সমাজসেবা অধিদপ্তর
পদের নাম: অফিসার
পরীক্ষার তারিখ: ৩০/০৪/২০১০
পূর্ণমান ১০০
১. বাংলা সাহিত্যে চলিত রীতি প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করে কোন পত্রিকা?
ক) সংবাদ প্রভাকর
খ) বঙ্গদর্শন
গ) সবুজপত্র
ঘ) কালি ও কলম
উত্তর: সবুজপত্র
২. কোন কবি “ধর্মমঙ্গল” কাব্য রচনা করেছেন?
ক) বংশীদাস চক্রবর্তী
খ) রূপরাম চক্রবর্তী
গ) মুকুন্দরাম চক্রবর্তী
ঘ) বলরাম চক্রবর্তী
উত্তর: রূপরাম চক্রবর্তী
৩. “পর্বতের মূষিক প্রসব” প্রবচনের অর্থ—
ক) বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন
খ) বহু প্রত্যাশিত অর্জন
গ) বিরাট আয়োজন
ঘ) গুরুতর বিষয় খুঁজে পাওয়া
উত্তর: বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন
৪. বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস—
ক) আলালের ঘরের দুলাল
খ) হুতোম প্যাঁচার নকশা
গ) চোখের বালি
ঘ) সংশপ্তক
উত্তর: আলালের ঘরের দুলাল
৫. ‘‘ফোর্ট উইলিয়াম যুগে’’ সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেছেন—
ক) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ) রামকিশোর তর্কচূড়ামণি
ঘ) রামনারায়ণ তর্করত্ন
উত্তর: মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
৬. “একাত্তরের ডায়েরী” কার রচনা?
ক) সেলিনা হোসেন
খ) সুফিয়া কামাল
গ) জাহানারা ইমাম
ঘ) আয়েশা ফয়েজ
উত্তর: সুফিয়া কামাল
৭. “নন্দিত” শব্দের বিপরীত শব্দ—
ক) নিন্দিত
খ) নির্যাতিত
গ) অনিন্দ্য
ঘ) বন্দিত
উত্তর: নিন্দিত
৮. কোনটি আধুনিক যুগের কাব্য?
ক) মনসামঙ্গল
খ) অন্নদামঙ্গল
গ) কালিকামঙ্গল
ঘ) সারদামঙ্গল
উত্তর: সারদামঙ্গল
৯. “পথিক, তুমি পথ হারাইয়াছ?”— উদ্ধৃতাংশের পথিক কে?
ক) কাপালিক
খ) নবকুমার
গ) অধিকারী
ঘ) সেলিম
উত্তর: নবকুমার
১০. বাংলা সাহিত্যে “কিশোর কবি” নামে পরিচিত—
ক) সুধীন্দ্রনাথ দত্ত
খ) আবদুল কাদির
গ) বিষ্ণু দে
ঘ) সুকান্ত ভট্টাচার্য
উত্তর: সুকান্ত ভট্টাচার্য
১১. “আমি কি ডরাই সখি ভিখারি রাঘবে?”— ‘ভিখারি রাঘব’ কে?
ক) রাবণ
খ) মেঘনাদ
গ) রাম
ঘ) বিভীষণ
উত্তর: রাম
১২. বাংলা সাহিত্যের প্রথম প্রণয়োপাখ্যান কোনটি?
ক) পদ্মাবতী
খ) চন্দ্রাবতী
গ) ইউসুফ জোলেখা
ঘ) লাইলী মজনু
উত্তর: ইউসুফ জোলেখা
১৩. “পদ্মরাগ” লিখেছেন—
ক) মাহমুদা খাতুন সিদ্দিকা
খ) রোকেয়া সাখাওয়াত হোসেন
গ) রহিমুন্নেছা
ঘ) নওজুননেসা চৌধুরাণী
উত্তর: রোকেয়া সাখাওয়াত হোসেন
১৪. Blank Verse অর্থ—
ক) অনুপ্রাস
খ) অমিত্রাক্ষর
গ) পয়ার
ঘ) মহাকাব্য
উত্তর: অমিত্রাক্ষর
১৫. “আনন্দের মৃত্যু” গল্পের রচয়িতা হচ্ছেন–
ক) সৈয়দ মুজতবা আলী
খ) সৈয়দ আলী আহসান
গ) সৈয়দ মনজুরুল হক
ঘ) সৈয়দ শামসুল হক
উত্তর: সৈয়দ শামসুল হক
১৬. কোনটি নজরুলের রচনা নয়?
ক) দোলনচাঁপা
খ) শেষ প্রশ্ন
গ) কুহেলিকা
ঘ) অগ্নিবীণা
উত্তর: শেষ প্রশ্ন
১৭. “সমকাল” পত্রিকার সম্পাদক—
ক) কাজী আবদুল ওদুদ
খ) আবুল ফজল
গ) সিকান্দার আবু জাফর
ঘ) শামসুর রাহমান
উত্তর: সিকান্দার আবু জাফর
১৮. “যেমন কাজ করবে তেমনি ফল পাবে”— বাক্যটির সরল রূপ কোনটি?
ক) কাজ অনুযায়ী ফল পাবে
খ) যেমন কর্ম তেমন ফল
গ) কর্মেই ফলের পরিচয়
ঘ) কাজের উপর ফল নির্ভর করে
উত্তর: কাজ অনুযায়ী ফল পাবে
১৯. “বিষাদ-সিন্ধু” কার রচনা?
ক) আল মাহমুদ
খ) কাজী নজরুল ইসলাম
গ) মীর মশাররফ হোসেন
ঘ) সেলিনা হোসেন
উত্তর: মীর মশাররফ হোসেন
২০. বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক—
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কাজী নজরুল ইসলাম
গ) মাইকেল মধুসূদন দত্ত
ঘ) জসীমউদ্দীন
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত
২১. কোনটি মহাকাব্য?
ক) Les Miserables
খ) The Waste Land
গ) Paradise Lost
ঘ) Vision of the Past
উত্তর: Paradise Lost
২২. কোনটি সেলিম আল দীন রচিত নাটক?
ক) খোলা দুয়ার
খ) এখানে এখন
গ) এখনও ক্রীতদাস
ঘ) বনপাংশুল
উত্তর: বনপাংশুল
২৩. কোন শব্দটি ‘বৃক্ষ’ শব্দের প্রতিশব্দ নয়?
ক) অনবি
খ) কলাপী
গ) পল্লবী
ঘ) বিটপী
উত্তর: কলাপী
২৪. “শাকে দিনু কানাসোঁআ”- কানাসোঁআ শব্দের অর্থ–
ক) কানছোঁয়া
খ) কান পর্যন্ত
গ) কানায় কানায় পরিপূর্ণ
ঘ) কানে শোনা
উত্তর: কানায় কানায় পরিপূর্ণ
২৫. “মাথা খাও, ভুলিওনা খেয়ো মনে করে” ‘‘মাথা খাও’’ বলতে—
ক) মাথা খাওয়া
খ) মাথা ধরা
গ) মাথার দিব্যি
ঘ) মাথা ব্যথা
উত্তর: মাথার দিব্যি
২৬. “গমন” শব্দের মূল ধাতু কোনটি?
ক) গতি
খ) গত
গ) গম্য
ঘ) গম্
উত্তর: গম্
২৭. মুনীর চৌধুরীর অনূদিত নাটক কোনটি?
ক) পলাশী ব্যারাক
খ) ফিট কলাম
গ) রূপার কৌটা
ঘ) রক্তাক্ত প্রান্তর
উত্তর: রূপার কৌটা
২৮. কোনটি শামসুর রাহমানের আত্মজীবনী?
ক) স্মৃতির শহর
খ) রৌদ্র করোটিতে
গ) বিধ্বস্ত নীলিমা
ঘ) কালের ধুলোয় লেখা
উত্তর: কালের ধুলোয় লেখা
২৯. “মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা”— চরণটি কার লেখা?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কাজী নজরুল ইসলাম
গ) অতুলপ্রসাদ সেন
ঘ) সুফিয়া কামাল
উত্তর: অতুলপ্রসাদ সেন
৩০. কোনটি সঠিক?
ক) তরঙ্গপুঞ্জ
খ) মেঘপুঞ্জ
গ) কুসুমপুঞ্জ
ঘ) কবিতাপুঞ্জ
উত্তর: মেঘপুঞ্জ
৩১. Which word is the opposite of "contraction"?
ক) Connection
খ) Expansion
গ) Opposite
ঘ) Shrinking
উত্তর: Expansion
৩২. The word ‘‘decade’’ means—
ক) rotten objects
খ) decaying old age
গ) a group of ten people
ঘ) a period of ten years
উত্তর: a period of ten years
৩৩. What does the abbreviation "AD" stand for?
ক) After Death
খ) Anti-dote
গ) Anno Domini
ঘ) Add Data
উত্তর: Anno Domini
৩৪. The antonym of the word "biased" is—
ক) personal
খ) interested
গ) different
ঘ) neutral
উত্তর: neutral
৩৫. My friend is an ______ writer.
ক) imaginary
খ) imaginative
গ) imaginable
ঘ) imagination
উত্তর: imaginative
৩৬. It was our policy to deal with the problems as they ____.
ক) arose
খ) rose
গ) raised
ঘ) roused
উত্তর: arose
৩৭. The word ‘‘hardly’’ means—
ক) always
খ) almost never
গ) seriously
ঘ) regularly
উত্তর: almost never
৩৮. I avoided going by car ____ purpose.
ক) in
খ) for
গ) by
ঘ) on
উত্তর: on
৩৯. ____ discovery of insulin, it was not possible to treat diabetes.
ক) Prior
খ) The prior
গ) Prior to the
ঘ) To prior
উত্তর: Prior to the
৪০. My father never approved of ____ a foreigner.
ক) her to marry
খ) her marrying
গ) she marrying
ঘ) she to marry
উত্তর: her marrying
৪১. A person who hates the company of others is—
ক) antisocial
খ) unsociable
গ) unknown
ঘ) gregarious
উত্তর: unsociable
৪২. Fear of the police made the thief ____ away.
ক) run
খ) ran
গ) to run
ঘ) running
উত্তর: run
৪৩. Modus Operandi means —
ক) failed operation
খ) method of operation
গ) opera song
ঘ) suitable object
উত্তর: method of operation
৪৪. The boy takes _____ his grandfather.
ক) to
খ) with
গ) up
ঘ) after
উত্তর: after
৪৫. Our country is facing a ____ environmental crisis that needs to be ____.
ক) hard – ratified
খ) major – jeopardized
গ) severe – mitigated
ঘ) acute – shortened
উত্তর: severe – mitigated
৪৬. The active form of ‘‘Let it be done’’ is—
ক) Let me do it
খ) I have done it
গ) Do it
ঘ) It is done by me
উত্তর: Do it
৪৭. To be or not to be, that is the _____.
ক) answer
খ) danger
গ) question
ঘ) fortune
উত্তর: question
৪৮. A stitch in time saves _____.
ক) nine
খ) a lot
গ) much
ঘ) a few
উত্তর: nine
৪৯. United we stand, divided we _____.
ক) fall
খ) stumble
গ) jump
ঘ) slide
উত্তর: fall
৫০. One of the following was a Romantic Poet—
ক) Tennyson
খ) Arnold
গ) Shelley
ঘ) Browning
উত্তর: Shelley
৫১. Astronomy : Stars :: Biology :
ক) Oceans
খ) Plants
গ) Planets
ঘ) Earth
উত্তর: Plants
৫২. Charles Dickens was the writer of—
ক) Jane Eyre
খ) Wuthering Heights
গ) David Copperfield
ঘ) Return of the Native
উত্তর: David Copperfield
৫৩. Which one is in feminine form?
ক) Deer
খ) Bull
গ) Horse
ঘ) Doe
উত্তর: Doe
৫৪. What does the abbreviation “P.S” stand for?
ক) Passing Shot
খ) Present Side
গ) Postscript
ঘ) Poor Show
উত্তর: Postscript
৫৫. The word “nuptial” is related to—
ক) Marriage
খ) Night
গ) Sleep
ঘ) Love
উত্তর: Marriage
৫৬. Select the correct sentence.
ক) The child was born yesterday.
খ) The child has born yesterday.
গ) The child had been born yesterday.
ঘ) The child has been born yesterday.
উত্তর: The child was born yesterday.
৫৭. Dark : Light :: Cold :
ক) Sunshine
খ) Heat
গ) Hot
ঘ) Bright
উত্তর: Hot
৫৮. Which one means “unlimited power”?
ক) Omnipresent
খ) Omniscient
গ) Omnipotent
ঘ) Omnibus
উত্তর: Omnipotent
৫৯. The word “senile” is related to—
ক) Old age
খ) Senses
গ) Superiority
ঘ) Seniority
উত্তর: Old age
৬০. A la mode means—
ক) According to the current fashion
খ) Out of mood
গ) In the menu
ঘ) Way of doing
উত্তর: According to the current fashion
৬১. একটি সংখ্যার অর্ধেক তার এক-তৃতীয়াংশের চেয়ে ১৭ বেশি। সংখ্যাটি কত?
ক) ৫২
খ) ৮৪
গ) ১০২
ঘ) -১০২
উত্তর: ১০২
৬২. স্বাভাবিক সংখ্যার সেটের ক্ষুদ্রতম সদস্য হলো–
ক) ২
খ) ১
গ) ৩
ঘ) ০
উত্তর: ১
৬৩. সমান্তর ধারার প্রথম পদ 1, শেষ পদ 99 ও সমষ্টি 2500 হলে সাধারণ অন্তর কত?
ক) 4
খ) 2
গ) 3
ঘ) 6
উত্তর: 2
৬৪. তিনটি ক্রমিক পূর্ণসংখ্যা নির্ণয় করুন যাদের প্রথম দুইটির গুণফল শেষ দুইটির গুণফল অপেক্ষা 10 কম।
ক) 4, 5, 6
খ) 4, 6, 8
গ) 4, 3, 2
ঘ) 1, 4, 6
উত্তর: 4, 5, 6
৬৫. তালিকা পদ্ধতি নিচের কোনটিকে বলা হয়?
ক) Set Builder Method
খ) Roster Method
গ) Set Theory
ঘ) Binomial Theorem
উত্তর: Roster Method
৬৬. সমবাহু ত্রিভুজের বাহু a হলে ক্ষেত্রফল—
ক) √৩/৪ a²
খ) √৩/২ a²
গ) ৩/২ a²
ঘ) √১/২ a²
উত্তর: √৩/৪ a²
৬৭. কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত?
ক) ১৮০°
খ) ২৭০°
গ) ৩৬০°
ঘ) ৫৪০°
উত্তর: ৩৬০°
৬৮. গতকাল শেয়ারের দাম ২৫% বেড়েছিল, কিন্তু আজ ২৫% কমেছে। শেয়ারের দাম মোট কত বেড়েছে বা কমেছে?
ক) ৬(১/৪)% কমেছে
খ) ৬(১/৪)% বেড়েছে
গ) ৪(১/২)% কমেছে
ঘ) ৪(১/২)% বেড়েছে
উত্তর: ৬(১/৪)% কমেছে
৬৯. (sinθ+cosθ)/(sinθ−cosθ)=7 হলে secθ এর মান কত?
ক) 5/3
খ) ±5/3
গ) -5/3
ঘ) 3/5
উত্তর: ±5/3
৭০. 2√2x³ +125 এর সঠিক উৎপাদক বিশ্লেষণ কোনটি?
ক) (√2x+5)(2x²−5√2x−25)
খ) (√2x+5)(2x²−5√2x+25)
গ) (√2x+5)(2x²+5√2x−25)
ঘ) (√2x−5)(2x²−5√2x+25)
উত্তর: (√2x+5)(2x²−5√2x+25)
৭১. কোন সালে বাংলাদেশ জাতিসংঘ সদস্যপদ লাভ করে?
ক) ১৯৭২
খ) ১৯৭৩
গ) ১৯৭৬
ঘ) ১৯৭৪
উত্তর: ১৯৭৪
৭২. বাংলাদেশের কৃষি দিবস—
ক) ১ কার্তিক
খ) ১ মাঘ
গ) ১ অগ্রহায়ণ
ঘ) ১ বৈশাখ
উত্তর: ১ অগ্রহায়ণ
৭৩. TIN বোঝায়—
ক) ট্রান্সফার অব ইনফরমেশন নেটওয়ার্ক
খ) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক
গ) ট্যাক্স ইনডেক্স নাম্বার
ঘ) ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার
উত্তর: ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার
৭৪. সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন সংখ্যা ৪৫-এ উন্নীত করা হয়?
ক) একাদশ
খ) দ্বাদশ
গ) ত্রয়োদশ
ঘ) চতুর্দশ
উত্তর: চতুর্দশ
৭৫. ক্রিকেটে কোন সালে বাংলাদেশ টেস্ট মর্যাদা লাভ করে?
ক) ১৯৯৯
খ) ২০০০
গ) ২০০২
ঘ) ২০০৩
উত্তর: ২০০০
৭৬. ঢাকা শহর কোন সালে প্রতিষ্ঠিত হয়?
ক) ১৫০০ খ্রিস্টাব্দ
খ) ১৫১০ খ্রিস্টাব্দ
গ) ১৬১০ খ্রিস্টাব্দ
ঘ) ১৬১২ খ্রিস্টাব্দ
উত্তর: ১৬১০ খ্রিস্টাব্দ
৭৭. বাংলাদেশ-মিয়ানমারে মধ্যে বাণিজ্যের জন্য কোন নদী পার হতে হয়?
ক) নাফ
খ) কর্ণফুলী
গ) ডাকাতিয়া
ঘ) মুহুরী
উত্তর: নাফ
৭৮. বাংলাদেশ কোন সংস্থার সদস্য?
ক) ASEAN
খ) APEC
গ) IME
ঘ) কোনটাই নয়
উত্তর: কোনটাই নয়
৭৯. বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র হচ্ছে—
ক) ছাতক
খ) তিতাস
গ) আশুগঞ্জ
ঘ) বেগমগঞ্জ
উত্তর: তিতাস
৮০. বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য হলো–
ক) পাট
খ) চা
গ) চামড়া
ঘ) তৈরি পোশাক
উত্তর: তৈরি পোশাক
৮১. সুয়েজ খাল খননের ফলে এশিয়ার সাথে যাতায়াত সহজ হয়েছে—
ক) আফ্রিকার
খ) অস্ট্রেলিয়ার
গ) ইউরোপের
ঘ) আমেরিকার
উত্তর: ইউরোপের
৮২. বিশ্বের সর্বোচ্চ চাল উৎপাদনকারী দেশ হলো–
ক) চীন
খ) ভারত
গ) নেপাল
ঘ) ভিয়েতনাম
উত্তর: চীন
৮৩. বর্তমানে পৃথিবীর সবচেয়ে শক্ত মুদ্রা–
ক) Euro
খ) Yen
গ) Dollar
ঘ) Pound
উত্তর: Dollar
৮৪. বিশ্বে প্রধান স্বর্ণ উৎপাদনকারী দেশ হলো–
ক) উত্তর আমেরিকা
খ) দক্ষিণ আফ্রিকা
গ) চীন
ঘ) রাশিয়া
উত্তর: চীন
৮৫. বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ হলো–
ক) ঘানা
খ) ব্রাজিল
গ) আর্জেন্টিনা
ঘ) কেনিয়া
উত্তর: ব্রাজিল
৮৬. চাঁদের উপর সর্বপ্রথম পা রাখেন–
ক) ইউরি গ্যাগারিন
খ) মাইকেল কলিন্স
গ) নীল আর্মস্ট্রং
ঘ) কারেন অ্যান্ড্রুস
উত্তর: নীল আর্মস্ট্রং
৮৭. হো চি মিন কোন দেশের বিপ্লবী নেতা ছিলেন?
ক) চীন
খ) কম্বোডিয়া
গ) ভিয়েতনাম
ঘ) তাইওয়ান
উত্তর: ভিয়েতনাম
৮৮. পরবর্তী অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে?
ক) সিউল
খ) টোকিও
গ) ক্যালিফোর্নিয়া
ঘ) সিডনি
উত্তর: টোকিও
৮৯. আমেরিকা স্বাধীনতা লাভ করে—
ক) ১৭৮৭
খ) ১৭৮৯
গ) ১৭৭৬
ঘ) ১৮৭৬
উত্তর: ১৭৭৬
৯০. UNESCO-এর সদর দপ্তর অবস্থিত?
ক) লন্ডন
খ) নিউইয়র্ক
গ) প্যারিস
ঘ) জেনেভা
উত্তর: প্যারিস
৯১. বায়োগ্যাসে প্রধানত কি থাকে?
ক) মিথেন
খ) ইথেন
গ) ইথালিন
ঘ) সিলিকন
উত্তর: মিথেন
৯২. দিনের বেলা গাছের পাতা সবুজ দেখায় কেন?
ক) পাতার ক্লোরোফিল সবুজ বাদে সকল বর্ণকে শোষণ করে
খ) দিনের বেলায় সবুজ বাদে অন্য বর্ণকে চেনা যায় না
গ) সূর্যরশ্মির ফলে পাতা সবুজ দেখায়
ঘ) উপরের কোনটিই সঠিক নয়
উত্তর: পাতার ক্লোরোফিল সবুজ বাদে সকল বর্ণকে শোষণ করে
৯৩. কোনটি পানিবাহিত রোগ?
ক) বসন্ত
খ) ইনফ্লুয়েঞ্জা
গ) সর্দি-কাশি
ঘ) জন্ডিস
উত্তর: জন্ডিস
৯৪. মোটরগাড়ির হেডলাইটে কিরূপ দর্পণ ব্যবহার করা হয়?
ক) উত্তল
খ) অবতল
গ) সমতল
ঘ) গোলতল
উত্তর: অবতল
৯৫. সবচেয়ে হালকা মৌল—
ক) হাইড্রোজেন
খ) অক্সিজেন
গ) ইউরেনিয়াম
ঘ) কার্বন
উত্তর: হাইড্রোজেন
৯৬. প্রোটিন তৈরিতে ব্যবহৃত হয়—
ক) লিপিড
খ) সাইট্রিক এসিড
গ) অ্যামাইনো এসিড
ঘ) নিউক্লিক এসিড
উত্তর: অ্যামাইনো এসিড
৯৭. কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়?
ক) লাল
খ) সাদা
গ) কালো
ঘ) সবুজ
উত্তর: কালো
৯৮. পৃথিবীতে সবচেয়ে শক্ত পদার্থ কোনটি?
ক) লৌহ
খ) ইস্পাত
গ) হীরক
ঘ) পাথর
উত্তর: হীরক
৯৯. কোন রোগে শরীরের ইমিউনিটি (immunity) নষ্ট হয়?
ক) গনোরিয়া
খ) হারপিস
গ) ডায়রিয়া
ঘ) এইডস
উত্তর: এইডস
১০০. কম্পিউটারে প্রথম মাইক্রোপ্রসেসর ব্যবহৃত হয় সালে?
ক) ১৯৭১
খ) ১৯৭২
গ) ১৯৭৭
ঘ) ১৯৮১
উত্তর: ১৯৭১