১২তম শিক্ষক নিবন্ধন (স্কুল সমমান) প্রশ্ন সমাধান- ২০১৫ | 12th NTRCA Question Solution (School Level)- 2015 | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী, শিক্ষকতার মতো মহান পেশায় যারা নিজেদের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য NTRCA একটি সূবর্ণ সুযোগ। আমরা জানি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে ১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার। সারাদেশে ৩৬ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়ে থাকে। তাই, আসন্ন NTRCA ১৯তম শিক্ষক নিবন্ধনকে সামনে রেখে আপনাদের প্রস্তুতিকে আরো বেশি শাণিত করতে গুরুত্বপূর্ণ পরীক্ষা উপযোগী সাজেশন ও বিগত সালের প্রশ্ন সমাধান তুলে ধরছি।

📚 আরও দেখুন: বিদ্যাবাড়ির19th NTRCA Preli Special Care Live Batch কোর্স আপনার সহায়ক হতে পারে।

📚 আরও দেখুন:NTRCA- তে কীভাবেই আপনি প্রথমবারেই সফল হবেন?

🎯 ১৯তম NTRCA প্রস্তুতি নেওয়ার কিছু কার্যকর টিপস:

ক. বাংলা (Bengali):

ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, বাগধারা ও বাগবিধি, ভুল সংশোধন বা শুদ্ধকরণ, যথার্থ অনুবাদ ও শিরোনাম, সন্ধি বিচ্ছেদ, কারক বিভক্তি, সমাস, প্রত্যয় বিন্যাস, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, প্রায়োগিক প্রয়োজনীয়তা (বিরাম চিহ্ন, বাগধারা, সন্ধি, কারক, সমাস, কারক বিভক্তি, প্রত্যয়) প্রভৃতি। 

খ. ইংরেজি (English):

Errors in composition, Fill in the blanks with appropriate preposition, Uses of article, Verbs, Translation from Bengali to English, Identify appropriate title from story, Article, Transformation of sentences, Synonyms and Antonyms, Completing sentences, Idioms and Phrases.

গ. সাধারণ গণিত (General Mathematics):

পাটিগণিত: সূত্র ও নিয়মাবলি (পাটিগণিত সম্বন্ধীয়), গড়, ঐকিক নিয়ম, ল.সা.গু, গ.সা.গু, শতকরা, সুদকষা, লাভ—ক্ষতি।

বীজগণিত: উৎপাদক, বর্গ ও ঘনসম্বলিত সূত্রাবলি ও প্রয়োগ, গ.সা.গু, বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ, সূচক ও লগারিদমের সূত্র ও প্রয়োগ, অনুপাত ও সমানুপাত।

জ্যামিতি: পরিমিতি ও ত্রিকোণমিতি সম্পর্কিত সাধারণ ধারণা, নিয়ম ও প্রয়োগ।

ঘ. সাধারণ জ্ঞান (General Knowledge):        

১. বাংলাদেশ সম্পর্কিত বিষয়

২. আন্তর্জাতিক বিষয় ও চলতি ঘটনাবলি

৩. বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ এবং রোগব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান।

বিস্তারিত বিষয়াবলি:

বাংলাদেশের ভূপ্রকৃতি, জলবায়ু, পরিবেশ, ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সভ্যতা, সংস্কৃতি, বাংলাদেশের অর্থনীতি, সম্পদ (বন, কৃষি, শিল্প, পানি), যোগাযোগ ব্যবস্থা, বাংলাদেশের সমাজ জীবন, সমস্যা, জনমিতিক পরিচয়, রাষ্ট্র, নাগরিকতা, সরকার ও রাজনীতি, সরকারি ও বেসরকারি লক্ষ্য, নীতি, পরিকল্পনা (অর্থনৈতিক, সামাজিক, স্বাস্থ্য ও শিক্ষা), কর্মসূচি, আন্তর্জাতিক সম্পর্ক, মানব সম্পদ উন্নয়ন, বিশ্ব ভৌগোলিক পরিচিতি, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ, নবায়নযোগ্য শক্তি, জাতিসংঘ, আঞ্চলিক ও অর্থনৈতিক সংগঠন, পুরস্কার ও সম্মাননা, আন্তর্জাতিক মুদ্রা সংক্রান্ত, আন্তর্জাতিক রাজনীতি ও আনুষঙ্গিক বিষয়াবলি, স্বাস্থ্য, চিকিৎসা, তথ্য, যোগযোগ ও প্রযুক্তি, প্রাত্যহিক জীবনে বিজ্ঞান (পদার্থ, রসায়ন ও জীব বিজ্ঞান সংশ্লিষ্ট) সাধারণ রোগ ব্যাধি ও পরিবেশ বিজ্ঞান সংশ্লিষ্ট।

 কেনো বিগত সালের প্রশ্ন সমাধান গুরুত্বপূর্ণ:

🎯 ১৯তম NTRCA পরীক্ষার ধরন, প্রশ্নের ধরন ও গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে হলে বিগত এনটিআরসিএ প্রশ্ন সমাধান অপরিহার্য।

🎯 ১২তম NTRCA প্রশ্ন সমাধানের মাধ্যমে আপনি জানতে পারবেন-

E কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে।

E কোন টপিকগুলোতে আপনি দুর্বল

E কোন অংশে বেশি মনোযোগ দিতে হবে

নিয়মিত প্রশ্ন সলভের মাধ্যমে আপনার প্রস্তুতি হবে দৃঢ় ও আত্মবিশ্বাসী। এছাড়া বিগত প্রশ্ন থেকে অনেক সময় সরাসরি কমন প্রশ্ন পাওয়া যায়, যা ভালো নম্বর তুলতে সাহায্য করে।

 

 

🗓️ আজ আমরা প্রকাশ করছি-

📄১২তম শিক্ষক নিবন্ধন (স্কুল সমমান) প্রশ্ন সমাধান ২০১৫ | 12th NTRCA Question Solution (School Level) PDF এটি আপনার নিবন্ধন প্রস্তুতির জন্য একটি গুরুত্বপূর্ণ রিসোর্স, যা প্রিন্ট করে পড়াশোনার জন্য সংগ্রহ করে রাখতে পারেন।

📚 আরও দেখুন:১১তম শিক্ষক নিবন্ধন (স্কুল সমমান) প্রশ্ন সমাধান – ২০১৪ | 11th NTRCA Question Solution (School Level) - 2014

📚 আরও দেখুন:NTRCA সম্পর্কিত বারবার জিজ্ঞাসাকৃত প্রশ্ন ও উত্তর

Biddabari আপনার নিবন্ধন প্রস্তুতির নির্ভরযোগ্য সহযাত্রী─

সঠিক গাইডলাইন, মানসম্মত কোর্স এবং অভিজ্ঞ শিক্ষকদের দিকনির্দেশনা পেতে নিয়মিত ভিজিট করুন www.biddabari.com, Facebook পেজ এবং  Youtube চ্যানেল.



১২তম শিক্ষক নিবন্ধন (স্কুল সমমান) প্রশ্ন সমাধান- ২০১৫ | 12th NTRCA Question Solution (School Level)- 2015 | Biddabari PDF Download

১২তম শিক্ষক নিবন্ধন- ২০১৫

পদের নাম: সহকারী শিক্ষক (স্কুল সমমান)

পরীক্ষার তারিখ: ১২. ০৬. ২০১৫

সময়: ৬০ মিনিট 

পূর্ণমান: ১০০

১. বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত?

ক. ২০৩ সে. মি. 

খ. ২০৫ সে. মি. 

গ. ২০৭ সে. মি. 

ঘ. ২০৯ সে. মি. 

উত্তর: ২০৩ সে. মি. 

২. পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কোনটি?

ক. মেসোপটেমীয় সভ্যতা

খ. সুমেরীয় সভ্যতা

গ. মিশরীয় সভ্যতা

ঘ. অ্যাসেরীয় সভ্যতা 

উত্তর: মেসোপটেমীয় সভ্যতা

৩. বুড়িমারী স্থলবন্দর কোন উপজেলায় অবস্থিত?

ক. হাতিবান্ধা

খ. পাটগ্রাম

গ. চিলমারী

ঘ. ভূরুঙ্গামারী 

উত্তর: পাটগ্রাম

৪. ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে জাতিসংঘের কোন অঙ্গসংগঠন স্বীকৃতি প্রদান করে?

ক. ইউএনডিপি

খ. ইউনেস্কো

গ. ইউএনএফপিএ

ঘ. আইএলও 

উত্তর: ইউনেস্কো

৫. ‘গম্ভীরা’ বাংলাদেশের কোন অঞ্চলের গান?

ক. ময়মনসিংহ

খ. রংপুর

গ. চাঁপাইনবাবগঞ্জ

ঘ. দিনাজপুর 

উত্তর: চাঁপাইনবাবগঞ্জ

৬. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যবর্তন করেন-

ক. ৯ জানুয়ারি, ১৯৭২

খ. ১০ জানুয়ারি, ১৯৭২

গ. ১১ জানুয়ারি, ১৯৭২

ঘ. ১২ জানুয়ারি, ১৯৭২ 

উত্তর: ১০ জানুয়ারি, ১৯৭২

৭. FAO এর সদর দপ্তর কোথায়?

ক. নিউইয়র্ক

খ. ম্যানিলা

গ. রোম

ঘ. জেনেভা 

উত্তর: রোম

৮. ডায়েট কোন দেশের পার্লামেন্টের নাম?

ক. পোল্যান্ড

খ. সুইডেন

গ. তুরস্ক

ঘ. জাপান 

উত্তর: জাপান

৯. মালয়েশিয়ায় ব্যবহৃত মুদ্রার নাম কি?

ক. রুপি

খ. পেসো

গ. রিংগিত

ঘ. রুবল 

উত্তর: রিংগিত

১০. স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় কবে?

ক. ১০ এপ্রিল, ১৯৭২

খ. ১৭ এপ্রিল, ১৯৭২

গ. ১৮ এপ্রিল, ১৯৭১

ঘ. ১০ এপ্রিল, ১৯৭১ 

উত্তর: ১০ এপ্রিল, ১৯৭১

১১. আমিষ বেশি আছে কোনটিতে?

ক. মুঘ ডাল

খ. মসুর ডাল

গ. খাসির মাংস

ঘ. ইলিশ মাছ 

উত্তর: মসুর ডাল

১২. কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয়?

ক. ভিটামিন এ

খ. ভিটামিন বি

গ. ভিটামিন সি

ঘ. ভিটামিন ডি 

উত্তর: ভিটামিন সি

১৩. কোন মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে?

ক. ব্রোমিন

খ. পারদ

গ. সীসা

ঘ. ক্রোমিয়াম 

উত্তর: পারদ

১৪. মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশের কততম রাষ্ট্রপতি?

ক. ১৯ তম

খ. ২০ তম

গ. ২১ তম

ঘ. ২২ তম 

উত্তর: ২০ তম

১৫. বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে?

ক. ১৯৬০ সালে

খ. ১৯৫২ সালে

গ. ১৯৫৫ সালে

ঘ. ১৯৫৪ সালে 

উত্তর: ১৯৫৫ সালে

১৬. ১১তম বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন দল কোনটি?

ক. অস্ট্রেলিয়া

খ. নিউজিল্যান্ড

গ. ভারত

ঘ. শ্রীলংকা 

উত্তর: অস্ট্রেলিয়া

১৭. সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর কি গ্যাস ব্যবহার করা হয়?

ক. অক্সিজেন

খ. নাইট্রোজেন

গ. হাইড্রোজেন

ঘ. হিলিয়াম 

উত্তর: নাইট্রোজেন

১৮. ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি?

ক. ফ্যাদোমিটার

খ. ট্রান্সমিটার

গ. ক্রেসকোগ্রাফ

ঘ. সিসমোগ্রাফ 

উত্তর: সিসমোগ্রাফ

১৯. ‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটি কোথায় অবস্থিত?

ক. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে

খ. ঢাকা বিশ্ববিদ্যালয়ে 

গ. টিএসসি মোড়ে

ঘ. জয়দেবপুরে 

উত্তর: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে

২০. নেলসন ম্যান্ডেলা কত সালে শান্তিতে নোবেল পেয়েছেন?

ক. ১৯৯০ সালে

খ. ১৯৯১ সালে 

গ. ১৯৯২ সালে

 ঘ. ১৯৯৩ সালে 

উত্তর: ১৯৯৩ সালে

২১. কেন্দ্রীয় শহিদ মিনারের স্থপতি কে?

ক. হামিদুর রহমান

খ. শামীম শিকদার 

গ. আমিনুল ইসলাম

ঘ. নিতুন কুণ্ডু

উত্তর: হামিদুর রহমান

২২. বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কত তারিখে?

ক. ৫ জুন

খ. ২৩ জুন

গ. ১৮ জুন

ঘ. ২৫ ডিসেম্বর 

উত্তর: ৫ জুন

২৩. কোনো দেশের ভারসাম্য রক্ষার জন্য সেই দেশের কতভাগ বনভূমি থাকা প্রয়োজন?

ক. শতকরা ২০ ভাগ

খ. শতকরা ২৫ ভাগ

গ. শতকরা ৩০ ভাগ

ঘ. শতকরা ৩৫ ভাগ 

উত্তর: শতকরা ২৫ ভাগ

২৪. এপিকালচার বলতে কি বোঝায়?

ক. মৎস চাষ

খ. রেশম চাষ

গ. মৌমাছি চাষ

ঘ. বৃক্ষ চাষ 

উত্তর: মৌমাছি চাষ

২৫. বাংলাদেশ সংবিধানের মূলনীতি কয়টি?

ক. ২টি

খ. ৩টি

গ. ৪টি

ঘ. ৬টি 

উত্তর: ৪টি

২৬. সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোনরূপে বিদ্যমান?

ক. আঞ্চলিক

খ. উপভাষা

গ. লেখ্য

ঘ. কথ্য 

উত্তর: লেখ্য

২৭. ভাষার মৌলিক অংশ কয়টি?

ক. তিনটি

খ. চারটি

গ. পাঁচটি

ঘ. ছয়টি 

উত্তর: চারটি

২৮. একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন ব্যবহার করতে হবে?

ক. হাইফেন

খ. ড্যাশ

গ. কোলন ড্যাস

ঘ. কোলন 

উত্তর: কোলন

২৯. কোন বাগ্‌ধারাটির স্বতন্ত্র অর্থ প্রকাশ করে?

ক. তুলসী বনের বাঘ

খ. বিড়াল তপস্বী

গ. ভিজে বিড়াল

ঘ. বকধার্মিক 

উত্তর: ভিজে বিড়াল

৩০. ‘চক্ষুদান করা’ বাগধারাটি স্বতন্ত্র প্রকাশ করে?

ক. চুরি করা

খ. সেবা করা 

গ. অপরাধ করা

ঘ. নষ্ট করা 

উত্তর: চুরি করা

৩১. নিচের কোন বানানটি শুদ্ধ?

ক. অত্যাধিক

খ. অদ্যাপি

গ. আদ্যাক্ষর

ঘ. আবিস্কার 

উত্তর: অদ্যাপি 

৩২. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

ক. কেবল মাত্র তুমি যাবে

খ. এতে আশ্চার্য হলাম

গ. বিবিধ জিনিস কিনলাম

ঘ. এ সংবাদে সন্তোষ হলাম 

উত্তর: বিবিধ জিনিস কিনলাম

৩৩. অনুবাদে পারদর্শিতা মূলত কিসের ওপর নির্ভরশীল?

ক. অভ্যাসের

খ. পড়াশুনার 

গ. ভাষান্তরের

ঘ. নির্ধারণের 

উত্তর: অভ্যাসের

৩৪. ‘He is out of luck’ এর অর্থ কি?

ক. সে ভাগ্য হারিয়েছে

খ. সে ভাগ্যেহারা

গ. তার পোড়া কপাল

ঘ. সে ভাগ্যের বাইরে 

উত্তর: তার পোড়া কপাল

৩৫. ‘বনস্পতি’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. বনঃ + পতি

খ. বন্ + পতি

গ. বনস + পতি

ঘ. বন্‌ + স্পতি

উত্তর: বনঃ + পতি

৩৬. কোনটি স্বরসন্ধির উদাহরণ?

ক. হিমালয়

খ. অহরহ

গ. সংসার

ঘ. বনস্পতি 

উত্তর: হিমালয়

৩৭. ‘আকাশে চাঁদ উঠেছে’। এখানে ‘আকাশে’ কোন প্রকারের অধিকরণ?

ক. ভাবাধিকরণ

খ. ঐকদেশিক অধিকরণ

গ. কালাধিকরণ

ঘ. বৈষয়িক

উত্তর: ঐকদেশিক অধিকরণ

৩৮. ‘জিজ্ঞাসিব জনে জনে’- এখানে ‘জনে জনে’ কোন কারকে কোন বিভক্তি

ক. করণে ৭মী

খ. কর্মে ৭মী

গ. অপাদানে ৭মী

ঘ. অধিকরণে ৭মী 

উত্তর: কর্মে ৭মী

৩৯. পূর্বপদ প্রধান সমাস কোনটি?

ক. দ্বন্দ্ব

খ. অব্যয়ীভাব

গ. তৎপুরুষ

ঘ. বহুব্রীহি 

উত্তর: অব্যয়ীভাব

৪০. কোনটি নিত্য সমাস?

ক. কলেছাঁটা

খ. ভবনদী

গ. জয়ধ্বনি

ঘ. জলমাত্র 

উত্তর: জলমাত্র

৪১. নিচের কোনটি প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ?

ক. বাঁদী

খ. সভানেত্রী

গ. জেলেনি

ঘ. পেত্নী 

উত্তর: জেলেনি

৪২. ‘শৈশব’ এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

ক. শিশু + ষ্ণ

খ. শিশু + ষ্ণ্য

গ. শিশু + শব

ঘ. শৈ + শব 

উত্তর: শিশু + ষ্ণ

৪৩. নিচের কোনটি নিত্য স্ত্রী বাচক শব্দ?

ক. ডাইনি

খ. সম্রাজ্ঞী

গ. মানুষ

ঘ. সভানেত্রী 

উত্তর: ডাইনি

৪৪. ‘মরদ’ এর বিপরীত লিঙ্গ কোনটি?

ক. মর্দ

খ. জেনানা

গ. জেনানী

ঘ. মরদী 

উত্তর: জেনানা

৪৫. ‘খাতক’ এর বিপরীত শব্দ কোনটি?

ক. ঘাতক

খ. স্বজন

গ. মহাজন

ঘ. কুজন 

উত্তর: মহাজন

৪৬. ‘হাতি’ এর সমার্থক শব্দ কোনটি?

ক. কুন্তল

খ. ফণী

গ. তনু

ঘ. কর 

উত্তর: কর

৪৭. ‘নষ্ট হওয়া স্বভাব যার’- এক কথায় কি বলে?

ক. নশ্বর

খ. অবিনশ্বর

গ. নষ্ট স্বভাব

ঘ. বিনষ্ট 

উত্তর: নশ্বর

৪৮. ‘সাপের খোলস’ বাক্য সংকোচন কি হবে?

ক. প্লাবক

খ. উরগ

গ. নির্মোক

ঘ. কৃত্তি 

উত্তর: নির্মোক

৪৯. ‘কমা’ কোথায় বসে?

ক. বাক্যের মাঝে কোনো পদ ব্যাখ্যা করার জন্য

খ. প্রশ্ন বোঝানোর জন্য

গ. সম্বোধন পদের পর 

ঘ. কোনো অপূর্ণ বাক্যের 

উত্তর: সম্বোধন পদের পর

৫০. কোন প্রত্যয়যুক্ত পদের মূর্ধন্য ‘ষ’ হয় না?

ক. সাৎ

খ. সা

গ. ষ্ণেয়

ঘ. ষ্ণিক 

উত্তর: সাৎ

৫১. Tawfiq went to library with a view to–

ক. read a book

 খ. reads a book 

গ. reading a book

 ঘ. buy some books 

উত্তর: reading a book

৫২. Hardly had we reached school–

ক. when the bell rang

খ. than the bell rang 

গ. the bell rang 

ঘ. after the bell ringing 

উত্তর: when the bell rang

৫৩. Though he is poor–

ক. he is honest 

খ. but he is honest 

গ. and he is honest

 ঘ. but he was honest 

উত্তর: he is honest

৫৪. আমি তোমাকে খাওয়াবো।

ক. I shall eat you

খ. I shall feed you

গ. I shall be eating you

ঘ. I shall give you food 

উত্তর: I shall feed you

৫৫. সে আমার আপন ভাই।

ক. He is my brother. 

খ. He is my step brother. 

গ. He is my elder brother. 

ঘ. He is my own brother. 

উত্তর: He is my brother. 

৫৬. আমার লিখিবার কলম নাই।

ক. I have no pen to write. 

খ. I have no writing pen. 

গ. I have no pen to write with. 

ঘ. I have no pen for writing.  

উত্তর: I have no pen to write with. 

৫৭. The adverb form of ‘heart’ is–

ক. heart 

খ. hearten 

গ. heartly

ঘ. heartily 

উত্তর: heartily

৫৮. Verb form of the word ‘danger’ is–

ক. dangerous

 খ. danger 

গ. dangerously

 ঘ. endanger 

উত্তর: endanger

৫৯. Noun form of the word ‘Long’ is–

ক. length 

খ. longer 

গ. longest 

ঘ. lengthen 

উত্তর: length

৬০. The Padma is one of the biggest rivers in Bangladesh. (Positive)

ক. Very few river in Bangladesh is as big as the Padma. 

খ. Very few rivers in Bangladesh are as big as the Padma. 

গ. No other river in Bangladesh is so big as the Padma. 

ঘ. No other rivers in Bangladesh are as big as the Padma. 

উত্তর: Very few rivers in Bangladesh are as big as the Padma. 

৬১. Every mother loves her child. (Negative) 

ক. There is no mother but loves her child. 

খ. Every mother cannot but loves her child. 

গ. No other loves her child. 

ঘ. There is no mother loving her child.  

উত্তর: There is no mother but loves her child. 

৬২. Without working hard you cannot shine in life. (Make it Complex sentence) 

ক. In spite of working hard, you cannot shine in life. 

খ. Though he works hard, he cannot shine in life. 

গ. Unless you work hard, you cannot shine in life. 

ঘ. Unless you do not work hard, you can’t shine in life.  

উত্তর: Unless you work hard, you cannot shine in life. 

৬৩. If you wanted, I (help) you. 

ক. helped 

খ. would help 

গ. will help

ঘ. can help 

উত্তর: would help

৬৪. They arrived here after you (left). 

ক. had left 

খ. would help

গ. will heave

 ঘ. can help 

উত্তর: had left

৬৫. Let the sentence be (pen) through. 

ক. pen

খ. penning

গ. pened 

ঘ. penned 

উত্তর: penned

৬৬. A ––– in time saves nine. 

ক. stick 

খ. strict 

গ. stitch 

ঘ. stich 

উত্তর: stitch

৬৭. The man was ––– for murder. 

ক. hung

খ. hang

গ. hanged 

ঘ. hunged 

উত্তর: hanged

৬৮. He speaks as if he ––– a mad. 

ক. were

খ. is

গ. has been

ঘ. had been 

উত্তর: were

৬৯. The synonym of the word ‘witty’ is–

ক. clever 

খ. dull

গ. boring

ঘ. tedious 

উত্তর: clever

৭০. The synonym of the word ‘cordial’ is–

ক. hostile 

খ. unfriendly 

গ. meek

ঘ. amiable 

উত্তর: amiable

৭১. The synonym of the word ‘adverse’ is–

ক. hostile 

খ. negative 

গ. favourable 

ঘ. unfavourable 

উত্তর: unfavourable

৭২. The antonym of the word ‘flexible’ is–

ক. hard 

খ. elastic 

গ. changeable

ঘ. ductile 

উত্তর: hard

৭৩. ––– he is coming today. 

ক. At length

খ. Ten to one

গ. Al large 

ঘ. All in all 

উত্তর: Ten to one

৭৪. You’ll fail in the exam, if you ––– from school. 

ক. take to task

খ. put off

গ. put out

ঘ. play truant 

উত্তর: play truant

৭৫. His ––– pleased us all. 

ক. slow coach

খ. silver spoon 

গ. maiden speech

ঘ. weal and woe 

উত্তর: maiden speech

৭৬. আয়তাকার একটি ক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ১২ মিটার বড় এবং ক্ষেত্রটির পরিসীমা ১৩৬ মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ কত?

ক. ৪০ ও ৫২

খ. ৪০ ও ২৮

গ. ৪২ ও ৩২

ঘ. ৩৮ ও ৩৬ 

উত্তর: ৪০ ও ২৮

৭৭. প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় ২৫। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় ৩০ হলে, তৃতীয় সংখ্যাটি কত?

ক. ২৫

খ. ৪০

গ. ৯০

ঘ. ৫০ 

উত্তর: ৪০

৭৮. একটি খাড়া খুঁটি মাটি থেকে ৩ মিটার ওপরে ভেঙ্গে বিচ্ছিন্ন না হয়ে অন্যপ্রান্ত ভূমিতে ৪ মিটার দূরত্বে স্পর্শ করলে খুঁটির উচ্চতা কত?

ক. ৫ মিটার

খ. ৮ মিটার 

গ. ৭ মিটার

ঘ. ৯ মিটার 

উত্তর: ৮ মিটার

৭৯. একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১৮ বর্গমিটার হলে, কর্ণের দৈর্ঘ্য কত?

ক. ১২ মিটার

খ. ৯ মিটার

গ. ৬ মিটার

ঘ. ৩ মিটার 

উত্তর: ৬ মিটার

৮০. পাঁচটি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে ৫, ১০, ১৫, ২০ ও ২৫ সেকেন্ড অন্তর বাজতে লাগল, কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একত্রে বাজবে?

ক. ৫ মিনিট

খ. ৬ মিনিট

গ. ৪ মিনিট

ঘ. ৬ ঘন্টা 

উত্তর: ৫ মিনিট

৮১. দুটি সংখ্যার গুণফল ৫৪ এবং ল. সা. গু ১৮ হলে, তাদের গ. সা. গু কত?

ক. ২

খ. ৪

গ. ১

ঘ. ৩ 

উত্তর:

৮২. শতকরা বার্ষিক ১২ টাকা হারে ৬০০ টাকার ৬ মাসের সুদ কত?

ক. ২৪ টাকা

খ. ৩৬ টাকা

গ. ৪৮ টাকা

ঘ. ৬০ টাকা 

উত্তর: ৩৬ টাকা

৮৩. ১০০ টাকায় ১৫টি কমলা ক্রয় করে, ১০০ টাকায় ১২টি কমলা বিক্রয় করলে, শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

ক. ২০% ক্ষতি

খ. ২০% লাভ

গ. ২৫% ক্ষতি

ঘ. ২৫% লাভ 

উত্তর: ২৫% লাভ

৮৪. ৪% হার মুনাফায় কোনো টাকার ২ বছরের মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য ১ টাকা হলে, মূলধন কত?

ক. ৬২৫ টাকা

খ. ৪২৫ টাকা

গ. ৩২৫ টাকা

ঘ. ৫২৫ টাকা 

উত্তর: ৬২৫ টাকা

৮৫. a = √6 + √5 হলে, (a6 – 1/a3) এর মান নির্ণয় কত?

ক. 45√6

খ. 47√6

গ. 46√5

ঘ. 43√5

উত্তর: 46√5

৮৬. logx(1/16) = – 2 হলে, x এর মান কত?

ক. 3

খ. 5

গ. 4

ঘ. 6 

উত্তর: 4

৮৭. যদি a3 – b3 = 513 এবং a – b = 3 হয়, তবে ab এর মান কত?

ক. 54

খ. 35

গ. 45

ঘ. 55 

উত্তর: 54

৮৮. 5log3 – log9 = কত?

ক. log8

খ. log27

গ. log5

ঘ. log10

উত্তর: log27 

৮৯. x3 + 6x2y + 11xy2 + 6y3 এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি?

ক. (x + y) (x + 3y) (x + 5y)

খ. (x + y) (x + 2y) (x + 3y)

গ. (x + y) (x + 4y) (x + 3y)

ঘ. (x – y) (x + y) (x + 2y)

উত্তর:  (x + y) (x + 2y) (x + 3y)

৯০. a এর মান কত হলে 9 – 12x + ax2 একটি পূর্ণবর্গ রাশি হবে?

ক. 8

খ. 6

গ. 1

ঘ. 4

উত্তর: 4

ক. 4

খ. 5

গ. 6

ঘ. 7 

উত্তর: 5

৯২. 9x2 + 16y2 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে?

ক. 6xy 

খ. 12xy

গ. 24xy

ঘ. 144xy

উত্তর: 24xy

৯৩. একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি, ত্রিভুজটির ক্ষেত্রফল 810 বর্গ সেমি হলে, এরউচ্চতা কত?

ক. 27 সেমি

খ. 28 সেমি

গ. 25 সেমি

ঘ. 24 সেমি 

উত্তর: 27 সেমি

৯৪. সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামান্তরিকটি হবে-

ক. আয়তক্ষেত্র

খ. রম্বস

গ. ট্রাপিজিয়াম

ঘ. বর্গক্ষেত্র 

উত্তর: আয়তক্ষেত্র

৯৫. নিচের তথ্যগুলো লক্ষ্য করুন-

i. বৃত্তে স্পর্শক স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের ওপর লম্ব

ii. অর্থবৃত্তস্থ কোণ এক সমকোণ

iii. বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: i, ii ও iii 

৯৬. ABC ত্রিভুজের BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলো, যেখানে ∠A = 45° ∠B = 60° হলে, ∠ACD = ?

ক. 90°

খ. 120°

গ. 105°

ঘ. 160° 

উত্তর: 105°

৯৭. সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি ‘a’ হয়, তবে ক্ষেত্রফল হবে-

ক. (√3/2)a

খ. (√3/2)a2

গ. (√3/4)a

ঘ. (√3/4)a2

উত্তর: (√3/4)a2

৯৮. একটি রেখাংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্র ঐ রেখাংশের এক তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কতগুণ?

ক. 1/9 গুণ

খ. 1/3 গুণ

গ. 9 গুণ

ঘ. 3 গুণ 

উত্তর: 9 গুণ

৯৯. বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে, ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?

ক. ৪

খ. ৯

গ. ১২

ঘ. ১৬ 

উত্তর:

১০০. PQRS সামন্তিকের ∠P = 100°, তাহলে ∠Q এর মান কত?

ক. 120°

খ. 100°

গ. 90°

ঘ. 80° 

উত্তর: 80°



More Question Bank

NTRCA

১৫তম শিক্ষক নিবন্ধন (স্কুল-২) প্রশ্ন সমাধান- ২০১৮ | 15th NTRCA Question Solution (School-2)- 2018 | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী, শিক্ষকতার মতো মহান পেশায় যারা নিজেদের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য NTRCA একটি সূবর্ণ সুযোগ। আমরা জানি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে ১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার। সারাদেশে ৩৬ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়ে থাকে। তাই, আসন্ন NTRCA ১৯তম শিক্ষক নিবন্ধনকে সামনে রেখে আপনাদের প্রস্তুতিকে আরো বেশি শাণিত করতে গুরুত্বপূর্ণ পরীক্ষা উপযোগী সাজেশন ও বিগত সালের প্রশ্ন সমাধান তুলে ধরছি।📚 আরও দেখুন: বিদ্যাবাড়ির  কোর্স আপনার সহায়ক হতে পারে।📚 আরও দেখুন:NTRCA- তে কীভাবেই আপনি প্রথমবারেই সফল হবেন?🎯 ১৯তম NTRCA প্রস্তুতি নেওয়ার কিছু কার্যকর টিপস:ক. বাংলা (Bengali):ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, বাগধারা ও বাগবিধি, ভুল সংশোধন বা শুদ্ধকরণ, যথার্থ অনুবাদ ও শিরোনাম, সন্ধি বিচ্ছেদ, কারক বিভক্তি, সমাস...

BCS

৩১তম বিসিএস প্রশ্ন সমাধান | 31th BCS Question Solution | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী,বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC)-এর নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিতভাবে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।গত ৩০ জানুয়ারি ২০২৬ ইং তারিখে ৫০তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ৫১তম বিসিএস সার্কুলার প্রকাশিত হওয়ার পর প্রস্তুতির সময় থাকবে খুবই সীমিত। তাই যারা ৫১তম বিসিএস টার্গেট করেছেন, তাদের এখন থেকেই সুপরিকল্পিতভাবে পড়াশোনা শুরু করা অত্যন্ত জরুরি।🔍 সাম্প্রতিক বিসিএস প্রশ্ন বিশ্লেষণসাম্প্রতিক বিসিএস পরীক্ষার প্রশ্নে দেখা গেছে অনেক পরিবর্তন এসেছে।তাই প্রস্তুতি নিতে হবে আরও বিশ্লেষণভিত্তিক, আপডেট ও টপিক-ফোকাসডভাবে।আরও দেখুন:২৮তম বিসিএস প্রশ্ন সমাধান | 28th BCS Question Solution | Biddabari২৯তম বিসিএস প্রশ্ন সমাধান | 29th BCS Question Solution | Biddabari ৩০তম বিসিএস প্রশ্ন সমাধান | 30th BCS Question Solution | Biddabari 🎯 ৫১তম বিসিএস প্রস্তুতির কার্যকর টিপস⏵ব...

Primary

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১২ (মেঘনা) | Primary Question Solution 2012 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:◉    বাংলা— ২৫◉    ইংরেজি— ২৫◉    গণ...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই