১০ম শিক্ষক নিবন্ধন (প্রভাষক) প্রশ্ন সমাধান- ২০১৪ | 10th NTRCA Question Solution (School Level)- 2014 | Biddabari


প্রিয় চাকরি প্রত্যাশী, শিক্ষকতার মতো মহান পেশায় যারা নিজেদের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য NTRCA একটি সূবর্ণ সুযোগ। আমরা জানি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে ১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার। সারাদেশে ৩৬ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়ে থাকে। তাই, আসন্ন NTRCA ১৯তম শিক্ষক নিবন্ধনকে সামনে রেখে আপনাদের প্রস্তুতিকে আরো বেশি শাণিত করতে গুরুত্বপূর্ণ পরীক্ষা উপযোগী সাজেশন ও বিগত সালের প্রশ্ন সমাধান তুলে ধরছি।

📚 আরও দেখুন: বিদ্যাবাড়ির19th NTRCA Preli Special Care Live Batch কোর্স আপনার সহায়ক হতে পারে।

📚 আরও দেখুন:NTRCA- তে কীভাবেই আপনি প্রথমবারেই সফল হবেন?

🎯 ১৯তম NTRCA প্রস্তুতি নেওয়ার কিছু কার্যকর টিপস:

ক. বাংলা (Bengali):

ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, বাগধারা ও বাগবিধি, ভুল সংশোধন বা শুদ্ধকরণ, যথার্থ অনুবাদ ও শিরোনাম, সন্ধি বিচ্ছেদ, কারক বিভক্তি, সমাস, প্রত্যয় বিন্যাস, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, প্রায়োগিক প্রয়োজনীয়তা (বিরাম চিহ্ন, বাগধারা, সন্ধি, কারক, সমাস, কারক বিভক্তি, প্রত্যয়) প্রভৃতি। 

খ. ইংরেজি (English):

Errors in composition, Fill in the blanks with appropriate preposition, Uses of article, Verbs, Translation from Bengali to English, Identify appropriate title from story, Article, Transformation of sentences, Synonyms and Antonyms, Completing sentences, Idioms and Phrases.

গ. সাধারণ গণিত (General Mathematics):

পাটিগণিত: সূত্র ও নিয়মাবলি (পাটিগণিত সম্বন্ধীয়), গড়, ঐকিক নিয়ম, ল.সা.গু, গ.সা.গু, শতকরা, সুদকষা, লাভ—ক্ষতি।

বীজগণিত: উৎপাদক, বর্গ ও ঘনসম্বলিত সূত্রাবলি ও প্রয়োগ, গ.সা.গু, বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ, সূচক ও লগারিদমের সূত্র ও প্রয়োগ, অনুপাত ও সমানুপাত।

জ্যামিতি: পরিমিতি ও ত্রিকোণমিতি সম্পর্কিত সাধারণ ধারণা, নিয়ম ও প্রয়োগ।

ঘ. সাধারণ জ্ঞান (General Knowledge):        

১. বাংলাদেশ সম্পর্কিত বিষয়

২. আন্তর্জাতিক বিষয় ও চলতি ঘটনাবলি

৩. বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ এবং রোগব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান।

বিস্তারিত বিষয়াবলি:

বাংলাদেশের ভূপ্রকৃতি, জলবায়ু, পরিবেশ, ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সভ্যতা, সংস্কৃতি, বাংলাদেশের অর্থনীতি, সম্পদ (বন, কৃষি, শিল্প, পানি), যোগাযোগ ব্যবস্থা, বাংলাদেশের সমাজ জীবন, সমস্যা, জনমিতিক পরিচয়, রাষ্ট্র, নাগরিকতা, সরকার ও রাজনীতি, সরকারি ও বেসরকারি লক্ষ্য, নীতি, পরিকল্পনা (অর্থনৈতিক, সামাজিক, স্বাস্থ্য ও শিক্ষা), কর্মসূচি, আন্তর্জাতিক সম্পর্ক, মানব সম্পদ উন্নয়ন, বিশ্ব ভৌগোলিক পরিচিতি, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ, নবায়নযোগ্য শক্তি, জাতিসংঘ, আঞ্চলিক ও অর্থনৈতিক সংগঠন, পুরস্কার ও সম্মাননা, আন্তর্জাতিক মুদ্রা সংক্রান্ত, আন্তর্জাতিক রাজনীতি ও আনুষঙ্গিক বিষয়াবলি, স্বাস্থ্য, চিকিৎসা, তথ্য, যোগযোগ ও প্রযুক্তি, প্রাত্যহিক জীবনে বিজ্ঞান (পদার্থ, রসায়ন ও জীব বিজ্ঞান সংশ্লিষ্ট) সাধারণ রোগ ব্যাধি ও পরিবেশ বিজ্ঞান সংশ্লিষ্ট।

 কেনো বিগত সালের প্রশ্ন সমাধান গুরুত্বপূর্ণ:

🎯 ১৯তম NTRCA পরীক্ষার ধরন, প্রশ্নের ধরন ও গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে হলে বিগত এনটিআরসিএ প্রশ্ন সমাধান অপরিহার্য।

🎯 ১০ম NTRCA প্রশ্ন সমাধানের মাধ্যমে আপনি জানতে পারবেন-

▪️ কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে।

▪️ কোন টপিকগুলোতে আপনি দুর্বল

▪️ কোন অংশে বেশি মনোযোগ দিতে হবে

নিয়মিত প্রশ্ন সলভের মাধ্যমে আপনার প্রস্তুতি হবে দৃঢ় ও আত্মবিশ্বাসী। এছাড়া বিগত প্রশ্ন থেকে অনেক সময় সরাসরি কমন প্রশ্ন পাওয়া যায়, যা ভালো নম্বর তুলতে সাহায্য করে।

 

 

🗓️ আজ আমরা প্রকাশ করছি-

📄১০তম শিক্ষক নিবন্ধন (স্কুল সমমান) প্রশ্ন সমাধান ২০১৪ | 10th NTRCA Question Solution (School Level) PDF এটি আপনার নিবন্ধন প্রস্তুতির জন্য একটি গুরুত্বপূর্ণ রিসোর্স, যা প্রিন্ট করে পড়াশোনার জন্য সংগ্রহ করে রাখতে পারেন।

📚 আরও দেখুন:১৮তম শিক্ষক নিবন্ধন (প্রভাষক) প্রশ্ন সমাধান – ২০২৪ | 18th NTRCA Question Solution (College Level) - 2024

📚 আরও দেখুন:NTRCA সম্পর্কিত বারবার জিজ্ঞাসাকৃত প্রশ্ন ও উত্তর

Biddabari আপনার নিবন্ধন প্রস্তুতির নির্ভরযোগ্য সহযাত্রী─

সঠিক গাইডলাইন, মানসম্মত কোর্স এবং অভিজ্ঞ শিক্ষকদের দিকনির্দেশনা পেতে নিয়মিত ভিজিট করুন www.biddabari.com, Facebook পেজ এবং  Youtube চ্যানেল.



১০ম শিক্ষক নিবন্ধন (প্রভাষক) প্রশ্ন সমাধান- ২০১৪ | 10th NTRCA Question Solution (School Level)- 2014 | Biddabari PDF Download


১০ম শিক্ষক নিবন্ধন- ২০১৪

পদের নাম: সহকারী শিক্ষক (স্কুল সমমান)

পরীক্ষার তারিখ: ৩০. ০৫. ২০১৪

সময়: ৬০ মিনিট 

পূর্ণমান: ১০০

১. ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে?

ক. ব্যাকরণ

খ. ভাষা

গ. ব্যাকরণ ও ভাষা উভয়ই একসাথে

ঘ. কোনোটিই নয় 

উত্তর: ভাষা

২. ‘ফুলে ফুলে ঘর ভরেছে’- কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্মকারকে সপ্তমী বিভক্তি

খ. অপাদান কারকে সপ্তমী বিভক্তি

গ. করণ কারকে সপ্তমী বিভক্তি

ঘ. অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি

উত্তর: করণ কারকে সপ্তমী বিভক্তি

৩. নিচের কোনটি বানানটি শুদ্ধ?

ক. চক্ষুস্মান

খ. চক্ষুষ্মান

গ. চক্ষুশ্মান

ঘ. চক্ষুষ্মাণ 

উত্তর: চক্ষুষ্মান

৪. কোনটি তদ্ভব শব্দের উদাহরণ?

ক. মই

খ. জোছনা

গ. পাতা

ঘ. কাগজ 

উত্তর: পাতা

৫. নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?

ক. মা

খ. মেয়ে

গ. ছাত্রী

ঘ. সতিন 

উত্তর: সতিন

৬. কোন সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকে না?

ক. উপমিত কর্মধারয়

খ. রূপক কর্মধারয়

গ. উপমান কর্মধারয়

ঘ. মধ্যপদলোপী কর্মধারয় 

উত্তর: উপমিত কর্মধারয়

৭. অলুক দ্বন্দ্ব সমাস সাধিত শব্দ কোনটি?

ক. দুধে-ভাতে

খ. মাতাপিতা

গ. কমবেশি

ঘ. সাত-পাঁচ 

উত্তর: দুধে-ভাতে

৮. ‘পঙ্কজ’ এর সমার্থক শব্দ কোনটি?

ক. শৈল

খ. উৎপল

গ. সুবর্ণ

ঘ. কুসুম 

উত্তর: উৎপল

৯. ‘বিধি’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

ক. বিরোধ

খ. অবিধি

গ. নিষেধ 

ঘ. নিষিদ্ধ 

উত্তর: নিষেধ

১০. ‘উজানের কৈ’ বাগ্‌ধারাটির অর্থ কি?

ক. বিরাট আয়োজন

খ. সহজলভ্য

গ. অপদার্থ

ঘ. সামান্য পার্থক্য 

উত্তর: সহজলভ্য

১১. ‘নূপুরের ধ্বনি’- এক কথায় কি বলে?

ক. শিঞ্জন

খ. রুমঝুম

গ. ঝংকার

ঘ. নিক্বণ 

উত্তর: নিক্বণ

১২. কোনটি শুদ্ধ বানান?

ক. রুগনো

খ. রুগ্ন

গ. রুগন

ঘ. রুগ্‌ন 

উত্তর: রুগ্‌ন 

১৩. তারিখ লিখতে কোন যতি চিহ্নের ব্যবহার হয়?

ক. সেমিকোলন

খ. কমা

গ. দাঁড়ি

ঘ. কোলন 

উত্তর: কমা

১৪. ‘উক্তি’ এর সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?

ক. √উক্ + তি

খ. √উচ্ + ক্তি

গ. √বচ্ + ক্তি

ঘ. √বচ্ + তি 

উত্তর: √বচ্ + ক্তি

১৫. অনুবাদের অর্থ কি?

ক. অনুসরণ

খ. ভাবান্তর

গ. ভাষান্তরকরণ

ঘ. সমার্থকরণ 

উত্তর: ভাষান্তরকরণ

১৬. ‘ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ’ গ্রন্থের রচয়িতা কে?

ক. সুকুমার সেন

খ. সুকুমারী ভট্টাচার্য

গ. নীহারঞ্জন রায়

ঘ. সুনীতিকুমার চট্টোপাধ্যায় 

উত্তর: সুনীতিকুমার চট্টোপাধ্যায়

১৭. ‘ইতর’ এর বিপরীত শব্দ কোনটি?

ক. অভদ্র

খ. মিথ্যা

গ. উত্তম

ঘ. ভদ্র 

উত্তর: ভদ্র

১৮. নিচের কোনটি অভিনন্দন বা সংবর্ধনা পত্র?

ক. আমন্ত্রণপত্র

খ. মানপত্র

গ. নিমন্ত্রণপত্র

ঘ. স্মারক পত্র 

উত্তর: মানপত্র

১৯. ‘অর্ণব’ এর প্রতিশব্দ-

ক. ঝড়

খ. সূর্য

গ. বায়ু

ঘ. সমুদ্র 

উত্তর: সমুদ্র

২০. কোনটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ?

ক. মানব

খ. পানীয়

গ. জয়

ঘ. স্মরণীয় 

উত্তর: মানব

২১. ‘অর্বাচীন’ শব্দের বিপরীত শব্দ কোনটি? 

ক. প্রাচীন

খ. নবীন

গ. নির্বাচিত

ঘ. অনির্বাচিত 

উত্তর: প্রাচীন

২২. কোনটি পারিভাষিক শব্দ?

ক. কলেজ

খ. নথি

গ. রেডিও

ঘ. অক্সিজেন

উত্তর: নথি

২৩. ‘পাখি’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?

ক. বিহগ

খ. গরুড়

গ. পৃপ

ঘ. বিহঙ্গ 

উত্তর: পৃপ

২৪. ‘ঢাকের কাঠি’ এই বাগধারাটির সাথে কোন বাগধারাটির মিল আছে?

ক. তাসের ঘর

খ. চোখের বালি

গ. গুঁড়ে বালি

ঘ. খয়ের খাঁ 

উত্তর: খয়ের খাঁ 

২৫. ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?

ক. নব্য ভারতীয় আর্যভাষা

খ. ফারসি

গ. সংস্কৃত

ঘ. অসমীয়া 

উত্তর: সংস্কৃত

২৬. Prevention is better than–

ক. nothing 

খ. healing 

গ. cure 

ঘ. remedy  

উত্তর: cure

২৭. Knowledge is–

ক. strength 

খ. power 

গ. gravity 

ঘ. comfort 

উত্তর: power

২৮. What is lotted cannot be–

ক. blotted 

খ. broken 

গ. endured

ঘ. updated 

উত্তর: blotted

২৯. সে ইংরেজিতে ভাল।

ক. He is well in English. 

খ. He is expert in English. 

গ. He is good at English. 

ঘ. He is better in English. 

উত্তর: He is good at English. 

৩০. জীবন পুষ্পশয্যা নয়।

ক. The life is not bed of roses. 

খ. A life is not bed of roses. 

গ. Life is not bed of roses. 

ঘ. Life is not a bed of roses. 

উত্তর: Life is not a bed of roses. 

৩১. ইংরেজি শেখা সহজ।

ক. English is easy for learning. 

খ. The English is easy to learn. 

গ. It is easy to learning English. 

ঘ. It is easy to learn English. 

উত্তর: It is easy to learn English. 

৩২. The Journey was pleasant. Here ‘pleasant’ is–

ক. noun

খ. pronoun 

গ. adjective

 ঘ. adverb  

উত্তর: adjective

৩৩. Lovely comes here regularly. Here ‘Lovely’ is–

ক. noun

খ. pronoun 

গ. adjective 

ঘ. adverb 

উত্তর: noun

৩৪. The noun form of ‘lose’ is–

ক. losing

খ. loss

গ. lost 

ঘ. loose 

উত্তর: loss

৩৫. Honey is (taste) sweet. 

ক. taste

খ. tasting 

গ. tasted 

ঘ. being tasted  

উত্তর: tasted

৩৬. It is our duty to (obey) our parents. 

ক. obey

খ. tasting 

গ. tasted 

ঘ. being tasted 

উত্তর: obey

৩৭. Charity (to begin) at home. 

ক. is beginning

 খ. began 

গ. begins 

ঘ. has begun 

উত্তর: begins

৩৮. Something is better than–

ক. everything

 খ. nothing 

গ. anything 

ঘ. all 

উত্তর: nothing

৩৯. Many men, many–

ক. faces 

খ. lives 

গ. minds 

ঘ. thoughts 

উত্তর: minds

৪০. Out of sight, out of–

ক. life

খ. might 

গ. mind 

ঘ. right  

উত্তর: mind

৪১. Only the moon was visible. (Negative)

ক. The moon not visible. 

খ. The moon was not invisible. 

গ. Nothing but the moon was visible. 

ঘ. None but the moon was visible. 

উত্তর: Nothing but the moon was visible. 

৪২. Dhaka is one of the biggest cities in Bangladesh. (Positive) 

ক. No other cities in Bangladesh are as big as Dhaka. 

খ. Very few cities in Bangladesh are as big as Dhaka. 

গ. Very few cities in Bangladesh as big as Dhaka. 

ঘ. Some cities in Bangladesh is as big as Dhaka. 

উত্তর: Very few cities in Bangladesh are as big as Dhaka. 

৪৩. Never tell a lie. (Passive) 

ক. A lie is never told. 

খ. A lie is never be told. 

গ. Let a lie never be told. 

ঘ. Let not a lie ever be told. 

উত্তর: Let not a lie ever be told. 

৪৪. I have no pen that I can lend you. (Simple) 

ক. Having no pen, I can lend you. 

খ. Without any pen, I can lend you. 

গ. I have not enough pen to lend. 

ঘ. I have don’t enough pen to lend. 

উত্তর: I have not enough pen to lend. 

৪৫. The synonym of the word ‘increase’ is–

ক. augment

 খ. decrease 

গ. quick 

ঘ. lessen  

উত্তর: augment

৪৬. The antonym of the word ‘Alien’ is–

ক. new comer

 খ. native 

গ. adverse 

ঘ. foreigner 

উত্তর: native

৪৭. The synonym of the word ‘usual’ is–

ক. normal 

খ. certain 

গ. unusual 

ঘ. strange  

উত্তর: normal

48. He is proud of his aristocracy. Here ‘aristocracy’ means–

ক. bad blood 

খ. blue blood 

গ. good blood

 ঘ. cold blood  

উত্তর: blue blood

৪৯. The man did the work as my direction. Here ‘as’ indicates the idioms–

ক. as regards

খ. by all means 

গ. according to

ঘ. at random  

উত্তর: according to

৫০. Smoking tells upon our body. Here ‘tell upon’ means–

ক. benefits 

খ. harms 

গ. indicates 

ঘ. strengthens 

উত্তর: harms

৫১. A = {x : x জোড় মৌলিক সংখ্যা}, তালিকা পদ্ধতিতে কি হবে? 

ক. [2]

খ. 2–1

গ. (2)

ঘ. {2} 

উত্তর: {2}

৫২. একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 10 সে. মি. হলে, তার ক্ষেত্রেফল কত বর্গ সে. মি. ?

ক. 25√3 বর্গ সে. মি. 

খ. 25√2 বর্গ সে. মি. 

গ. 100 বর্গ সে. মি. 

ঘ. 50 বর্গ সে. মি. 

উত্তর: 25√3 বর্গ সে. মি. 

৫৩. ABCD সামান্তরিকের DC ভূমিকে E পর্যন্ত বর্ধিত করা হলো। ∠BAD = 100° হলে, ∠BCE = কত?

ক. 60°

খ. 80°

গ. 90°

ঘ. 100° 

উত্তর: 80°

৫৪. log42 এর মান কত?

ক. 1/3

খ. 2

গ. 1/2

 ঘ. 4 

উত্তর: 1/2

ক. 3√3

 খ. 18

গ. 9

ঘ. 0 

উত্তর: 0

৫৬. √289 এর বর্গমূল হলো-

ক. মূলদ

খ. অমূলদ

গ. স্বাভাবিক সংখ্যার

ঘ. পূর্ণ সংখ্যা  

উত্তর: অমূলদ

৫৭. 0, 5, 7 এর গড় হলো-

ক. 6

খ. 0

গ. 4

ঘ. 1 

উত্তর: 4

৫৮. কোন সংখ্যার ৭৫% = ৩?

ক. ৮

খ. ১৬

গ. ২

ঘ. ৪ 

উত্তর:

৫৯. একটি দ্রব্য ক্রয় করে ২৪% ক্ষতিতে বিক্রয় করা হল। বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের অনুপাত কত?

ক. ১৮ : ২৫

খ. ২০ : ২৫

গ. ২৪ : ২৫

ঘ. ১৯ : ২৫ 

উত্তর: ১৯ : ২৫

৬০. একটি নির্দিষ্ট কাজ শেষ করতে শ্রমিক সংখ্যা দ্বিগুণ করতে হলে, কাজটি করতে পূর্বের কতগুণ সময় লাগবে?

ক. ৪ গুণ

খ. ১/৪ গুণ

গ. ২ গুণ

ঘ. ১/২ গুণ 

উত্তর: ১/২ গুণ

৬১. ১ মাইল = কত কিলোমিটার?

ক. ১. ৬০৯ কি. মি. 

খ. ০. ৬২ কি. মি. 

গ. ১ কি. মি. 

ঘ. ১. ১ কি. মি. 

উত্তর: ১. ৬০৯ কি. মি. 

৬২. a ≠ 0 হলে, a° = কত?

ক. 0

খ. a

গ. 1

ঘ. অনির্ণেয় 

উত্তর: 1

৬৩. শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে কোন আসল কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে?

ক. ১ বছরে

খ. ২০ বছরে

গ. ৫ বছরে

ঘ. ১০০ বছরে 

উত্তর: ২০ বছরে

৬৪. x2 – y2 এর উৎপাদক কত?

ক. (x + y) (x + y)

খ. (x + y) (x – y)

গ. (x – y) (x – y)

ঘ. (y + x) (y – x)

উত্তর: (x + y) (x – y)

৬৫. 4ab এর সঠিক প্রয়োগ কোনটি?

ক.  (a + b)2 – (a – b)2

খ.  (a – b)2 – (a + b)2

গ.  + 

ঘ.  – 

উত্তর: (a + b)2 – (a – b)2

৬৬. ax = n হলে নিচের কোন সম্পর্কটি সঠিক?

ক. x = an

খ. x = 1nx

গ. a = xn

ঘ. x = logan

উত্তর: x = logan

৬৭. x + y, x – y, x2 – y2 এর গ. সা. গু কত?

ক. 0

খ. 1

গ. x2 – y2

ঘ. x + y

উত্তর: 1

৬৮. a, b, c ক্রমিক সমানুপাতী হলে, নিচের কোন সিদ্ধান্তটি সঠিক?

ক. b = ac

খ. c2 = ab

গ. b2 = ac

ঘ. b = ac

উত্তর: b2 = ac

৬৯. ত্রিকোণমিতিক অনুপাতে কোন সম্পর্কটি ব্যবহার করা হয়?

ক. sinθ = 1 + cos2θ

খ. sin2θ = 1 – cos2θ

গ. sin2θ – cos2θ = 1

ঘ. sinθ = 1/cosθ

উত্তর: sin2θ = 1 – cos2θ

৭০. বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত?

ক. π

খ. πr

গ. 2

ঘ. 2r

উত্তর: π  

৭১. একটি ত্রিভুজের তিন কোণ অপর একটি ত্রিভুজের তিন কোণের সমান হলে, ত্রিভুজদ্বয় কিরূপ হবে?

ক. সমান

খ. সর্বসম

গ. অসমান

ঘ. সদৃশকোণী 

উত্তর: সদৃশকোণী

৭২. একটি আয়তাকার দৈর্ঘ্য, প্রস্থ অপেক্ষা 4 বেশি। ঘরটির পরিসীমা 32 মিটার হলে, এর ক্ষেত্রফল কত?

ক. 6 বর্গ মি. 

খ. 60 বর্গ মি. 

গ. 10 বর্গ মি. 

ঘ. 64 বর্গ মি. 

উত্তর: 60 বর্গ মি. 

৭৩. ax = 1 হলে, x এর মান কত?

ক. 1

খ. 0

গ. অনির্ণেয়

ঘ. 2 

উত্তর: 0

৭৪. ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু a সে. মি. ও b সে. মি. । তাদের মধ্যবর্তী দূরত্ব h সে. মি. হলে, এর ক্ষেত্রফল কত?

ক. (a + b)h

খ. 2(a + b)h


৭৫. 13 + 23 + 33 + ...... + n3 = কত?



৭৬. ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের কোন জেলায়অবস্থিত?

ক. খুলনা

খ. যশোর

গ. বাগেরহাট

ঘ. রাজশাহী

উত্তর: বাগেরহাট

৭৭. বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সনে?

ক. ১৭০০ সনে

খ. ১৭৬২ সনে

গ. ১৯৬৫ সনে

ঘ. ১৭৯৩ সনে 

উত্তর: ১৭৯৩ সনে

৭৮. মুজিবনগর কোন জেলায় অবস্থিত?

ক. ঝিনাইদহ

খ. মেহেরপুর 

গ. যশোর

ঘ. কুষ্টিয়া 

উত্তর: মেহেরপুর

৭৯. বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত কী?

ক. রেডিমেড গার্মেন্টস

খ. পাট

গ. চামড়া

ঘ. তুলা

উত্তর: রেডিমেড গার্মেন্টস

৮০. সাগরকন্যা কোন জেলার ভৌগোলিক নাম?

ক. ভোলা

খ. খুলনা

গ. কক্সবাজার

ঘ. পটুয়াখালী 

উত্তর: পটুয়াখালী

৮১. বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?

ক. ৯ : ৬

খ. ১১ : ৭

গ. ১০ : ৬

ঘ. ৮ : ৬ 

উত্তর: ১০ : ৬

৮২. জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?

ক. মাজহারুল হক

খ. লুই আই কান

গ. এফ আর খান

ঘ. নভেরা আহমেদ 

উত্তর: লুই আই কান

৮৩. প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কী?

ক. ব-দ্বীপ

খ. হাতিয়া

গ. সন্দ্বীপ

ঘ. বরিশাল 

উত্তর: বরিশাল

৮৪. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল?

ক. ১২টি

খ. ৯টি

গ. ৮টি

ঘ. ১১টি 

উত্তর: ১১টি

৮৫. পরিবেশের উপর বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ম্যাগসাসে’ পুরস্কার-২০১২ প্রাপ্ত হন-

ক. অধ্যাপক আব্দুল্লাহ সাঈদ

খ. ড. আইনুন নিশাত

গ. সৈয়দা রেজোয়ানা হাসান

ঘ. ড. হাসান মাহমুদ 

উত্তর: সৈয়দা রেজোয়ানা হাসান

৮৬. বিশ্বের প্রাচীনতম সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?

ক. গ্রিসে

খ. রোমে

গ. মেসোপটেমিয়ায়

ঘ. ভারতে 

উত্তর: মেসোপটেমিয়ায়

৮৭. ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত?

ক. নিউইয়র্ক

খ. লন্ডন

গ. লিও

ঘ. রোম 

উত্তর: লিও

৮৮. জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়?

ক. ১৯৪৮

খ. ১৯৪৬

গ. ১৯৪৫

ঘ. ১৯৪৭ 

উত্তর: ১৯৪৫

৮৯. ‘ওভাল’ কোন খেলার জন্য বিখ্যাত?

ক. টেনিস

খ. ফুটবল

গ. হকি

ঘ. ক্রিকেট 

উত্তর: ক্রিকেট

৯০. ন্যাটো এর সদস্য সংখ্যা কত?

ক. ২২

খ. ২৫

গ. ২৬

ঘ. ২৮ 

নোট: অপশনে সঠিক উত্তর নেই। সঠিক উত্তর হবে ৩২টি। 

৯১. বিশ্ব ধরিত্রী সম্মেলন কত তারিখে অনুষ্ঠিত হয়?

ক. জুন ১৯৯২

খ. জুলাই ১৯৯৫

গ. জুন ১৯৭২

ঘ. জুলাই ১৯৯২ 

উত্তর: জুন ১৯৯২

৯২. বাংলাদেশ কত সালে ইসলামি সম্মেলন সংস্থায় সদস্যপদ লাভ করে?

ক. ১৯৭২

খ. ১৯৭৩

গ. ১৯৭৪

ঘ. ১৯৭৫ 

উত্তর: ১৯৭৪

৯৩. নিশীথ সূর্যের দেশ কোনটি?

ক. থাইল্যান্ড

খ. জাপান

গ. কানাডা

ঘ. নরওয়ে 

উত্তর: নরওয়ে

৯৪. বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কে?

ক. আইজাক নিউটন

খ. স্টিফেন হকিংস

গ. হেনরিক মার্জ

ঘ. জেমস ওয়াট 

উত্তর: জেমস ওয়াট 

৯৫. শব্দের তীক্ষ্নতা মাপা হয় কি দিয়ে?

ক. ডেসিবেল

খ. অ্যাম্পিয়ার

গ. ক্যালরি

ঘ. জুল 

উত্তর: ডেসিবেল

৯৬. ROM এর পূর্ণ অর্থ কী?

ক. Random Only Memory

খ. Read Only Memory 

গ. Radio Only Memory 

ঘ. Ranging One Memory 

উত্তর: Read Only Memory 

৯৭. ইনসুলিনের অভাবে কী রোগ হয়?

ক. রাতকানা

খ. রিকেট

গ. ডায়াবেটিস

ঘ. স্কার্ভি 

উত্তর: ডায়াবেটিস

৯৮. পেনিসিলিন আবিষ্কার করেন-

ক. আলেকজান্ডার ফ্লেমিং

খ. লুই পাস্তুর

গ. আইকম্যান

ঘ. উইলিয়াম হার্ভে 

উত্তর: আলেকজান্ডার ফ্লেমিং

৯৯. কোন গ্যাস ওজনস্তর ক্ষয়ের জন্য দায়ী?

ক. CO2

খ. CH4

গ. CFC

ঘ. N2 

উত্তর: CFC

১০০. সহজে সর্দিকাশি হয় কোন ভিটামিনের অভাবে?

ক. ভিটামিন ই

খ. ভিটামিন কে

গ. ভিটামিন সি

ঘ. ভিটামিন বি 

উত্তর: ভিটামিন সি






More Question Bank

NTRCA

১০ম শিক্ষক নিবন্ধন (প্রভাষক) প্রশ্ন সমাধান- ২০১৪ | 10th NTRCA Question Solution (School Level)- 2014 | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী, শিক্ষকতার মতো মহান পেশায় যারা নিজেদের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য NTRCA একটি সূবর্ণ সুযোগ। আমরা জানি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে ১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার। সারাদেশে ৩৬ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়ে থাকে। তাই, আসন্ন NTRCA ১৯তম শিক্ষক নিবন্ধনকে সামনে রেখে আপনাদের প্রস্তুতিকে আরো বেশি শাণিত করতে গুরুত্বপূর্ণ পরীক্ষা উপযোগী সাজেশন ও বিগত সালের প্রশ্ন সমাধান তুলে ধরছি।📚 আরও দেখুন: বিদ্যাবাড়ির19th NTRCA Preli Special Care Live Batch কোর্স আপনার সহায়ক হতে পারে।📚 আরও দেখুন:NTRCA- তে কীভাবেই আপনি প্রথমবারেই সফল হবেন?🎯 ১৯তম NTRCA প্রস্তুতি নেওয়ার কিছু কার্যকর টিপস:ক. বাংলা (Bengali):ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, বাগধারা ও বাগবিধি, ভুল সংশোধন বা শুদ্ধকরণ, যথার্থ অনুবাদ ও শিরোনাম,...

BCS

২৪তম বিসিএস প্রশ্ন সমাধান | 24th BCS Question Solution | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী,বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC)-এর নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিতভাবে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।আগামী ৩০ জানুয়ারি ২০২৬ ইং তারিখে ৫০তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়।৫১তম বিসিএস বিসিএস সার্কুলার প্রকাশিত হওয়ার পর প্রস্তুতির সময় থাকবে খুবই সীমিত। তাই যারা ৫১তম বিসিএস টার্গেট করেছেন, তাদের এখন থেকেই সুপরিকল্পিতভাবে পড়াশোনা শুরু করা অত্যন্ত জরুরি।🔍 সাম্প্রতিক বিসিএস প্রশ্ন বিশ্লেষণসাম্প্রতিক বিসিএস পরীক্ষার প্রশ্নে দেখা গেছে অনেক পরিবর্তন এসেছে।তাই প্রস্তুতি নিতে হবে আরও বিশ্লেষণভিত্তিক, আপডেট ও টপিক-ফোকাসডভাবে।আরও দেখুন:২১তম বিসিএস প্রশ্ন সমাধান | 21th BCS Question Solution | Biddabari২২তম বিসিএস প্রশ্ন সমাধান | 22th BCS Question Solution | Biddabari২৩তম বিসিএস প্রশ্ন সমাধান | 23th BCS Question Solution | Biddabari🎯 ৫১তম বিসিএস প্রস্তুতির কার্যকর টিপস⏵বিসিএসের সিলে...

NTRCA

১৮তম শিক্ষক নিবন্ধন (প্রভাষক) প্রশ্ন সমাধান- ২০২৪ | 18th NTRCA Question Solution (College Level)- 2024 | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী, শিক্ষকতার মতো মহান পেশায় যারা নিজেদের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য NTRCA একটি সূবর্ণ সুযোগ। আমরা জানি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে ১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার। সারাদেশে ৩৬ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়ে থাকে। তাই, আসন্ন NTRCA ১৯তম শিক্ষক নিবন্ধনকে সামনে রেখে আপনাদের প্রস্তুতিকে আরো বেশি শাণিত করতে গুরুত্বপূর্ণ পরীক্ষা উপযোগী সাজেশন ও বিগত সালের প্রশ্ন সমাধান তুলে ধরছি। 📚 আরও দেখুন: বিদ্যাবাড়ির19th NTRCA Preli Special Care Live Batch কোর্স আপনার সহায়ক হতে পারে।📚 আরও দেখুন:NTRCA- তে কীভাবেই আপনি প্রথমবারেই সফল হবেন?🎯 ১৯তম NTRCA প্রস্তুতি নেওয়ার কিছু কার্যকর টিপস:ক. বাংলা (Bengali):ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, বাগধারা ও বাগবিধি, ভুল সংশোধন বা শুদ্ধকরণ, যথার্থ অনুবাদ ও শি...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই