১৪তম শিক্ষক নিবন্ধন (প্রভাষক) প্রশ্ন সমাধান- ২০১৭ | 14th NTRCA Question Solution (College Level)- 2017 | Biddabari


১৪তম শিক্ষক নিবন্ধন (প্রভাষক) প্রশ্ন সমাধান- ২০১৭ | 14th NTRCA Question Solution (College Level)- 2017 | Biddabari


প্রিয় চাকরি প্রত্যাশী, শিক্ষকতার মতো মহান পেশায় যারা নিজেদের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য NTRCA একটি সূবর্ণ সুযোগ। আমরা জানি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে ১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার। সারাদেশে ৩৬ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়ে থাকে। তাই, আসন্ন NTRCA ১৯তম শিক্ষক নিবন্ধনকে সামনে রেখে আপনাদের প্রস্তুতিকে আরো বেশি শাণিত করতে গুরুত্বপূর্ণ পরীক্ষা উপযোগী সাজেশন ও বিগত সালের প্রশ্ন সমাধান তুলে ধরছি। 


📚 আরও দেখুন: বিদ্যাবাড়ির 19th NTRCA Preli Special Care Live Batch কোর্স আপনার সহায়ক হতে পারে।

📚 আরও দেখুন: NTRCA- তে কীভাবেই আপনি প্রথমবারেই সফল হবেন?

🎯 ১৯তম NTRCA প্রস্তুতি নেওয়ার কিছু কার্যকর টিপস:

ক. বাংলা (Bengali):

ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, বাগধারা ও বাগবিধি, ভুল সংশোধন বা শুদ্ধকরণ, যথার্থ অনুবাদ ও শিরোনাম, সন্ধি বিচ্ছেদ, কারক বিভক্তি, সমাস, প্রত্যয় বিন্যাস, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, প্রায়োগিক প্রয়োজনীয়তা (বিরাম চিহ্ন, বাগধারা, সন্ধি, কারক, সমাস, কারক বিভক্তি, প্রত্যয়) প্রভৃতি।  

খ. ইংরেজি (English): 

Errors in composition, Fill in the blanks with appropriate preposition, Uses of article, Verbs, Translation from Bengali to English, Identify appropriate title from story, Article, Transformation of sentences, Synonyms and Antonyms, Completing sentences, Idioms and Phrases. 

গ. সাধারণ গণিত (General Mathematics): 

পাটিগণিত: সূত্র ও নিয়মাবলি (পাটিগণিত সম্বন্ধীয়), গড়, ঐকিক নিয়ম, ল.সা.গু, গ.সা.গু, শতকরা, সুদকষা, লাভ—ক্ষতি। 

বীজগণিত: উৎপাদক, বর্গ ও ঘনসম্বলিত সূত্রাবলি ও প্রয়োগ, গ.সা.গু, বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ, সূচক ও লগারিদমের সূত্র ও প্রয়োগ, অনুপাত ও সমানুপাত। 

জ্যামিতি: পরিমিতি ও ত্রিকোণমিতি সম্পর্কিত সাধারণ ধারণা, নিয়ম ও প্রয়োগ। 

ঘ. সাধারণ জ্ঞান (General Knowledge):

১. বাংলাদেশ সম্পর্কিত বিষয় 

২. আন্তর্জাতিক বিষয় ও চলতি ঘটনাবলি 

৩. বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ এবং রোগব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান।

বিস্তারিত বিষয়াবলি:

বাংলাদেশের ভূপ্রকৃতি, জলবায়ু, পরিবেশ, ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সভ্যতা, সংস্কৃতি, বাংলাদেশের অর্থনীতি, সম্পদ (বন, কৃষি, শিল্প, পানি), যোগাযোগ ব্যবস্থা, বাংলাদেশের সমাজ জীবন, সমস্যা, জনমিতিক পরিচয়, রাষ্ট্র, নাগরিকতা, সরকার ও রাজনীতি, সরকারি ও বেসরকারি লক্ষ্য, নীতি, পরিকল্পনা (অর্থনৈতিক, সামাজিক, স্বাস্থ্য ও শিক্ষা), কর্মসূচি, আন্তর্জাতিক সম্পর্ক, মানব সম্পদ উন্নয়ন, বিশ্ব ভৌগোলিক পরিচিতি, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ, নবায়নযোগ্য শক্তি, জাতিসংঘ, আঞ্চলিক ও অর্থনৈতিক সংগঠন, পুরস্কার ও সম্মাননা, আন্তর্জাতিক মুদ্রা সংক্রান্ত, আন্তর্জাতিক রাজনীতি ও আনুষঙ্গিক বিষয়াবলি, স্বাস্থ্য, চিকিৎসা, তথ্য, যোগযোগ ও প্রযুক্তি, প্রাত্যহিক জীবনে বিজ্ঞান (পদার্থ, রসায়ন ও জীব বিজ্ঞান সংশ্লিষ্ট) সাধারণ রোগ ব্যাধি ও পরিবেশ বিজ্ঞান সংশ্লিষ্ট।

 কেনো বিগত সালের প্রশ্ন সমাধান গুরুত্বপূর্ণ:

🎯 ১৯তম NTRCA পরীক্ষার ধরন, প্রশ্নের ধরন ও গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে হলে বিগত এনটিআরসিএ প্রশ্ন সমাধান অপরিহার্য। 

🎯 ৭ম NTRCA প্রশ্ন সমাধানের মাধ্যমে আপনি জানতে পারবেন-

🖝 কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে।

🖝 কোন টপিকগুলোতে আপনি দুর্বল

🖝 কোন অংশে বেশি মনোযোগ দিতে হবে

নিয়মিত প্রশ্ন সলভের মাধ্যমে আপনার প্রস্তুতি হবে দৃঢ় ও আত্মবিশ্বাসী। এছাড়া বিগত প্রশ্ন থেকে অনেক সময় সরাসরি কমন প্রশ্ন পাওয়া যায়, যা ভালো নম্বর তুলতে সাহায্য করে।



🗓️ আজ আমরা প্রকাশ করছি-

📄১৪তম শিক্ষক নিবন্ধন (প্রভাষক) প্রশ্ন সমাধান ২০১৭ | 14th NTRCA Question Solution (College Level) PDF এটি আপনার নিবন্ধন প্রস্তুতির জন্য একটি গুরুত্বপূর্ণ রিসোর্স, যা প্রিন্ট করে পড়াশোনার জন্য সংগ্রহ করে রাখতে পারেন। 

📚 আরও দেখুন: ১৩তম শিক্ষক নিবন্ধন (প্রভাষক) প্রশ্ন সমাধান – ২০১৬ | 13th NTRCA Question Solution (College Level) - 2016 

📚 আরও দেখুন:NTRCA সম্পর্কিত বারবার জিজ্ঞাসাকৃত প্রশ্ন ও উত্তর

Biddabari আপনার নিবন্ধন প্রস্তুতির নির্ভরযোগ্য সহযাত্রী─

সঠিক গাইডলাইন, মানসম্মত কোর্স এবং অভিজ্ঞ শিক্ষকদের দিকনির্দেশনা পেতে নিয়মিত ভিজিট করুন www.biddabari.com, Facebook পেজ এবং  Youtube চ্যানেল.





১৪তম শিক্ষক নিবন্ধন (প্রভাষক) প্রশ্ন সমাধান- ২০১৭ | 14th NTRCA Question Solution (College Level)- 2017 | Biddabari PDF Download

১৪ম প্রভাষক নিবন্ধন- ২০১৭

পদের নাম: প্রভাষক

পরীক্ষার তারিখ: ২৫. ০৮. ২০১৭

সময়: ৬০ মিনিট 

পূর্ণমান: ১০০

১. ‘বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ’ গ্রন্থের রচয়িতার নাম-

ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

খ. বিদ্যাপতি

গ. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়

ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তর: ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়

২. বাংলা সাহিত্যে চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক কে?

ক. প্যারীচাঁদ মিত্র

খ. মোহিতলাল মজুমদার

গ. বিহারীলাল চক্রবর্তী

ঘ. মাইকেল মধুসূদন দত্ত 

উত্তর: মাইকেল মধুসূদন দত্ত

৩. ‘চর্যাপদ’ আবিষ্কৃত হয় কত সালে?

ক. ১৯০৯

খ. ১৭৯৮

গ. ১৯০৭

ঘ. ১৭০৯ 

উত্তর: ১৯০৭

৪. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কি ধরনের রচনা?

ক. ছোটগল্প

খ. কাব্যনাটক

গ. উপন্যাস

ঘ. পত্রোপন্যাস 

উত্তর: কাব্যনাটক

৫. বাংলা গদ্যের জনক বলা হয় কাকে?

ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

খ. রবীন্দ্রনাথ ঠাকুর

গ. প্যারীচাঁদ মিত্র

ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

৬. ‘তাসের ঘর’ শব্দের অর্থ কী? 

ক. সর্বনাশ

খ. তামাশা

গ. ক্ষণস্থায়ী

ঘ. ভণ্ড

উত্তর: ক্ষণস্থায়ী

৭. কমা এর বাংলা কী?

ক. পূর্ণচ্ছেদ

খ. দৃষ্টান্তছেদ

গ. পাদচ্ছেদ

ঘ. অর্ধচ্ছেদ 

উত্তর: পাদচ্ছেদ

৮. কোনটি নিত্য সমাসের উদাহরণ?

ক. অন্যগৃহ

খ. মিলের অভাব

গ. স্ত্রীর অভাব

ঘ. প্রকৃষ্ট গতি 

উত্তর: অন্যগৃহ

৯. কোন বানানটি শুদ্ধ?

ক. ডাষ্টবিন

খ. দারিদ্রতা

গ. দূষণীয়

ঘ. নুপুর 

উত্তর: দূষণীয়

১০. ‘অগ্নি’ এর সমার্থক শব্দ নয় কোনটি?

ক. হুতাশন

খ. কৃশানু

গ. বায়ুসখা

ঘ. দ্যুতি

উত্তর: দ্যুতি

১১. ‘ধূমকেতু’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

ক. বুদ্ধদেব বসু

খ. শামসুর রাহমান

গ. কাজী নজরুল ইসলাম

ঘ. শওকত ওসমান 

উত্তর: কাজী নজরুল ইসলাম

১২. কোনটি তৎসম শব্দ?

ক. কিংবদন্তী

খ. হাতি

গ. চাঁদ

ঘ. তেঁতুল 

উত্তর: কিংবদন্তী

১৩. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে?

ক. ফলা

খ. কার

গ. ধ্বনি

ঘ. অক্ষর 

উত্তর: কার

১৪. উদ্যম বিহনে কার পুরে মনোরথ- এখানে ‘উদ্যম বিহনে’ কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্তৃকারকে ৭মী

খ. অধিকরণে ৭মী

গ. অপাদানে ১মা

ঘ. কর্মে ৭মী 

উত্তর: অধিকরণে ৭মী

১৫. ‘বীরসন্তান প্রসব করে যে নারী’- এর এক কথায় প্রকাশ-

ক. বীরভোগ্যা

খ. রত্নগর্ভা

গ. বীরপ্রসূ

ঘ. র্স্বণমাতা 

উত্তর: বীরপ্রসূ

১৬. ‘দীপ্যমান’ শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

ক. √দীপ্য + মান

খ. √দীপ্য + মানচ

গ. √দপি + শানচ

ঘ. √দীপ্ + শানচ্

উত্তর: √দীপ্ + শানচ্ 

১৭. ‘ক্রিয়ারকাল ও পুরুষ’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

ক. ধ্বনিতত্ত্বে

খ. রূপতত্ত্বে

গ. বাক্যতত্ত্বে

ঘ. অর্থতত্ত্বে 

উত্তর: রূপতত্ত্বে

১৮. শরীর > শরীল- শব্দটিতে ধ্বনি পরিবর্তনের কোন ধরনের নিয়ম প্রযোজ্য?

ক. সমীভবন

খ. বিষমীভবন

গ. অসমীভবন

ঘ. ধ্বনিবিপর্যয় 

উত্তর: বিষমীভবন

১৯. ‘দুর্যোগ’ এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. দুহঃ + যোগ

খ. দুঃ + যোগ

গ. দুর + যোগ

ঘ. দুরঃ + যোগ 

উত্তর: দুঃ + যোগ

২০. ‘উপকণ্ঠ’ শব্দটির সঠিক ব্যাসবাক্য কোনটি?

ক. কণ্ঠের সমীপে

খ. কণ্ঠের সদৃশ

গ. উপ যে কণ্ঠ

ঘ. কণ্ঠ পর্যন্ত 

উত্তর: কণ্ঠের সমীপে

২১. ‘তামার বিষ’ বাগধারাটির অর্থ কী?

ক. অর্থের অভাব

খ. অর্থের প্রাচুর্য

গ. অর্থের কু-প্রভাব

ঘ. অর্থের অহঙ্কার 

উত্তর: অর্থের কু-প্রভাব

২২. প্রথম বাংলা ভাষার ব্যাকরণ কে লেখেন?

ক. রামমোহন রায়

খ. ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড

গ. উইলিয়াম কেরী

ঘ. সুনীতিকুমার চট্টোপাধ্যায় 

নোট: প্রশ্নে সঠিক উত্তর নেই। প্রথম বাংলা ভাষার ব্যাকরণ লেখেন মনোএল দ্য আসুম্পসাঁও।

২৩. বাংলা ভাষায় সংস্কৃত উপসর্গ কয়টি?

ক. ২২টি

খ. ২১টি

গ. ২০টি

ঘ. ২৩টি 

উত্তর: ২০টি

২৪. উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে?

ক. ৪ ভাগে

খ. ৩ ভাগে

গ. ৫ ভাগে

ঘ. ৬ ভাগে 

উত্তর: ৫ ভাগে

২৫. ‘ইংরেজি’ শব্দটি কোন ভাষা থেকে নেয়া হয়েছে?

ক. গ্রিক

খ. তুর্কি

গ. ফরাসি

ঘ. পর্তুগিজ 

উত্তর: পর্তুগিজ

26. She argued ––– me about the marriage.
ক. with
খ. for
গ. To
ঘ. form
উত্তর: with

27. Choose the appropriate meaning of the idiom ‘Swan song’. 

ক. first work

 খ. last work

গ. middle work

ঘ. early work 

উত্তর: last work

28. শিশুটি হাসতে হাসতে আমার কাছে এল।
ক. The baby came to me to laughing.
খ. The baby came to me laughing.
গ. The baby came to me in laughing.
ঘ. The baby came to me by laughing.  
উত্তর: The baby came to me laughing.
29. The antonym for ‘Inimical’–

ক. hostile

খ. friendly 

গ. indifferent

ঘ. angry  

উত্তর: friendly

30. He waited until the plane–

ক. did not take off

খ. took of

গ. had not taken off

ঘ. had taken off 

উত্তর: had taken off

31. My uncle arrived while I ––– the dinner. 

ক. would cock

খ. had cooked 

গ. cook

ঘ. was cooking 

উত্তর: was cooking

32. Which is the correct sentence?

ক. I shall avail the opportunity. 

খ. I shall avail of the opportunity. 

গ. I shall avail for the opportunity. 

ঘ. I shall avail myself of the opportunity.  

উত্তর: I shall avail myself of the opportunity.  

33. ––– mother arose is her. 

ক. a

খ. the

গ. an

ঘ. no article 

উত্তর: the

৩৪. Jerry was deprived of motherly affection. Here the word ‘motherly’ is–

ক. an adverb

 খ. an adjective 

গ. a noun

ঘ. noun 

উত্তর: an adjective

৩৫. Panic seized me. The passive form will be–

ক. I was seized by panic. 

খ. I was seized from panic. 

গ. I was seized with panic. 

ঘ. I was seized into panic.  

উত্তর: I was seized with panic.

৩৬. The singular form of ‘criteria’ is–

ক. criterion 

খ. criterium 

গ. criteria

ঘ. criterius 

উত্তর: criterion

৩৭. The second World War broke ––– in September, 1939. 

ক. out

খ. through 

গ. away

ঘ. in 

উত্তর: out

৩৮. He will come no time. Here the idiom ‘in no time’ means–

ক. never in future 

খ. soon

গ. not in future

ঘ. not every 

উত্তর: soon

৩৯. I am entitled ––– a share of the profit. The correct preposition is–

ক. to

খ. for

গ. from

ঘ. into 

উত্তর: to

৪০. What kind of verb is the word ‘went’ in the sentence: ‘The dog went mad’?

ক. Transitive verb

খ. Causative verb

গ. Factitive verb

ঘ. Copulative verb 

উত্তর: Copulative verb

৪১. The correct translation of- ‘দুঃখের প্রয়োজনীয়তা মধুর’ is–

ক. Sweet are the uses of adversity. 

খ. Sweet is the uses of adversity. 

গ. Sweet sues of adversity. 

ঘ. Sweet do not use the adversity. 

উত্তর: Sweet are the uses of adversity.

৪২. The antonym of ‘Honorary’ is–

ক. Literary 

খ. Honorable 

গ. Salaried 

ঘ. Official  

উত্তর: Salaried

৪৩. A person who treats mental illness is called–

ক. a psychiatrist 

খ. a psychologist 

গ. a therapist 

ঘ. a psychoanalyst 

উত্তর: a psychiatrist

৪৪. No article is used before–

ক. a pronoun 

খ. an adjective 

গ. a noun

ঘ. an adverb  

উত্তর: a pronoun

৪৫. A person whose ‘head’ is in the ‘clouds’ is–

ক. proud

খ. a day dreamer 

গ. an aviator

ঘ. useless 

উত্তর: a day dreamer

৪৬. I don’t think you will have any difficulty ––– a driving license. 

ক. to get 

খ. in getting

গ. for getting

ঘ. get 

উত্তর: in getting

৪৭. I decided to go ––– with my friend as I needed some exercise. 

ক. to a walk

খ. for walking

গ. for a walk

ঘ. walk 

উত্তর: for a walk

৪৮.  If I had known you were coming.

ক. I would go to the station

খ. I had gone to the station 

গ. I would have gone to the station

ঘ. I would be going to the station 

উত্তর: I would have gone to the station

৪৯. Which is the correct sentence?

ক. Each boy and each girl have a pen.

খ. Each boy and each girl are having pen.

গ. Each boy and each girl has a pen.

ঘ. Each boy an each girl were having a pen. 

উত্তর: Each boy and each girl has a pen.

৫০. Identify the correct sentence: 

ক. She had faith on and hopes for the future. 

খ. She had faith and hopes for the future. 

গ. She had faith and hopes in the future. 

ঘ. She had faith in and hopes for the future. 

উত্তর: She had faith in and hopes for the future. 

৫১. ১৫ জন লোক একটি কাজ শেষ করে ৩ ঘন্টায়। ৫ জন লোক ঐ কাজ কত সময়ে শেষ করবে?

ক. ৬ ঘণ্টা

খ. ৫ ঘণ্টা 

গ. ৩ ঘণ্টা 

ঘ. ৯ ঘণ্টা  

উত্তর: ৯ ঘণ্টা

৫২.পিতা ও পুত্রের বয়সের গড় ৪০ বছর এবং মাতা ও ঐ পুত্রের বয়সের গড় ৩৫ বছর। মাতার বয়স ৫০ বছর হলে, পিতার বয়স কত?

ক. ৫০ বছর

খ. ৬০ বছর

গ. ৪০ বছর

ঘ. ৮৫ বছর 

উত্তর: ৬০ বছর

৫৩.একটি দ্রব্য ক্রয় করে ২৪% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য এবং ক্রয়মূল্যের অনুপাত কত?

ক. ১৯ : ২৫

খ. ২৪ : ২৫

গ. ২০ : ২৫

ঘ. ১৮ : ২৫ 

উত্তর: ১৯ : ২৫

৫৪.দুটি সংখ্যার ল.সা.গু ১৪৪ এবং গ.সা.গু ১২। একটি সংখ্যা ৪৮ হলে অপরটি কত?

ক. ১৮

খ. ৩৬

গ. ১২

ঘ. ২৪ 

উত্তর: ৩৬

৫৫.৪০ হতে ১০০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত?

ক. ৬১

খ. ৬৯

গ. ৭১

ঘ. ৭৩ 

উত্তর: ৬৯

৫৬.একটি খাতা ৩৬ টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় ৭২ টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়, খাতাটির ক্রয়মূল্য কত?

ক. ৬০ টাকা

খ. ৪৮ টাকা

গ. ২৪ টাকা

ঘ. ১২ টাকা 

উত্তর: ৪৮ টাকা

৫৭.একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৪ ও ১৬ হলে, এর মধ্য সমানুপাতী কত?

ক. ১২

খ. ৮

গ. ১৪

ঘ. ২০ 

উত্তর:

৫৮.শতকরা বার্ষিক কত টাকা হার মুনাফায় ৬৫০ টাকার ৬ বছরের মুনাফা ২৭৩ টাকা হবে?

ক. ৭

খ. ৬.৫০

গ. ৬

ঘ. ৮ 

উত্তর:

৫৯.একটি কাজ ক ৩ দিনে এবং খ ৬ দিনে করতে পারে। ক ও খ একত্রে কাজটি কত দিনে করতে পারবে?

ক. ৫ দিনে

খ. ৪ দিনে

গ. ৩ দিনে

ঘ. ২ দিনে 

উত্তর: ২ দিনে

৬০.একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য এর প্রস্থের তিনগুণ এবং পরিসীমা ২৪ মিটার, বাগানটির ক্ষেত্রফল কত?

ক. ২৭ বর্গমিটার

খ. ৩০ বর্গমিটার

গ. ১৮ বর্গমিটার

ঘ. ৯ বর্গমিটার  

উত্তর: ২৭ বর্গমিটার

ক. 0.1

খ. 0.01

গ. 0.001

ঘ. 0.0001 

উত্তর: 0.0001

৬২. কোন শর্তে logaa = 1?

ক. a > 0

খ. a ≠ 1

গ. a > 0, a ≠ 1

ঘ. a ≠ 0, a > 2

উত্তর: a > 0, a ≠ 1

ক. 3

খ. 4

গ. 5

ঘ. 6 

উত্তর: 5

৬৪. x + (1/x) = 5 হলে, x/(x2 + x + 1) এর মান কত?

ক. 1/2

খ. 1/3

গ. 1/4

ঘ. 1/6 

উত্তর: 

৬৬. (17)0x = কত?

ক.  17x

খ.  17

গ.  x

ঘ. 1

উত্তর: x

৬৮.যদি a + b + c = 5  এবং a2 + b2 + c2 = 9 হয়, তবে ab + bc + ca কত?

ক. 16

খ. 8

গ. 34

ঘ. 12

উত্তর: 8

৬৯.তলের মাত্রা কয়টি?

ক. ২টি

খ. ৩টি

গ. ৪টি

ঘ. ৬টি 

উত্তর: ২টি

৭০. একটি ট্রাপিজিয়ামের উচ্চতা 8 সে.মি. এবং সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 9 সে.মি. এবং 7 সে.মি. হলে, এর ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?

ক. 24

খ. 64

গ. 96

ঘ. 100 

উত্তর: 64

৭১. a2 – c2 – 2ab + b2 এর সঠিক উৎপাদক কোনটি?

ক. (a + b + c) (a – b + c)

খ. (a – b – c) (a – b + c)

গ. (a – b – c) (a + b – c)

ঘ. (a + b + c) (a – b – c)

উত্তর: (a – b – c) (a – b + c)

৭২.একটি বৃত্তের ব্যাস 26 সে.মি. হলে এর পরিধি কত?

ক. 13π সেমি

খ. 26π সেমি

গ. 52π সেমি

ঘ. 39π সেমি 

উত্তর: 26π সেমি

৭৩. ABC সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য x হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

ক. x3 বর্গ একক

৭৪. একটি চতুর্ভুজের চারটি কোণের অনুপাত 1 : 2 : 2 : 3 হলে বৃহত্তর কোণের পরিমাণ কত?

ক. 100°

খ. 115°

গ. 135°

ঘ. 225° 

উত্তর: 135°

৭৫. একটি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সে.মি.। রম্বসটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?

ক. 24

খ. 60

গ. 12

ঘ. 48 

উত্তর: 24

৭৬. বরেন্দ্র বলতে বোঝায় কোনটি?

ক. পূর্ববঙ্গ

খ. পশ্চিমবঙ্গ

গ. উত্তরবঙ্গ

ঘ. দক্ষিণবঙ্গ 

উত্তর: উত্তরবঙ্গ

৭৭. বঙ্গবন্ধুর গ্রামটি কোন নদীর তীরে অবস্থিত?

ক. মধুমতি

খ. বাইগার

গ. কুমার

ঘ. ভৈরব 

উত্তর: বাইগার

৭৮. তারামন বিবি যুদ্ধ করেন কোন সেক্টরে

ক. ৮

খ. ৯

গ. ১০

ঘ. ১১ 

উত্তর: ১১

৭৯. পিঁপড়ার কামড়ে কোন এসিড থাকে?

ক. অক্সালিক এসিড

খ. সাইট্রিক এসিড

গ. ফরমিক এসিড

ঘ. নাইট্রিক এসিড 

উত্তর: ফরমিক এসিড

৮০.বাংলাদেশে সাহিত্যে সর্বোচ্চ পুরস্কার কোনটি?

ক. একুশে পদক

খ. স্বাধীনতা দিবস পুরস্কার

গ. বাংলা একাডেমি পুরস্কার

ঘ. শিশু একাডেমি পুরস্কার 

উত্তর: বাংলা একাডেমি পুরস্কার

৮১.‘দহগ্রাম’ ছিটমহলটি কোন জেলার অন্তর্গত?

ক. পঞ্চগড়

খ. কুড়িগ্রাম

গ. লালমনিরহাট

ঘ. নীলফামারী 

উত্তর: লালমনিরহাট

৮২. রাশিয়ার মুদ্রার নাম কী?

ক. রিংগিত

খ. রুবল

গ. লিরা

ঘ. ক্রোনা 

উত্তর: রুবল

৮৩. চিকুনগুনিয়া রোগটি কোন মাধ্যমবাহিত রোগ?

ক. পানিবাহিত

খ. পতঙ্গবাহিত

গ. বায়ুবাহিত

ঘ. রক্তবাহিত 

উত্তর: পতঙ্গবাহিত

৮৪. বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন-

ক. লক্ষণ সেন

খ. ইলিয়াস শাহ

গ. আকবর

ঘ. বিজয় সেন 

উত্তর: আকবর

৮৫. কার সময়ে বঙ্গভঙ্গ হয়?

ক. লর্ড কার্জন

খ. লর্ড হার্ডিঞ্জ

গ. লর্ড ক্যানিং

ঘ. লর্ড ওয়েলেসলি

উত্তর: লর্ড কার্জন

৮৬. ১৯৫৪ সালে নির্বাচনে যুক্তফ্রন্টের কয়টি দফা ছিল?

ক. ৬টি

খ. ১১টি

গ. ২১টি

ঘ. ৮টি 

উত্তর: ২১টি

৮৭. মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কতসালে বঙ্গবন্ধু উপাধি লাভ করেছিলেন?

ক. ১৯৭০

খ. ১৯৬৯

গ. ১৯৬৮

ঘ. ১৯৬৬ 

উত্তর: ১৯৬৯

৮৮. বাংলাদেশে মণিপুরী নাচ কোন অঞ্চলের ঐতিহ্য?

ক. সিলেট

খ. ময়মনসিংহ

গ. রাজশাহী

ঘ. কুষ্টিয়া 

উত্তর: সিলেট

৮৯. করোনারি থ্রম্বসিস অসুখটি-

ক. যকৃতের

খ. হৃৎপিণ্ডের

গ. অগ্ন্যাশয়ের

ঘ. কিডনির 

উত্তর: হৃৎপিণ্ডের

৯০. নিচের কোনটিকে আদর্শ খাদ্য বলে?

ক. ভাত

খ. মাছ

গ. দুধ

ঘ. ফল 

উত্তর: দুধ

৯১. ভারী পানির সংকেত কোনটি?

ক. H2O

খ. H2SO4

গ. NH4

ঘ. D2O

উত্তর: D2O

৯২. কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানপ্রযুক্তিকে কী বলা হয়?

ক. ইন্টারকম

খ. ইন্টারনেট

গ. ই-মেইল

ঘ. ইন্টারস্পীড 

উত্তর: ইন্টারনেট

৯৩. ‘মুজিবনগর’ কোন জেলায় অবস্থিত?

ক. যশোর

খ. কুষ্টিয়া

গ. মেহেরপুর

ঘ. চুয়াডাঙ্গা 

উত্তর: মেহেরপুর

৯৪. বাংলাদেশে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী ক্ষেত্র কোনটি?

ক. পাট

খ. তৈরি পোশাক

গ. হিমায়িত মৎস্য

ঘ. চা

উত্তর: তৈরি পোশাক

৯৫. জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি?

ক. আলফা রশ্মি

খ. বিটা রশ্মি

গ. গামা রশ্মি

ঘ. আল্ট্রাভায়োলেট রশ্মি

উত্তর: গামা রশ্মি

৯৬. ওজোনস্তর ক্ষয়ের জন্য দায়ী কোনটি?

ক. CO2

খ. SO2

গ. CO

ঘ. CFC

উত্তর: CFC

৯৭. BARD এর প্রতিষ্ঠাতা কে?

ক. আব্দুল্লাহ হামিদ খান

খ. আখতার হামিদ খান

গ. আলতাফ হামিদ খান

ঘ. আব্দুল লতিফ খান 

উত্তর: আখতার হামিদ খান

৯৮. ২০১৭ সালে ICC Champion ট্রফি কোথায় অনুষ্ঠিত হয়?

ক. ভারত

খ. ইংল্যান্ড 

গ. অস্ট্রেলিয়া

ঘ. নিউজিল্যান্ড 

উত্তর: ইংল্যান্ড

৯৯. ‘গ্রিনিচ মানমন্দির’ কোথায় অবস্থিত?

ক. চীন

খ. জাপান

গ. রাশিয়া

ঘ. যুক্তরাজ্য 

উত্তর: যুক্তরাজ্য

১০০. বিখ্যাত ওয়াটার লু যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত?

ক. রাশিয়া

খ. লন্ডন

গ. ব্রাজিল

ঘ. বেলজিয়াম 

উত্তর: বেলজিয়াম



More Question Bank

NTRCA

১০ম শিক্ষক নিবন্ধন (প্রভাষক) প্রশ্ন সমাধান- ২০১৪ | 10th NTRCA Question Solution (School Level)- 2014 | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী, শিক্ষকতার মতো মহান পেশায় যারা নিজেদের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য NTRCA একটি সূবর্ণ সুযোগ। আমরা জানি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে ১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার। সারাদেশে ৩৬ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়ে থাকে। তাই, আসন্ন NTRCA ১৯তম শিক্ষক নিবন্ধনকে সামনে রেখে আপনাদের প্রস্তুতিকে আরো বেশি শাণিত করতে গুরুত্বপূর্ণ পরীক্ষা উপযোগী সাজেশন ও বিগত সালের প্রশ্ন সমাধান তুলে ধরছি।📚 আরও দেখুন: বিদ্যাবাড়ির19th NTRCA Preli Special Care Live Batch কোর্স আপনার সহায়ক হতে পারে।📚 আরও দেখুন:NTRCA- তে কীভাবেই আপনি প্রথমবারেই সফল হবেন?🎯 ১৯তম NTRCA প্রস্তুতি নেওয়ার কিছু কার্যকর টিপস:ক. বাংলা (Bengali):ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, বাগধারা ও বাগবিধি, ভুল সংশোধন বা শুদ্ধকরণ, যথার্থ অনুবাদ ও শিরোনাম,...

BCS

২৪তম বিসিএস প্রশ্ন সমাধান | 24th BCS Question Solution | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী,বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC)-এর নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিতভাবে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।আগামী ৩০ জানুয়ারি ২০২৬ ইং তারিখে ৫০তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়।৫১তম বিসিএস বিসিএস সার্কুলার প্রকাশিত হওয়ার পর প্রস্তুতির সময় থাকবে খুবই সীমিত। তাই যারা ৫১তম বিসিএস টার্গেট করেছেন, তাদের এখন থেকেই সুপরিকল্পিতভাবে পড়াশোনা শুরু করা অত্যন্ত জরুরি।🔍 সাম্প্রতিক বিসিএস প্রশ্ন বিশ্লেষণসাম্প্রতিক বিসিএস পরীক্ষার প্রশ্নে দেখা গেছে অনেক পরিবর্তন এসেছে।তাই প্রস্তুতি নিতে হবে আরও বিশ্লেষণভিত্তিক, আপডেট ও টপিক-ফোকাসডভাবে।আরও দেখুন:২১তম বিসিএস প্রশ্ন সমাধান | 21th BCS Question Solution | Biddabari২২তম বিসিএস প্রশ্ন সমাধান | 22th BCS Question Solution | Biddabari২৩তম বিসিএস প্রশ্ন সমাধান | 23th BCS Question Solution | Biddabari🎯 ৫১তম বিসিএস প্রস্তুতির কার্যকর টিপস⏵বিসিএসের সিলে...

NTRCA

১৮তম শিক্ষক নিবন্ধন (প্রভাষক) প্রশ্ন সমাধান- ২০২৪ | 18th NTRCA Question Solution (College Level)- 2024 | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী, শিক্ষকতার মতো মহান পেশায় যারা নিজেদের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য NTRCA একটি সূবর্ণ সুযোগ। আমরা জানি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে ১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার। সারাদেশে ৩৬ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়ে থাকে। তাই, আসন্ন NTRCA ১৯তম শিক্ষক নিবন্ধনকে সামনে রেখে আপনাদের প্রস্তুতিকে আরো বেশি শাণিত করতে গুরুত্বপূর্ণ পরীক্ষা উপযোগী সাজেশন ও বিগত সালের প্রশ্ন সমাধান তুলে ধরছি। 📚 আরও দেখুন: বিদ্যাবাড়ির19th NTRCA Preli Special Care Live Batch কোর্স আপনার সহায়ক হতে পারে।📚 আরও দেখুন:NTRCA- তে কীভাবেই আপনি প্রথমবারেই সফল হবেন?🎯 ১৯তম NTRCA প্রস্তুতি নেওয়ার কিছু কার্যকর টিপস:ক. বাংলা (Bengali):ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, বাগধারা ও বাগবিধি, ভুল সংশোধন বা শুদ্ধকরণ, যথার্থ অনুবাদ ও শি...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই