয়) প্রভৃতি।

খ. ইংরেজি (English):

Errors in composition, Fill in the blanks with appropriate preposition, Uses of article, Verbs, Translation from Bengali to English, Identify appropriate title from story, Article, Transformation of sentences, Synonyms and Antonyms, Completing sentences, Idioms and Phrases.

গ. সাধারণ গণিত (General Mathematics):

পাটিগণিত: সূত্র ও নিয়মাবলি (পাটিগণিত সম্বন্ধীয়), গড়, ঐকিক নিয়ম, ল.সা.গু, গ.সা.গু, শতকরা, সুদকষা, লাভ—ক্ষতি।

বীজগণিত: উৎপাদক, বর্গ ও ঘনসম্বলিত সূত্রাবলি ও প্রয়োগ, গ.সা.গু, বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ, সূচক ও লগারিদমের সূত্র ও প্রয়োগ, অনুপাত ও সমানুপাত।

জ্যামিতি: পরিমিতি ও ত্রিকোণমিতি সম্পর্কিত সাধারণ ধারণা, নিয়ম ও প্রয়োগ।

ঘ. সাধারণ জ্ঞান (General Knowledge):        

১. বাংলাদেশ সম্পর্কিত বিষয়

২. আন্তর্জাতিক বিষয় ও চলতি ঘটনাবলি

৩. বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ এবং রোগব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান।

সাধারণ জ্ঞান এর বিস্তারিত বিষয়াবলি:

বাংলাদেশের ভূপ্রকৃতি, জলবায়ু, পরিবেশ, ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সভ্যতা, সংস্কৃতি, বাংলাদেশের অর্থনীতি, সম্পদ (বন, কৃষি, শিল্প, পানি), যোগাযোগ ব্যবস্থা, বাংলাদেশের সমাজ জীবন, সমস্যা, জনমিতিক পরিচয়, রাষ্ট্র, নাগরিকতা, সরকার ও রাজনীতি, সরকারি ও বেসরকারি লক্ষ্য, নীতি, পরিকল্পনা (অর্থনৈতিক, সামাজিক, স্বাস্থ্য ও শিক্ষা), কর্মসূচি, আন্তর্জাতিক সম্পর্ক, মানব সম্পদ উন্নয়ন, বিশ্ব ভৌগোলিক পরিচিতি, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ, নবায়নযোগ্য শক্তি, জাতিসংঘ, আঞ্চলিক ও অর্থনৈতিক সংগঠন, পুরস্কার ও সম্মাননা, আন্তর্জাতিক মুদ্রা সংক্রান্ত, আন্তর্জাতিক রাজনীতি ও আনুষঙ্গিক বিষয়াবলি, স্বাস্থ্য, চিকিৎসা, তথ্য, যোগযোগ ও প্রযুক্তি, প্রাত্যহিক জীবনে বিজ্ঞান (পদার্থ, রসায়ন ও জীব বিজ্ঞান সংশ্লিষ্ট) সাধারণ রোগ ব্যাধি ও পরিবেশ বিজ্ঞান সংশ্লিষ্ট।

 কেনো বিগত সালের প্রশ্ন সমাধান গুরুত্বপূর্ণ:

🎯 ১৯তম NTRCA পরীক্ষার ধরন, প্রশ্নের ধরন ও গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে হলে বিগত এনটিআরসিএ প্রশ্ন সমাধান অপরিহার্য।

🎯 ১৫তম NTRCA প্রশ্ন সমাধানের মাধ্যমে আপনি জানতে পারবেন-

▪️ কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে।

▪️ কোন টপিকগুলোতে আপনি দুর্বল

▪️ কোন অংশে বেশি মনোযোগ দিতে হবে

নিয়মিত প্রশ্ন সলভের মাধ্যমে আপনার প্রস্তুতি হবে দৃঢ় ও আত্মবিশ্বাসী। এছাড়া বিগত প্রশ্ন থেকে অনেক সময় সরাসরি কমন প্রশ্ন পাওয়া যায়, যা ভালো নম্বর তুলতে সাহায্য করে।

 

🗓️ আজ আমরা প্রকাশ করছি-

📄১৫তম শিক্ষক নিবন্ধন (স্কুল সমমান) প্রশ্ন সমাধান ২০১৯ | 15th NTRCA Question Solution (School Level) PDF এটি আপনার নিবন্ধন প্রস্তুতির জন্য একটি গুরুত্বপূর্ণ রিসোর্স, যা প্রিন্ট করে পড়াশোনার জন্য সংগ্রহ করে রাখতে পারেন।

📚 আরও দেখুন:১৪তম শিক্ষক নিবন্ধন (স্কুল সমমান) প্রশ্ন সমাধান – ২০১৭ | 14TH NTRCA Question Solution (School Level) - 2017

📚 আরও দেখুন:NTRCA সম্পর্কিত বারবার জিজ্ঞাসাকৃত প্রশ্ন ও উত্তর

Biddabari আপনার নিবন্ধন প্রস্তুতির নির্ভরযোগ্য সহযাত্রী─

সঠিক গাইডলাইন, মানসম্মত কোর্স এবং অভিজ্ঞ শিক্ষকদের দিকনির্দেশনা পেতে নিয়মিত ভিজিট করুন www.biddabari.com, Facebook পেজ এবং  Youtube চ্যানেল.

১৫তম শিক্ষক নিবন্ধন (স্কুল সমমান)প্রশ্ন সমাধান-২০১৯ | 15th NTRCA Question Solution (School Level)- 2019 | Biddabari PDF Download

১৫তম শিক্ষক নিবন্ধন- ২০১৯

পদের নাম: সহকারী শিক্ষক (স্কুল সমমান)

পরীক্ষার তারিখ: ১৯. ০৪. ২০১৯

সময়: ৬০ মিনিট 

পূর্ণমান: ১০০

১. নিচের কোন শব্দটি প্রাতিপদিক?

ক. লাঙল

খ. দম্পতি

গ. লেখা

ঘ. সাধিত 

উত্তর: লাঙল 

২. কোনটি আগে স্ত্রীবাচক শব্দযোগে লিঙ্গান্তর করতে হয়?

ক. নেতা

খ. কবি

গ. দাতা

ঘ. বাদশা 

উত্তর: কবি

৩. ‘আমন্ত্রণ’ শব্দের সমার্থক শব্দ নিচের কোনটি নয়?

ক. আহ্বান

খ. নিমন্ত্রণ

গ. প্রত্যাবান

ঘ. আবাহন 

উত্তর: প্রত্যাবান

৪. ‘মন না মতি’ বাগধারার অর্থ কী?

ক. চালবাজি

খ. অস্থির মানব মন

গ. অরাজক পরিস্থিতি

ঘ. অমূল্য সম্পদ 

উত্তর: অস্থির মানব মন

৫. ‘বীর সন্তান প্রসব করে যে নারী’ এক কথায় তাকে কী বলে?

ক. বীরপুত্র

খ. রত্নগর্ভা

গ. স্বর্ণমাতা

ঘ. বীরপ্রসূ 

উত্তর: বীরপ্রসূ

৬. ‘অম্বু’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক. জলধি

খ. গগন

গ. পানি

ঘ. অবনি 

উত্তর: পানি

৭. ‘দীপ্যমান’ শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

ক. √দীপ্য + মান

খ. √দিপ্য + মানচ্‌

গ. √দিপ + শানচ্‌

ঘ. √দীপ্ + শানচ্ 

উত্তর: √দীপ্ + শানচ্

৮. নিচের কোনটি ঘোষ অল্পপ্রাণ বর্ণ?

ক. ট

খ. থ

গ. ড

ঘ. ভ 

উত্তর:

৯. শুদ্ধ বানান কোনটি?

ক. ষ্টেশন

খ. রুগ্‌ন

গ. বিপ্রকর্স

ঘ. সাধারন 

উত্তর: রুগ্‌ন

১০. ‘মহকুমা’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

ক. তুর্কি

খ. আরবি

গ. ফারসি

ঘ. ফরাসি 

উত্তর: আরবি

১১. ‘পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে’- বাক্যে ‘জল’ কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্তৃকারকে ৭মী

খ. কর্মকারকে শূন্য

গ. কর্তৃকারকে শূন্য

ঘ. করণ কারকে শূন্য 

উত্তর: কর্তৃকারকে শূন্য

১২. কোনটি ‘নিপাতনে সিদ্ধ’ প্রত্যয়যুক্ত শব্দ?

ক. শৈব

খ. সৌর

গ. দৈব

ঘ. চৈত্র 

উত্তর: সৌর

১৩. অর্থ অনুসারে ‘হরিণ’ কোন ধরনের শব্দ?

ক. যৌগিক

খ. মৌলিক

গ. যোগরূঢ়

ঘ. রূঢ়ি 

উত্তর: রূঢ়ি

১৪. বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে-

ক. ৩২,৮,১০

খ. ৩২,৭,১১

গ. ৩০,৮,১২

ঘ. ৩২,৭,৯ 

উত্তর: ৩২,৮,১০

১৫. নিচের কোন শব্দটি সাধু ভাষায় ব্যবহারের উপযোগী?

ক. শুকনো

খ. সাথে

গ. জুতা

ঘ. বুনো 

উত্তর: জুতা

১৬. উদ্ধরণ চিহ্নের পূর্বে (খণ্ড বাক্যের শেষে) বসাতে হবে-

ক. কমা 

খ. কোলন

গ. কোলন ড্যাশ

ঘ. হাইফেন 

উত্তর: কমা

১৭. ‘খাতক’ এর বিপরীত শব্দ-

ক. অনিষ্ট

খ. লায়েক

গ. লোকসান

ঘ. মহাজন 

উত্তর: মহাজন

১৮. ‘Phoneme’ শব্দের অর্থ-

ক. শব্দমূল

খ. নাম প্রকৃতি

গ. রূপ

ঘ. ধ্বনিমূল 

উত্তর: ধ্বনিমূল

১৯. ‘অরুণরাঙা’ কোন সমাস নিষ্পন্ন সমস্ত পদ?

ক. উপমিত কর্মধারয়

খ. রূপক কর্মধারয়

গ. অলুক তৎপুরুষ

ঘ. উপমান কর্মধারয় 

উত্তর: উপমান কর্মধারয়

২০. ‘হ্ম’ এর সঠিক বিশ্লেষণ কোনটি?

ক. ক্‌ + ষ

খ. হ্‌ + ম

গ. হ্‌ + ন

ঘ. ষ্‌ + ণ 

উত্তর: হ্‌ + ম

২১. ‘Apenthesis’ এর অর্থ-

ক. স্বরসঙ্গতি

খ. স্বরাগম

গ. অভিশ্রুতি

ঘ. অপিনিহিতি 

উত্তর: অপিনিহিতি

২২. ‘ভাস্কর’ এর সন্ধি বিচ্ছেদ কী?

ক. ভাস্ + সর

খ. ভাস + করা

গ. ভাস্ + বর

ঘ. ভা + স্বর 

উত্তর: ভাস্ + বর

২৩. আদেশ অর্থে অনুজ্ঞার উদাহরণ কোনটি?

ক. আমটা খাও

খ. সবাই এখানে আসুন

গ. সুখী হও

ঘ. নিজের দিকে খেয়াল রাখ 

উত্তর: আমটা খাও

২৪. ‘চক্ষুদান করা’ বাগধারাটির অর্থ কী?

ক. পক্ষপাতিত্ব করা

 খ. সৌভাগ্য লাভ

গ. চুরি করা 

ঘ. নষ্ট করা 

উত্তর: চুরি করা

২৫. গুণ ও বৃদ্ধি বলা হয়-

ক. কৃৎ-প্রকৃতির আদিস্বরের পরিবর্তনকে

খ. কৃৎ-প্রকৃতির অন্তস্বরের পরিবর্তনকে

গ. নাম-প্রকৃতির পরিবর্তনকে

ঘ. প্রাতিপদিকের পরিবর্তনকে 

উত্তর: কৃৎ-প্রকৃতির আদিস্বরের পরিবর্তনকে

২৬. His behaviour surprised me. (Passive)

ক. I surprised at his behaviour. 

খ. I was surprised with his behaviour. 

গ. I had been surprised at has behaviour. 

ঘ. I was surprised at his behaviour. 

উত্তর: I was surprised at his behaviour. 

২৭. While living in poverty, the poet had to ––– a great deal of sufferings. 

ক. see through

খ. put up with 

গ. pass by

ঘ. fall back 

উত্তর: put up with

২৮. The word ‘Camouflage’ means–

ক. disguise 

খ. difficult 

গ. heavy 

ঘ. dangerous 

উত্তর: disguise

২৯. It burns the prettiest of any wood. (Positive)

ক. No other wood is as pretty as it burns. 

খ. No other wood burns is as pretty as it. 

গ. No other wood burns as pretty as it. 

ঘ. No other wood burn as pretty as it. 

উত্তর: No other wood burns as pretty as it. 

৩০. Anybody can apply for the post. Here ‘anybody’ is–

ক. Possessive pronoun 

খ. Indefinite pronoun 

গ. Distributive pronoun 

ঘ. Relative pronoun 

উত্তর: Indefinite pronoun

৩১. ‘Once in a blue moon’ means–

ক. full moon night

 খ. very rarely 

গ. very often

 ঘ. moonlight night 

উত্তর: very rarely

৩২. I opened the door as soon as I ––– the bell

ক. have heard

খ. was hearing 

গ. heard

ঘ. am heard 

উত্তর: heard

৩৩. He talks as if–

ক. he was mad

 খ. he is mad

গ. he were mad

ঘ. he will be mad 

উত্তর: he were mad

৩৪. He parted ––– his friends in tears. 

ক. with

খ. from

গ. against

ঘ. beside 

উত্তর: from

৩৫. Choose he correct sentence–

ক. It rained last night 

খ. It rains last night 

গ. It will rain last night 

ঘ. It rain last night 

উত্তর: It rained last night

৩৬. ‘Get rid of’ means–

ক. listen

খ. express

গ. pretend 

ঘ. to be free from 

উত্তর: to be free from

৩৭. The teacher made the children ––– the book. 

ক. reading

খ. to read

গ. read

ঘ. reads 

উত্তর: read

৩৮. The word ‘homogeneous’ means–

ক. dissimilar 

খ. of the same place

গ. of the same density 

ঘ. of the same kind 

উত্তর: of the same kind

৩৯. আমরা বিষয়টি আলোচনা করব।

ক. We shall discuss about the matter. 

খ. We shall discuss to the matter. 

গ. We should discuss on the matter. 

ঘ. We shall discuss the matter. 

উত্তর: We shall discuss the matter. 

৪০. এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি।

ক. You will find such a country nowhere. 

খ. Nowhere you will find such a country. 

গ. Nowhere will you find such a country. 

ঘ. You will find a country like this nowhere. 

উত্তর: Nowhere you will find such a country. 

৪১. Who is calling me? (Passive)

ক. By whom am I called?

খ. By whom I am called?

গ. By whom I was called?

ঘ. By whom am I being called? 

উত্তর: By whom am I being called?

৪২. The roads of Rajshahi are wider–

ক. than those of Dhaka

খ. than Dhaka

গ. than that of Dhaka

ঘ. than Dhaka’s roads 

উত্তর: than those of Dhaka

৪৩. A speech full of too many word is–

ক. A big speech. 

খ. Maiden speech. 

গ. An unimportant speech. 

ঘ. A verbose speech. 

উত্তর: A verbose speech. 

৪৪. Credit tk. 5000 ––– my account. 

ক. with

খ. to

গ. in

ঘ. for 

উত্তর: to

৪৫. All love flower. (Interrogative)

ক. Who does not love flower?

খ. Who do not love flower?

গ. Who did not love flower?

ঘ. Do all love flower? 

উত্তর: Who does not love flower?

৪৬. The adjective form of the word ‘study’ is–

ক. study

খ. studily

গ. stupidity

ঘ. studious 

উত্তর: studious

৪৭. He said, ‘I went to Tangail’ (Indirect)

ক. He said that had he gone to Tangail. 

খ. He said that I had gone to Tangail. 

গ. He said that he had gone to Tangail. 

ঘ. He said that he went to Tangail. 

উত্তর: He said that he had gone to Tangail. 

৪৮. The verb of the word ‘economy’ is–

ক. economic

খ. economical 

গ. economically

ঘ. economize 

উত্তর: economize

৪৯. A person whose head is in the clouds is–

ক. proud

খ. a day dreamer 

গ. an aviator 

ঘ. useless 

উত্তর: a day dreamer

৫০. শব্দটি কেটে দাও-

ক. Pen through the word. 

খ. Cut the word. 

গ. Cut through the word. 

ঘ. Cut out the word. 

উত্তর: Pen through the word. 

৫১. ৩৯ সংখ্যাটি নিচের কোন সংখ্যাটির ৬৫%? 

ক. ৬০

খ. ৬৫

গ. ৭৮

ঘ. ৯৫ 

উত্তর: ৬০

৫২. ৬% বার্ষিক মুনাফায় কত টাকার বার্ষিক মুনাফা ১২০ টাকা?

ক. ১২০০ টাকা

খ. ১০০০ টাকা

গ. ১৫০০ টাকা

ঘ. ২০০০ টাকা 

উত্তর: ২০০০ টাকা

৫৩. একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৩ ও ১২ হলে মধ্যসমানুপাতিক নির্ণয় কর। 

ক. ৯

খ. ১৫

গ. ১০

ঘ. ৬ 

উত্তর:

৫৪. জামিল সাহেব ১০% মুনাফায় ব্যাংকে ৩০০০ টাকা জমা রাখেন। প্রথম বছরান্তে তার চক্রবৃদ্ধি মূলধন-

ক. ৩১০০ টাকা

খ. ৩২০০ টাকা

গ. ৩৪৫০০ টাকা

ঘ. ৩৩০০ টাকা 

উত্তর: ৩৩০০ টাকা

৫৫. একজন কমলা বিক্রেতা প্রতিশত কমলা ১২০০ টাকায় কিনে ১৮০০ টাকায় বিক্রি করলেন। তার শতকরা কত লাভ হল?

ক. ৫০%

খ. ৫৫%

গ. ৬০%

ঘ. ৪০% 

উত্তর: ৫০%

৫৬. দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর ১৭ হলে সংখ্যাদ্বয়ের যোগফল-

ক. ৮

খ. ৯

গ. ১৭

ঘ. ১৮ 

উত্তর: ১৭

৫৭. একটি প্লাটফর্মের দৈর্ঘ্য ২০০ মিটার। ২৫০ মিটার লম্বা একটি ট্রেনকে প্লাটফর্ম অতিক্রম করতে যে দূরত্ব অতিক্রমকরতে হবে তা হলো-

ক. ২০০ মিটার

খ. ২৫০ মিটার

গ. ৩৫০ মিটার

ঘ. ৪৫০ মিটার 

উত্তর: ৪৫০ মিটার

৫৮. একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 6√2 একক হলে উহার পরিসীমার অর্ধেক-

ক. 6 একক

খ. 12 একক

গ. 20 একক

ঘ. 24 একক 

উত্তর: 12 একক

৫৯. x2 – y2, x2 + xy + y2, x3 – y3 রাশিত্রয়ের ল. সা. গু-

ক. (x2 – y2) (x2 + xy + y2)

খ. x3 – y3

গ. x – y

ঘ. x + y

উত্তর: (x2 – y2) (x2 + xy + y2)

৬০. x2 + y2 + z2 = 4, x + y – z = 8 এবং yz + zx – xy এর মান-

ক. – 60

খ. – 30

গ. 30

ঘ. 60 

উত্তর: – 30

৬১. (1/5) logx (2187√3) = 1 হলে x এর মান-

ক. 3√3

খ. 3

গ. √3

ঘ. 1/√3 

উত্তর: 3√3

৬২. একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটির দৈর্ঘ্য 4 একক হলে, উহার ক্ষেত্রফল কত বর্গ একক?

ক. √3

খ. 2√3 

গ. 3√3 

ঘ. 4√3

নোট: প্রশ্নটি ত্রুটিযুক্ত, সমবাহু ত্রিভুজ বললে সঠিক উত্তর হতো 4√3

৬৩. 4 একক ধারবিশিষ্ট একটি ঘনকের দুইটি কর্ণের সমষ্টি কত একক? 

ক. √3

খ. 4√3 

গ. 8√3

ঘ. 16

উত্তর: 8√3

৬৪. x – 2 = √3 হলে x4 + (1/x4) এর মান কত?

ক. 196 

খ. 194

গ. 192

ঘ. 198 

উত্তর: 194

৬৫. 4 সে. মি. 5 সে. মি. এবং 9 সে. মি. বাহুবিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ একক?

ক. 0

খ. 60

গ. 80

ঘ. 120 

উত্তর: 0

৬৬. 6 – x – (9/x) = 0 হলে x2 ÷ (x2 – x – 3) এর মান-

ক. 0

খ. 1

গ. 2

ঘ. 3 

উত্তর: 3

৬৭. tanθ = –5/12, p/2 < θ < p হলে cosecθ এর মান-

ক. –5/13

 খ. –13/5

গ. 5/13

ঘ. 13/5

উত্তর: 13/5

৬৮. (secθ + tanθ) = 7/5 হলে (secq – tanθ) এর মান কত?

ক. 5/7 

 খ. 3/7

গ. 3/5

ঘ. 1/5

উত্তর: 5/7

৬৯. একটি আয়তক্ষেত্রের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 ও 12 সে. মি. । অন্তর্ভুক্ত কোণ কত হলে আয়তটি আঁকা সম্ভব?

ক. 90°

খ. 42°

গ. 45°

ঘ. 60° 

উত্তর: 90°

ক. x < 1, x > 4

খ. x > 1, x > 4

গ. x < 1, x < 4

ঘ. 1 < x < 4

উত্তর: x < 1, x > 4

৭২. এক গ্লাস গুড়ের শরবতে গুড় ও পানির অনুপাত 4 : 6 হলে গুড়ের পরিমাণ কত?

ক. 10%

খ. 20%

গ. 30%

ঘ. 40% 

উত্তর: 40%  

৭৩. ∠A ও ∠B পরস্পর পূরক এবং কোণ দুটির অনুপাত 3 : 2 হলে ∠A এর মান কত?

ক. 36°

খ. 18°

গ. 54°

ঘ. 45°

উত্তর: 54°

৭৪. ১৫ থেকে ৩০ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত?

ক. ৮৮

খ. ৭৮

গ. ৮৭

ঘ. ৬৫ 

উত্তর: ৮৮

৭৫. দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ২৩ হলে সংখ্যাদ্বয় কত?

ক. ১১, ১২

খ. ১০, ১১

গ. ১২, ১৩

ঘ. ৯, ১০ 

উত্তর: ১১, ১২

৭৬. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করান?

ক. প্রধান বিচারপতি

খ. প্রধানমন্ত্রী

গ. স্পিকার

ঘ. চিফ হুইপ 

উত্তর: স্পিকার

৭৭. বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট কোন দেশের সহায়তায় নির্মিত হয়েছে?

ক. যুক্তরাষ্ট্র

খ. যুক্তরাজ্য

গ. ফ্রান্স

ঘ. রাশিয়া 

উত্তর: ফ্রান্স

৭৮. বাংলাদেশের প্রথম ‘ফিশ ওয়ার্ল্ড একুরিয়াম’ কোথায় অবস্থিত?

ক. পটুয়াখালী

খ. সুনামগঞ্জ

গ. কক্সবাজার

ঘ. চট্টগ্রাম 

উত্তর: কক্সবাজার

৭৯. শেখ হাসিনা সেনানিবাস কোথায় অবস্থিত?

ক. বটেশ্বর, সিলেট

খ. ঘাটাইল, টাঙ্গাইল

গ. লেবুখালী, পটুয়াখালী

ঘ. ভাটিয়ারি, চট্টগ্রাম 

উত্তর: লেবুখালী, পটুয়াখালী

৮০. ‘ই-৮’ পৃথিবীর কোন ধরনের ৮টি দেশকে নির্দেশ করে?

ক. সবচেয়ে দরিদ্র ৮টি দেশ

খ. সবচেয়ে শিল্পোন্নত ৮টি দেশ

গ. সবচেয়ে উন্নত ৮টি দেশ

ঘ. সবচেয়ে পরিবেশ দূষণকারী ৮টি দেশ 

উত্তর: সবচেয়ে পরিবেশ দূষণকারী ৮টি দেশ

৮১. কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তি কোনটি?

ক. র‌্যাম

খ. রম

গ. হার্ডডিস্ক

ঘ. অপারেটিং সিস্টেম 

উত্তর: রম

৮২. ব্রিটিশ উপনিবেশ না হয়েও নিম্নের কোনটি কমনওয়েলথের সদস্য দেশ?

ক. সুদান

খ. ইয়েমেন

গ. মোজাম্বিক

ঘ. সিয়েরালিওন 

উত্তর: মোজাম্বিক

৮৩. ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা’ অর্জনের সময়কাল নিম্নের কোনটি?

ক. ২০১০-২০২৫

খ. ২০২০-২০৩০

গ. ২০১৬-২০৩০

ঘ. ২০১৬-২০৩৫ 

উত্তর: ২০১৬-২০৩০

৮৪. দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি?

ক. সিলেট

খ. ময়মনসিংহ

গ. কুমিল্লা

ঘ. নোয়াখালী 

উত্তর: ময়মনসিংহ

৮৫. বিশ্ব অটিজম দিবস কবে পালন করা হয়?

ক. ৫ অক্টোবর

খ. ২৯ জানুয়ারি

গ. ২ এপ্রিল

ঘ. ৯ জুলাই 

উত্তর: ২ এপ্রিল

৮৬. বিশ্বের পঞ্চম বৃহত্তম সীমান্ত কোনটি?

ক. ভারত-বাংলাদেশ সীমান্ত

খ. ভারত-পাকিস্তান সীমান্ত

গ. পাকিস্তান-চীন সীমান্ত

ঘ. মায়ানমার-থাইল্যান্ড সীমান্ত 

উত্তর: ভারত-বাংলাদেশ সীমান্ত

৮৭. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ কেন্দ্রীয় শহিদ মিনারের ছবি সম্বলিত ডাকটিকেট বিশ্বের কোন দেশ প্রকাশ করেছে? 

ক. যুক্তরাষ্ট্র

খ. যুক্তরাজ্য

গ. ভারত

ঘ. কানাডা 

উত্তর: যুক্তরাষ্ট্র

৮৮. ইউরোপীয় ইউনিয়নের চুক্তির আওতায় বিশ্বের কোন দুটি দেশ ‘ইউরো’ চালু করতে বাধ্য নয়?

ক. নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য 

খ. নিউজিল্যান্ড ও ডেনমার্ক

গ. ডেনমার্ক ও যুক্তরাজ্য

ঘ. সুইডেন ও বেলজিয়াম 

উত্তর: ডেনমার্ক ও যুক্তরাজ্য

৮৯. বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল শুরু হয় কোন সালে?

ক. ১৯৯৮

খ. ১৯৯৭

গ. ২০০১

ঘ. ১৯৯৯ 

উত্তর: ১৯৯৮

৯০. ২০১৮ সালে ফিফা বিশ্বকাপ ‘গোল্ডেন বল’ লাভকারী লুকা মডরিচ কোন দেশের নাগরিক?

ক. ফ্রান্স

খ. জার্মানি

গ. ব্রাজিল

ঘ. ক্রোয়েশিয়া 

উত্তর: ক্রোয়েশিয়া

৯১. বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম কী?

ক. বঙ্গ

খ. পুণ্ড্রবর্ধন

গ. গৌড়

ঘ. সমতট 

উত্তর: পুণ্ড্রবর্ধন

৯২. আকাশ নীল দেখায় কারণ নীল রঙের-

ক. তরঙ্গদৈর্ঘ্য বেশি

খ. বিক্ষেপণ বেশি

গ. প্রতিফলন বেশি

ঘ. শোষণ বেশি 

উত্তর: বিক্ষেপণ বেশি

৯৩. ২০১৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে?

ক. অলিভার হার্ট

খ. জ্যাঁ তিরোল

গ. রবার্ট জে শিলার

ঘ. উইলিয়াম ডি নর্ডহাউস ও পল মাইকেল রোমার 

উত্তর: উইলিয়াম ডি নর্ডহাউস ও পল মাইকেল রোমার

৯৪. কোন সময়কালকে ‘মুজিববর্ষ’ হিসেবে ঘোষণা দেয়া হয়েছে?

ক. ২০১৯-২০ সালকে

খ. ২০২০-২১ সালকে

গ. ২০২১-২২ সালকে

ঘ. ২০২২-২৩ সালকে 

উত্তর: ২০২০-২১ সালকে

৯৫. জাপান ‘পার্ল হারবার’ আক্রমণ করে কবে?

ক. ৬ এপ্রিল, ১৯৪২

খ. ১৭ জুন, ১৯৪৩

গ. ৭ ডিসেম্বর, ১৯৪১

ঘ. ১৫ জানুয়ারি, ১৯৩৯ 

উত্তর: ৭ ডিসেম্বর, ১৯৪১

৯৬. বায়ুমণ্ডলে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায়?

ক. অক্সিজেন

খ. কার্বন ডাই অক্সাইড

গ. নাইট্রোজেন

ঘ. হাইড্রোজেন 

উত্তর: নাইট্রোজেন

৯৭. ‘ইউয়ান’ কোন দেশের মুদ্রা?

ক. মায়ানমার

খ. ভিয়েতনাম

গ. থাইল্যান্ড

ঘ. চীন 

উত্তর: চীন

৯৮. ‘ভিসুভিয়াস’ আগ্নেয়গিরি কোথায় অবস্থিত?

ক. মেক্সিকো

খ. জাপান

গ. ইতালি

ঘ. রাশিয়া 

উত্তর: ইতালি

৯৯. কচু খেলে গলা চুলকায় কারণ কচুতে আছে-

ক. ক্যালসিয়াম অক্সালেট

খ. ক্যালসিয়াম কার্বনেট

গ. ক্যালসিয়াম ফসফেট

ঘ. ক্যালসিয়াম সালফেট 

উত্তর: ক্যালসিয়াম অক্সালেট

১০০. জনসংখ্যার দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় কোন দেশ?

ক. ভারত

খ. চীন

গ. বাংলাদেশ

ঘ. রাশিয়া 

উত্তর: ভারত



More Question Bank

NTRCA

১৫তম শিক্ষক নিবন্ধন (স্কুল-২) প্রশ্ন সমাধান- ২০১৮ | 15th NTRCA Question Solution (School-2)- 2018 | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী, শিক্ষকতার মতো মহান পেশায় যারা নিজেদের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য NTRCA একটি সূবর্ণ সুযোগ। আমরা জানি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে ১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার। সারাদেশে ৩৬ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়ে থাকে। তাই, আসন্ন NTRCA ১৯তম শিক্ষক নিবন্ধনকে সামনে রেখে আপনাদের প্রস্তুতিকে আরো বেশি শাণিত করতে গুরুত্বপূর্ণ পরীক্ষা উপযোগী সাজেশন ও বিগত সালের প্রশ্ন সমাধান তুলে ধরছি।📚 আরও দেখুন: বিদ্যাবাড়ির  কোর্স আপনার সহায়ক হতে পারে।📚 আরও দেখুন:NTRCA- তে কীভাবেই আপনি প্রথমবারেই সফল হবেন?🎯 ১৯তম NTRCA প্রস্তুতি নেওয়ার কিছু কার্যকর টিপস:ক. বাংলা (Bengali):ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, বাগধারা ও বাগবিধি, ভুল সংশোধন বা শুদ্ধকরণ, যথার্থ অনুবাদ ও শিরোনাম, সন্ধি বিচ্ছেদ, কারক বিভক্তি, সমাস...

BCS

৩১তম বিসিএস প্রশ্ন সমাধান | 31th BCS Question Solution | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী,বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC)-এর নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিতভাবে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।গত ৩০ জানুয়ারি ২০২৬ ইং তারিখে ৫০তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ৫১তম বিসিএস সার্কুলার প্রকাশিত হওয়ার পর প্রস্তুতির সময় থাকবে খুবই সীমিত। তাই যারা ৫১তম বিসিএস টার্গেট করেছেন, তাদের এখন থেকেই সুপরিকল্পিতভাবে পড়াশোনা শুরু করা অত্যন্ত জরুরি।🔍 সাম্প্রতিক বিসিএস প্রশ্ন বিশ্লেষণসাম্প্রতিক বিসিএস পরীক্ষার প্রশ্নে দেখা গেছে অনেক পরিবর্তন এসেছে।তাই প্রস্তুতি নিতে হবে আরও বিশ্লেষণভিত্তিক, আপডেট ও টপিক-ফোকাসডভাবে।আরও দেখুন:২৮তম বিসিএস প্রশ্ন সমাধান | 28th BCS Question Solution | Biddabari২৯তম বিসিএস প্রশ্ন সমাধান | 29th BCS Question Solution | Biddabari ৩০তম বিসিএস প্রশ্ন সমাধান | 30th BCS Question Solution | Biddabari 🎯 ৫১তম বিসিএস প্রস্তুতির কার্যকর টিপস⏵ব...

Primary

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১২ (মেঘনা) | Primary Question Solution 2012 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:◉    বাংলা— ২৫◉    ইংরেজি— ২৫◉    গণ...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই