১০তম শিক্ষক নিবন্ধন (স্কুল-২) প্রশ্ন সমাধান- ২০১৪ | 10th NTRCA Question Solution (School-2)- 2014 | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী, শিক্ষকতার মতো মহান পেশায় যারা নিজেদের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য NTRCA একটি সূবর্ণ সুযোগ। আমরা জানি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে ১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার। সারাদেশে ৩৬ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়ে থাকে। তাই, আসন্ন NTRCA ১৯তম শিক্ষক নিবন্ধনকে সামনে রেখে আপনাদের প্রস্তুতিকে আরো বেশি শাণিত করতে গুরুত্বপূর্ণ পরীক্ষা উপযোগী সাজেশন ও বিগত সালের প্রশ্ন সমাধান তুলে ধরছি।

📚 আরও দেখুন: বিদ্যাবাড়ির কোর্স আপনার সহায়ক হতে পারে।

📚 আরও দেখুন:NTRCA- তে কীভাবেই আপনি প্রথমবারেই সফল হবেন?

🎯 ১৯তম NTRCA প্রস্তুতি নেওয়ার কিছু কার্যকর টিপস:

ক. বাংলা (Bengali):

ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, বাগধারা ও বাগবিধি, ভুল সংশোধন বা শুদ্ধকরণ, যথার্থ অনুবাদ ও শিরোনাম, সন্ধি বিচ্ছেদ, কারক বিভক্তি, সমাস, প্রত্যয় বিন্যাস, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, প্রায়োগিক প্রয়োজনীয়তা (বিরাম চিহ্ন, বাগধারা, সন্ধি, কারক, সমাস, কারক বিভক্তি, প্রত্যয়) প্রভৃতি।

খ. ইংরেজি (English):

Errors in composition, Fill in the blanks with appropriate preposition, Uses of article, Verbs, Translation from Bengali to English, Identify appropriate title from story, Article, Transformation of sentences, Synonyms and Antonyms, Completing sentences, Idioms and Phrases.

গ. সাধারণ গণিত (General Mathematics):

পাটিগণিত: সূত্র ও নিয়মাবলি (পাটিগণিত সম্বন্ধীয়), গড়, ঐকিক নিয়ম, ল.সা.গু, গ.সা.গু, শতকরা, সুদকষা, লাভ—ক্ষতি।

বীজগণিত: উৎপাদক, বর্গ ও ঘনসম্বলিত সূত্রাবলি ও প্রয়োগ, গ.সা.গু, বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ, সূচক ও লগারিদমের সূত্র ও প্রয়োগ, অনুপাত ও সমানুপাত।

জ্যামিতি: পরিমিতি ও ত্রিকোণমিতি সম্পর্কিত সাধারণ ধারণা, নিয়ম ও প্রয়োগ।

ঘ. সাধারণ জ্ঞান (General Knowledge):    

১. বাংলাদেশ সম্পর্কিত বিষয়

২. আন্তর্জাতিক বিষয় ও চলতি ঘটনাবলি

৩. বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ এবং রোগব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান।

সাধারণ জ্ঞান এর বিস্তারিত বিষয়াবলি:

বাংলাদেশের ভূপ্রকৃতি, জলবায়ু, পরিবেশ, ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সভ্যতা, সংস্কৃতি, বাংলাদেশের অর্থনীতি, সম্পদ (বন, কৃষি, শিল্প, পানি), যোগাযোগ ব্যবস্থা, বাংলাদেশের সমাজ জীবন, সমস্যা, জনমিতিক পরিচয়, রাষ্ট্র, নাগরিকতা, সরকার ও রাজনীতি, সরকারি ও বেসরকারি লক্ষ্য, নীতি, পরিকল্পনা (অর্থনৈতিক, সামাজিক, স্বাস্থ্য ও শিক্ষা), কর্মসূচি, আন্তর্জাতিক সম্পর্ক, মানব সম্পদ উন্নয়ন, বিশ্ব ভৌগোলিক পরিচিতি, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ, নবায়নযোগ্য শক্তি, জাতিসংঘ, আঞ্চলিক ও অর্থনৈতিক সংগঠন, পুরস্কার ও সম্মাননা, আন্তর্জাতিক মুদ্রা সংক্রান্ত, আন্তর্জাতিক রাজনীতি ও আনুষঙ্গিক বিষয়াবলি, স্বাস্থ্য, চিকিৎসা, তথ্য, যোগযোগ ও প্রযুক্তি, প্রাত্যহিক জীবনে বিজ্ঞান (পদার্থ, রসায়ন ও জীব বিজ্ঞান সংশ্লিষ্ট) সাধারণ রোগ ব্যাধি ও পরিবেশ বিজ্ঞান সংশ্লিষ্ট।

 কেনো বিগত সালের প্রশ্ন সমাধান গুরুত্বপূর্ণ:

🎯 ১৯তম NTRCA পরীক্ষার ধরন, প্রশ্নের ধরন ও গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে হলে বিগত এনটিআরসিএ প্রশ্ন সমাধান অপরিহার্য।

🎯 ১০ম NTRCA প্রশ্ন সমাধানের মাধ্যমে আপনি জানতে পারবেন-

▪️ কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে।

▪️ কোন টপিকগুলোতে আপনি দুর্বল

▪️ কোন অংশে বেশি মনোযোগ দিতে হবে

নিয়মিত প্রশ্ন সলভের মাধ্যমে আপনার প্রস্তুতি হবে দৃঢ় ও আত্মবিশ্বাসী। এছাড়া বিগত প্রশ্ন থেকে অনেক সময় সরাসরি কমন প্রশ্ন পাওয়া যায়, যা ভালো নম্বর তুলতে সাহায্য করে।

 

🗓️ আজ আমরা প্রকাশ করছি-

📄১০ম শিক্ষক নিবন্ধন (স্কুল-২) প্রশ্ন সমাধান ২০১৪ | 10th NTRCA Question Solution (School-2) PDF এটি আপনার নিবন্ধন প্রস্তুতির জন্য একটি গুরুত্বপূর্ণ রিসোর্স, যা প্রিন্ট করে পড়াশোনার জন্য সংগ্রহ করে রাখতে পারেন।

📚 আরও দেখুন:১৮তম শিক্ষক নিবন্ধন (স্কুল সমমান) – ২০২৪ | 18th NTRCA Question Solution (School Level) - 2024

📚 আরও দেখুন:NTRCA সম্পর্কিত বারবার জিজ্ঞাসাকৃত প্রশ্ন ও উত্তর

Biddabari আপনার নিবন্ধন প্রস্তুতির নির্ভরযোগ্য সহযাত্রী─

সঠিক গাইডলাইন, মানসম্মত কোর্স এবং অভিজ্ঞ শিক্ষকদের দিকনির্দেশনা পেতে নিয়মিত ভিজিট করুন www.biddabari.com, Facebook পেজ এবং  Youtube চ্যানেল.

 

 


১০তম শিক্ষক নিবন্ধন (স্কুল-২) প্রশ্ন সমাধান- ২০১৪ | 10th NTRCA Question Solution (School-2)- 2014 | Biddabari PDF Download

১০তম শিক্ষক নিবন্ধন- ২০১৪

পদের নাম: সহকারী শিক্ষক (স্কুল-২)

পরীক্ষার তারিখ: ৩০. ০৫. ২০১৪

সময়: ৬০ মিনিট 

পূর্ণমান: ১০০

১. ‘ষড়ঋতু’ শব্দের সন্ধিবিচ্ছেদ-
(ক) ষড় + ঋতু
(খ) ষড়ু + ঋতু
(গ) ষট + ঋতু
(ঘ) ষট্‌ + ঋতু

উত্তর: ষট্‌ + ঋতু

২. বাক্যে কোন যতি চিহ্নের প্রয়োগে থামার প্রয়োজন নেই?
(ক) হাইফেন
(খ) ড্যাশ
(গ) সেমিকোলন
(ঘ) কোলন

উত্তর: হাইফেন

৩. ‘This collar is too limp’ এর অর্থ-
(ক) এই কলারটি বড্ড শক্ত
(খ) এই কলারটি বড্ড খসখসে
(গ) এই কলারটি বড্ড নরম
(ঘ) এই কলারটি বড্ড দৃঢ়

উত্তর: এই কলারটি বড্ড নরম

৪. ‘বক্তব্য’-এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
(ক) √বক্‌ + তব্য
(খ) √বক্ত + ব্য
(গ) √বক্ত + অব্য
(ঘ) √বচ্‌ + তব্য

উত্তর: √বচ্‌ + তব্য

৫. ‘উপভাষা’ কোন সমাসের উদাহরণ?
(ক) তৎপুরুষ সমাস
(খ) কর্মধারয় সমাস
(গ) অব্যয়ীভাব সমাস
(ঘ) বহুব্রীহি সমাস

উত্তর: অব্যয়ীভাব সমাস

৬. বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক কে?
(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(খ) প্রমথ চৌধুরী
(গ) প্যারীচাঁদ মিত্র
(ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তর: প্রমথ চৌধুরী

৭. ‘পৃথিবী’-এর সমার্থক শব্দ নয় কোনটি?
(ক) ভূধর
(খ) অবনি
(গ) ধরিত্রী
(ঘ) ধরণি

উত্তর: ভূধর

৮. কোন বাক্যটি শুদ্ধ?
(ক) দারিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা।
(খ) দরিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা।
(গ) দারিদ্র্যতা বাংলাদেশের প্রধান সমস্যা।
(ঘ) দরিদ্র্যতা বাংলাদেশের প্রধান সমস্যা।

উত্তর: দারিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা।

৯. ‘শকুনি মামা’ – এর অর্থ-
(ক) কুৎসিত মামা
(খ) সৎ মামা
(গ) কুচক্রী লোক
(ঘ) পাতানো মামা

উত্তর: কুচক্রী লোক

১০. ‘To err is human’- এর অর্থ কী?
(ক) মানুষ মাত্রই মানবিক গুণসম্পন্ন
(খ) মানুষ মরণশীল
(গ) মানুষ মাত্রই ভুল করে
(ঘ) কোনোটিই নয়

উত্তর: মানুষ মাত্রই ভুল করে

১১. তার বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি—
(ক) যৌগিক বাক্য
(খ) মিশ্র বাক্য
(গ) সরল বাক্য
(ঘ) সাধারণ বাক্য

উত্তর: যৌগিক বাক্য

১২. ‘জল পড়ে, পাতা নড়ে’ – নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
(ক) কর্তায় শূন্য
(খ) অপাদানে শূন্য
(গ) কর্মে শূন্য
(ঘ) করণে শূন্য

উত্তর: কর্তায় শূন্য

১৩. ‘যা বলা হয়নি’ এক কথায় প্রকাশ কী হবে?
(ক) অকথ্য
(খ) অনুক্ত
(গ) নির্বাক
(ঘ) মূক

উত্তর: অনুক্ত

১৪. ‘অন্ধজনে দেহ আলো।’- বাক্যে ‘অন্ধজনে’ কোন কারকে কোন বিভক্তি?
(ক) কর্মে ৭মী
(খ) কর্মে ২য়া
(গ) সম্প্রদানে ৭মী
(ঘ) সম্প্রদানে ৪র্থী

উত্তর: সম্প্রদানে ৭মী

১৫. ‘A to Z’ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) সম্পূর্ণভাবে
(খ) সারাক্ষণ
(গ) শেষ পর্যন্ত
(ঘ) মৃত্যু অবধি

উত্তর: সম্পূর্ণভাবে

১৬. অনুবাদ কোন প্রকারের হবে তা কীসের ওপর নির্ভর করে?
(ক) বিষয়ের ওপর
(খ) ভাবের ওপর
(গ) বিন্যাসের ওপর
(ঘ) ভাষার ওপর

উত্তর: ভাবের ওপর

১৭. সাধারণ অর্থের বাইরে যা বিশিষ্ট অর্থ প্রকাশ করে থাকে তাকে বলে-
(ক) বাগবিধি
(খ) সমার্থক শব্দ
(গ) ভিন্নার্থক শব্দ
(ঘ) বিপরীতার্থক শব্দ

উত্তর: বাগবিধি

১৮. ‘উৎকর্ষ’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
(ক) উৎকৃষ্ট
(খ) অপকৃষ্ট
(গ) নিকৃষ্ট
(ঘ) অপকর্ষ

উত্তর: অপকর্ষ

১৯. কোন শব্দটি ‘সাগর’ শব্দটির সমার্থক শব্দ নয়?
(ক) জলধি
(খ) পাথার
(গ) অর্ণব
(ঘ) ভূপতি

উত্তর: ভূপতি

২০. কোন বানানটি সঠিক?
(ক) উষা
(খ) কিংবদন্তি
(গ) আমীন
(ঘ) বিদেশী

উত্তর: কিংবদন্তি

২১. বাংলায় যতি বা ছেদ চিহ্ন কয়টি?
(ক) ১০টি
(খ) ১১টি
(গ) ১২টি
(ঘ) ১৩টি

উত্তর: ১৩টি

নোট: পুরাতন বাংলা ব্যাকরণ অনুযায়ী ১২ টি।

২২. কোন শব্দটির কোনো স্ত্রীবাচক শব্দ হয় না?
(ক) অজ
(খ) নর
(গ) কবিরাজ
(ঘ) কবি

উত্তর: কবিরাজ

২৩. ‘মতৈক্য’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) মতঃ + এক
(খ) মতঃ + ঐক্য
(গ) মত + এক
(ঘ) মত + ঐক্য

উত্তর: মত + ঐক্য

২৪. ‘রাজপথ’-এর ব্যাসবাক্য কোনটি হবে?
(ক) পথের রাজা
(খ) রাজার পথ
(গ) রাজা নির্মিত পথ
(ঘ) রাজাদের পথ

উত্তর: পথের রাজা

২৫. চলিত রীতির শব্দ কোনটি?
(ক) শুষ্ক
(খ) শুকনা
(গ) তুলা
(ঘ) তুলো

উত্তর: তুলো

২৬. The correct spelling is-
(ক) humouros
(খ) humourious
(গ) humorous
(ঘ) humorious

উত্তর: humorous

২৭. What is the adjective of ‘child’?
(ক) Childhood
(খ) Childly
(গ) Childish
(ঘ) Children

উত্তর: Childish

২৮. The man is so weak that he cannot walk. (Simple)
(ক) The man is too weak to walk.
(খ) The man is so weak to walk.
(গ) The man is too weak for him to walk.
(ঘ) The man is so weak for him to walk

উত্তর: The man is too weak to walk.

২৯. What have you bought? (Passive)
(ক) What are bought by you?
(খ) What is bought by you?
(গ) What are being bought by you?
(ঘ) What has been bought by you?

উত্তর: What has been bought by you?

৩০. Only Rina can do this sum. (Negative)
(ক) Only Rina cannot do this sum.
(খ) Rina cannot do this sum.
(গ) None but Rina can do this sum.
(ঘ) Any one but Rina can do this sum.

উত্তর: None but Rina can do this sum.

৩১. All love flower. (Interrogative)
(ক) Who does not love flower?
(খ) Who do not love flower?
(গ) Who did not love flower?
(ঘ) Do all love flower?

উত্তর: Who does not love flower?

৩২. ‘Cock and bull story’ means-
(ক) a fable
(খ) a tragedy
(গ) a false story
(ঘ) a wonderful story

উত্তর: a false story

৩৩. “Apple of one’s eye” means-
(ক) extremely favorite
(খ) apple like eye
(গ) big eye
(ঘ) apple coloured eye

উত্তর: extremely favorite

৩৪. What is the meaning of ‘white elephant”?
(ক) An elephant of white colour
(খ) A black marketer
(গ) A very costly or troublesome possession
(ঘ) A hoarder

উত্তর: A very costly or troublesome possession

৩৫. What a nice scenery it is! (Assertive)
(ক) It is very nice scenery.
(খ) It is a very nice scenery.
(গ) It is a great scenery.
(ঘ) The scenery is very nice.

উত্তর: It is a very nice scenery.

৩৬. Everybody should ________ their old parents.
(ক) look at
(খ) look after
(গ) look up
(ঘ) look into

উত্তর: look after

৩৭. The patient will ______ soon.
(ক) come in
(খ) come off
(গ) come round
(ঘ) come by

উত্তর: come round

৩৮. None of the students _______ a car.
(ক) have
(খ) have got
(গ) has
(ঘ) own

উত্তর: has

৩৯. Would you mind ________ the window?
(ক) open
(খ) to open
(গ) to opening
(ঘ) opening

উত্তর: opening

৪০. Choose the correct verb to complete the sentence.
You had better _____ a doctor.
(ক) to see
(খ) see
(গ) saw
(ঘ) seen

উত্তর: see

৪১. No sooner had the thief seen the police-
(ক) than he ran away
(খ) than he run away
(গ) than he had run away
(ঘ) when he run away

উত্তর: than he ran away

৪২. He is working hard-
(ক) as he can shine in life
(খ) that he can shine in life
(গ) to shining in life
(ঘ) so that he can shine in life

উত্তর: so that he can shine in life

৪৩. রানী ছবি আঁকে।
(ক) Rani draw a picture.
(খ) Rani drew a picture.
(গ) Rani is drawing a picture.
(ঘ) Rani draws a picture.

উত্তর: Rani draws a picture.

৪৪. লোকটি হাসতে হাসতে আমার কাছে আসলো।
(ক) The man comes to me by laugh.
(খ) The man came to me by laugh.
(গ) The man came to me laughing.
(ঘ) The man coming to me laugh.

উত্তর: The man came to me laughing.

৪৫. সে কি গতকাল এসেছে?
(ক) Did he come yesterday?
(খ) Did he came yesterday?
(গ) Had he come yesterday?
(ঘ) Has he come yesterday?

উত্তর: Did he come yesterday?

৪৬. অপমানের চেয়ে মৃত্যু শ্রেয়।
(ক) Death is better than insult.
(খ) Death is preferable to dishonour.
(গ) Dishonour is preferable than death.
(ঘ) Death is acceptable than dishonour .

উত্তর: Death is preferable to dishonour.

৪৭. বাংলাদেশ একটি নদীবহুল দেশ।
(ক) Bangladesh is a riverine country.
(খ) Bangladesh is a country of river.
(গ) Bangladesh is surrounded by river.
(ঘ) Bangladesh is situated by river.

উত্তর: Bangladesh is a riverine country.

৪৮. আমার যদি পাখির মতো ডানা থাকত!
(ক) If I would have the wings of a bird!
(খ) Had I the wings of a bird!
(গ) I wish that I would have the wings of a bird!
(ঘ) If I could fly like a bird !

উত্তর: Had I the wings of a bird!

৪৯. মুষলধারে বৃষ্টি হচ্ছে।
(ক) It is raining heavily.
(খ) It rains continuously.
(গ) It is raining cats and dogs.
(ঘ) It has been raining seriously.

উত্তর: It is raining cats and dogs.

৫০. সে সাঁতার কাটতে জানে না।
(ক) He does not know how to swim.
(খ) He does not know to swim.
(গ) He do not knows how to swim.
(ঘ) He cannot know to swim

উত্তর: He does not know how to swim.

৫১. দুইটি সরলরেখা পরস্পর সমাপতিত হলে, সমাধান সংখ্যা কত হবে?
(ক) অসংখ্য
(খ) সমাধান নেই
(গ) দুইটি
(ঘ) একটি

উত্তর: অসংখ্য

৫২. ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি?
(ক) πr
(খ) (1/2) × ভূমি × উচ্চতা
(গ) ভূমি × উচ্চতা
(ঘ) 2πr

উত্তর: (1/2) × ভূমি × উচ্চতা

৫৩. চিত্রে xy এবং wz দুটো সমান্তরাল সরলরেখা, PQ তাদের ছেদক। সেক্ষেত্রে ∠a + ∠b এর মান নিচের কোনটি? 
(ক) 90°
(খ) 120°
(গ) 180°
(ঘ) 360°

উত্তর: 180°

৫৪. চিত্রে ΔABC এর দুই বাহুর দৈর্ঘ্য a এবং b । বাহু দুইটির অন্তর্ভুক্ত কোণ θ। সেক্ষেত্রে ΔABC এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হবে-

(ক) (1/2) ab sinθ
(খ) (1/2) ab sin2θ
(গ) ab cosθ
(ঘ) (1/2) ab ab cos2θ

উত্তর: (1/2) ab sinθ

৫৫. 10 মিটার প্রস্থবিশিষ্ট নদীর তীরে অবস্থিত একটি টাওয়ারের উচ্চতা 10√3 মিটার হলে, অপর তীরে টাওয়ারের অবনতি কোণ কত ডিগ্রি?
(ক) 90°
(খ) 60°
(গ) 45°
(ঘ) 30°

উত্তর: 60°

৫৬. বৃত্তের একই চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ 60° হলে, বৃত্তস্থ কোণ কত?
(ক) 60°
(খ) 30°
(গ) 120°
(ঘ) 180°

উত্তর: 30°

৫৭. বৃত্তের ব্যাসার্ধ 5 একক হলে, বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ একক?
(ক) 5π
(খ) 10π
(গ) 20π
(ঘ) 25π

উত্তর: 25π

৫৮. 50° এর পূরক কোণ কোনটি?
(ক) 130°
(খ) 220°
(গ) 40°
(ঘ) 310°

উত্তর: 40°

৫৯. সমকোণী ত্রিভুজের একটি কোণ 60° হলে, অপর কোণটি কত?
(ক) 30°
(খ) 120°
(গ) 40°
(ঘ) 0°

উত্তর: 30°


৬০. 

(ক) 5/6
(খ) 1/3
(গ) 1/6
(ঘ) 1

উত্তর: 5/6

৬১. 9x + 3 = 27x + 1 হলে, x এর মান কত?
(ক) 2
(খ) -3
(গ) 9
(ঘ) 3

উত্তর: 3

৬২. (2 – 1 + 5 – 1– 1 এর মান কত?
(ক) 7
(খ) 10/7
(গ) 3
(ঘ) 7/10

উত্তর: 10/7

৬৩. x2 – y2, (x + y)2, x3 + y3  এর গ.সা.গু কত?
(ক) x – y
(খ) x + y
(গ) (x2 – y2)(x3 + y3)
(ঘ) (x – y) (x + y)(x2 – xy + y2)

উত্তর: x + y

৬৪. দুইটি সংখ্যার যোগফল 56, যদি সংখ্যা দুইটির অনুপাত 3 : 1 হয়, তবে সংখ্যা দুইটির গুণফল নিচের কোনটি হবে?
(ক) 14
(খ) 42
(গ) 168
(ঘ) 588

উত্তর: 588

৬৫. 1 + (1/3) +  (1/9) + ……………… ধারাটির প্রথম ৫টি পদের সমষ্টি কত?
(ক) 121/81
(খ) 119/81
(গ) 81/121
(ঘ) -121/81

উত্তর: 121/81

৬৬. a = √3 + √2 হলে, a3 + 3a + 3a-1 + a-3  এর মান কত?
(ক) 8√2
(খ) 16√2
(গ) 18√3
(ঘ) 24√3

উত্তর: 24√3

৬৭. a= b, by = c, cz = a  হলে, নিচের কোন সম্পর্কটি সঠিক?
(ক) a = x/ayz
(খ) a = y/azx
(গ) b = x/cyz
(ঘ) a = axyz

উত্তর: a = axyz

৬৮. √m + 1/√m = 2 হলে, √m – 1/√m = কত? 
(ক) 0
(খ) √2
(গ) 2
(ঘ) 4

উত্তর: 0

৬৯. মুনাফার হার ৮% হলে, ৫০০ টাকার ৪ বছরের মুনাফা কত?
(ক) ৩২ টাকা
(খ) ১৬০ টাকা
(গ) ৪০ টাকা
(ঘ) ২০ টাকা

উত্তর: ১৬০ টাকা

৭০. ক্রয়মূল্য ৩৫০ টাকা হলে, ১২% লাভে বিক্রয়মূল্য কত?
(ক) ১১২ টাকা
(খ) ৩৬২ টাকা
(গ) ৩৯২ টাকা
(ঘ) ৩৮৬ টাকা

উত্তর: ৩৯২ টাকা

৭১. লাভক্ষতির হিসাবে-
i) লাভ বা ক্ষতিকে শতকরায় প্রকাশ করা যায়
ii) ২০০ টাকায় ১০% ক্ষতি হলে, ক্ষতির পরিমাণ ১০ টাকা
iii) ১০% লাভে ৫০০ টাকার পণ্যের বিক্রয়মূল্য ৫১০ টাকা
(ক) i
(খ) ii
(গ) iii
(ঘ) i,ii,iii

উত্তর: i

৭২. ৭ জন লোক একদিনে একটি কাজের ১/৭ অংশ করে। ৭ দিনে একজন লোক ঐ কাজের কত অংশ করতে পারবে?
(ক) ১/৪৯ অংশ
(খ) ১/১৪ অংশ
(গ) ১/৭ অংশ
(ঘ) সম্পূর্ণ কাজ

উত্তর: ১/৭ অংশ

৭৩. ২৫ : ৮১ দ্বিভাজিত অনুপাত কোনটি?
(ক) ৮১ : ২৫
(খ) ৫ : ৯
(গ) ২৫/২ : ৮১/২
(ঘ) ৯ : ৫

উত্তর: ৫ : ৯

৭৪. ১/৪, ৩/১৬, ৯/২০ এর সাধারণ গুণিতক নিচের কোনটি?
(ক) ১/৪
(খ) ৪/৯
(গ) ৯/২০
(ঘ) ৯/৪

উত্তর: ৯/৪

৭৫. ১৫০ এর ১০% কত?
(ক) ১.৫
(খ) ১৫০
(গ) ১০
(ঘ) ১৫

উত্তর: ১৫

৭৬. বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা কোন যুদ্ধে পরাজিত হন?
(ক) পলাশীর যুদ্ধে
(খ) সিপাহী বিদ্রোহে
(গ) বক্সারের যুদ্ধে
(ঘ) কর্নাটকের যুদ্ধে

উত্তর: পলাশীর যুদ্ধে

৭৭. বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম-
(ক) সাঁওতাল
(খ) মাওরি
(গ) মুরং
(ঘ) গারো

উত্তর: মাওরি

৭৮. Bkash কোন ব্যাংকের জয়েন্ট ভেঞ্চার হিসেবে কাজ করে?
(ক) ব্র্যাক ব্যাংক
(খ) গ্রামীণ ব্যাংক
(গ) জনতা ব্যাংক
(ঘ) ডাচ-বাংলা ব্যাংক

উত্তর: ব্র্যাক ব্যাংক

৭৯. সবচেয়ে হালকা গ্যাস কোনটি?
(ক) হাইড্রোজেন
(খ) হিলিয়াম
(গ) নাইট্রোজেন
(ঘ) আর্গন

উত্তর: হাইড্রোজেন

৮০. সামাজিক যোগাযোগের মাধ্যম ‘ফেসবুক’-এর প্রতিষ্ঠাতা হচ্ছেন-
(ক) বিল গেটস
(খ) টিম বানার্স লি
(গ) মার্ক জুকারবার্গ
(ঘ) এন্ডি গ্রোড

উত্তর: মার্ক জুকারবার্গ

৮১. বাংলাদেশের কোন জেলার সাথে ভারত এবং মিয়ানমারের সীমান্ত রয়েছে?
(ক) কক্সবাজার
(খ) খাগড়াছড়ি
(গ) বান্দরবান
(ঘ) রাঙামাটি

উত্তর: রাঙামাটি

৮২. কোন রক্ত গ্রুপকে সার্বিক গ্রহীতা বলে?
(ক) A রক্ত গ্রুপকে
(খ) B রক্ত গ্রুপকে
(গ) AB রক্ত গ্রুপকে
(ঘ) O রক্ত গ্রুপকে

উত্তর: AB রক্ত গ্রুপকে

৮৩. ব্রহ্মপুত্রের প্রধান শাখা কোন নদী?
(ক) পদ্মা
(খ) যমুনা
(গ) সুরমা
(ঘ) মেঘনা

উত্তর: যমুনা

৮৪. নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়?
(ক) টিএসপি
(খ) সবুজ সার
(গ) পটাশ
(ঘ) ইউরিয়া

উত্তর: ইউরিয়া

৮৫. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত?
(ক) 20.01%
(খ) 21.01%
(গ) 20.71%
(ঘ) 21.71%

উত্তর: 20.71%

৮৬. বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি এডভোকেট মো. আব্দুল হামিদ কততম রাষ্ট্রপতি?
(ক) ১৬তম
(খ) ১৭তম
(গ) ২০তম
(ঘ) ১৯তম

নোট: রাষ্ট্রপতি এডভোকেট মো. আব্দুল হামিদ ২০ ও ২১ তম (দ্বিতীয় মেয়াদে) রাষ্ট্রপতি ছিলেন। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু) ২২তম রাষ্ট্রপতি।

৮৭. দেশে বর্তমানে মোট উপজেলার সংখ্যা কয়টি?
(ক) ৪৮৭টি
(খ) ৪৫৬টি
(গ) ৪৭১টি
(ঘ) ৪৬৫টি

নোট: বর্তমানে ৪৯৫টি উপজেলা রয়েছে।

৮৮. পঞ্চম টি-20 বিশ্বকাপ ক্রিকেটে মোট কয়টি দেশ অংশ নিয়েছে?
(ক) ২০টি
(খ) ১৬টি
(গ) ১৪টি
(ঘ) ১২টি

উত্তর: ১৬টি

৮৯. চট্টগ্রামের নাম ‘ইসলামাবাদ’ কে রাখেন?
(ক) ইসলাম খান
(খ) শায়েস্তা খান
(গ) ঈশা খা
(ঘ) মীর জুমলা

উত্তর: শায়েস্তা খান

৯০. কত সালে হিন্দু সমাজে বিধবা বিবাহ প্রথা আইন চালু হয়?
(ক) ১৭৫৬
(খ) ১৮৫৬
(গ) ১৮৮৫
(ঘ) ১৮৯৫

উত্তর: ১৮৫৬

৯১. জাতীয় স্মৃতিসৌধে কয়টি ফলক আছে?
(ক) ৫টি
(খ) ৬টি
(গ) ৭টি
(ঘ) ৯টি

উত্তর: ৭টি

৯২. বাংলাদেশের বিজ্ঞান জাদুঘর কোথায় অবস্থিত?
(ক) ঢাকার শাহবাগে
(খ) ঢাকার ইসলামপুরে
(গ) ঢাকার আগারগাঁয়ে
(ঘ) সোনারগাঁয়ে

উত্তর: ঢাকার আগারগাঁয়ে

৯৩. সূর্য কিরণ থেকে কোন ভিটামিন পাওয়া যায়?
(ক) ভিটামিন ‘এ’
(খ) ভিটামিন ‘বি’
(গ) ভিটামিন ‘ই’
(ঘ) ভিটামিন ‘ডি’

উত্তর: ভিটামিন ‘ডি’

৯৪. বাংলাদেশের বৃহত্তম তাপ বিদ্যুৎকেন্দ্র অবস্থিত-
(ক) ভেড়ামারা
(খ) সিদ্ধিরগঞ্জ
(গ) গোয়ালপাড়া
(ঘ) আশুগঞ্জ

উত্তর: ভেড়ামারা

৯৫. কীসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়?
(ক) প্রতিফলন
(খ) প্রতিধ্বনি
(গ) প্রতিসরণ
(ঘ) প্রতিসরণাঙ্ক

উত্তর: প্রতিধ্বনি

৯৬. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পান কোন সালে?
(ক) ১৯১৩ সালে
(খ) ১৯১২ সালে
(গ) ১৯১১ সালে
(ঘ) ১৯৩১ সালে

উত্তর: ১৯১৩ সালে

৯৭. পতেঙ্গা সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত?
(ক) কক্সবাজার
(খ) চট্টগ্রাম
(গ) বরিশাল
(ঘ) ফেনী

উত্তর: চট্টগ্রাম

৯৮. সূর্য উদয়ের দেশ কোনটি?
(ক) জাপান
(খ) থাইল্যান্ড
(গ) ইন্দোনেশিয়া
(ঘ) চীন

উত্তর: জাপান

৯৯. ১৯৫২ সাল বাংলাদেশের ইতিহাসে যে জন্য বিখ্যাত-
(ক) মুক্তিযুদ্ধ
(খ) ভাষা আন্দোলন
(গ) গণঅভ্যুত্থান
(ঘ) আগরতলা ষড়যন্ত্র মামলা

উত্তর: ভাষা আন্দোলন

১০০. বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় –
(ক) ৫ জুন
(খ) ৫ জুলাই
(গ) ৫ আগস্ট
(ঘ) ৫ মার্চ

উত্তর: ৫ জুন



More Question Bank

NTRCA

১৫তম শিক্ষক নিবন্ধন (স্কুল-২) প্রশ্ন সমাধান- ২০১৮ | 15th NTRCA Question Solution (School-2)- 2018 | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী, শিক্ষকতার মতো মহান পেশায় যারা নিজেদের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য NTRCA একটি সূবর্ণ সুযোগ। আমরা জানি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে ১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার। সারাদেশে ৩৬ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়ে থাকে। তাই, আসন্ন NTRCA ১৯তম শিক্ষক নিবন্ধনকে সামনে রেখে আপনাদের প্রস্তুতিকে আরো বেশি শাণিত করতে গুরুত্বপূর্ণ পরীক্ষা উপযোগী সাজেশন ও বিগত সালের প্রশ্ন সমাধান তুলে ধরছি।📚 আরও দেখুন: বিদ্যাবাড়ির  কোর্স আপনার সহায়ক হতে পারে।📚 আরও দেখুন:NTRCA- তে কীভাবেই আপনি প্রথমবারেই সফল হবেন?🎯 ১৯তম NTRCA প্রস্তুতি নেওয়ার কিছু কার্যকর টিপস:ক. বাংলা (Bengali):ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, বাগধারা ও বাগবিধি, ভুল সংশোধন বা শুদ্ধকরণ, যথার্থ অনুবাদ ও শিরোনাম, সন্ধি বিচ্ছেদ, কারক বিভক্তি, সমাস...

BCS

৩১তম বিসিএস প্রশ্ন সমাধান | 31th BCS Question Solution | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী,বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC)-এর নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিতভাবে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।গত ৩০ জানুয়ারি ২০২৬ ইং তারিখে ৫০তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ৫১তম বিসিএস সার্কুলার প্রকাশিত হওয়ার পর প্রস্তুতির সময় থাকবে খুবই সীমিত। তাই যারা ৫১তম বিসিএস টার্গেট করেছেন, তাদের এখন থেকেই সুপরিকল্পিতভাবে পড়াশোনা শুরু করা অত্যন্ত জরুরি।🔍 সাম্প্রতিক বিসিএস প্রশ্ন বিশ্লেষণসাম্প্রতিক বিসিএস পরীক্ষার প্রশ্নে দেখা গেছে অনেক পরিবর্তন এসেছে।তাই প্রস্তুতি নিতে হবে আরও বিশ্লেষণভিত্তিক, আপডেট ও টপিক-ফোকাসডভাবে।আরও দেখুন:২৮তম বিসিএস প্রশ্ন সমাধান | 28th BCS Question Solution | Biddabari২৯তম বিসিএস প্রশ্ন সমাধান | 29th BCS Question Solution | Biddabari ৩০তম বিসিএস প্রশ্ন সমাধান | 30th BCS Question Solution | Biddabari 🎯 ৫১তম বিসিএস প্রস্তুতির কার্যকর টিপস⏵ব...

Primary

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১২ (মেঘনা) | Primary Question Solution 2012 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:◉    বাংলা— ২৫◉    ইংরেজি— ২৫◉    গণ...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই