সমাজসেবা অধিদপ্তর নিয়োগ পরীক্ষা (সহকারী শিক্ষক) -২০১৭ | DSS Question MCQ Solution- 2017 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,

আপনারা অবগত আছেন যে, গত ২২ অক্টোবর ২০২২ ইং তারিখে সমাজসেবা অধিদপ্তর নিয়োগ পরীক্ষা (সহকারী শিক্ষক) -২০১৭ | DSS Question MCQ Solution- 2017 সহকারী শিক্ষক পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় প্রাথমিক পর্যায়ে ৬৯ মার্কসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং পরবর্তী ধাপে লিখিত এবং ভাইভা পরীক্ষার মাধ্যমে সহকারী শিক্ষক পদে সমাজসেবা অধিদপ্তরকর্তৃক নিয়োগ প্রদান করা হয়। 



🔍  সমাজসেবা অধিদপ্তর নিয়োগ পরীক্ষা (সহকারী শিক্ষক) -২০১৭ | DSS Question MCQ Solution- 2017 পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:


◉    বাংলা— ১৮

◉    ইংরেজি— ১১

    গণিত — ১৪

    আইসিটি — ০৫

    সাধারণ জ্ঞান—১৫

    সাধারণ বিজ্ঞান ও ভূগোল— ০৬

    মোট: ৬৯ নম্বর

সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ, টপিকভিত্তিক প্রস্তুতি।


🎯 ১১-২০তম গ্রেড প্রস্তুতির কার্যকর টিপস

১১-২০তম গ্রেড সিলেবাস, মানবণ্টন ও পরীক্ষা পদ্ধতি ভালোভাবে বিশ্লেষণ করুন।

গুরুত্বপূর্ণ টপিকগুলো অ্যানালাইসিস করুন — কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, সেটি চিহ্নিত করুন।

প্রিলি ও লিখিত উভয়ের জন্য সমন্বিত রুটিন তৈরি করুন।

প্রতিদিন নির্দিষ্ট সময় অনুযায়ী পড়াশোনা করুন।

বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, কম্পিউটার ও তথপ্রযুক্তি —

প্রত্যেক বিষয়ের জন্য আলাদা সময় নির্ধারণ করুন।

খুঁটিনাটি তথ্য নোট করুন এবং নিয়মিত রিভিশন দিন।

বাংলা সাহিত্যের যুগ, সাহিত্যিক ও রচনা, এবং ইংরেজি Grammar নিয়মিত অনুশীলন করুন।

গাণিতিক সমস্যা প্রতিদিন খাতায় লিখে চর্চা করুন।

কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে বিদ্যাবাড়ির YouTube চ্যানেল থেকে ভিডিও টিউটোরিয়াল দেখুন।

🔟 লিখিত পরীক্ষার জন্য প্রতিদিন রচনা, প্যারাগ্রাফ, রিপোর্ট লেখার অভ্যাস করুন।


বিগত সালের প্রশ্নপত্রের গুরুত্ব:

১১-২০তম গ্রেড নিয়োগ পরীক্ষায় প্রস্তুতিতে বিগতসালের প্রশ্নবিশ্লেষণের গুরুত্ব অপরিসীম। কারণ কোন কোন টপিক থেকে প্রশ্ন বেশি আসে, কোন টপিক অধিক গুরুত্বপূর্ণ বা কোন টপিক কম গুরুত্বপূর্ণ, কোন টপিকগুলোতে নিজের দূর্বলতা রয়েছে, কোথায় নিজের উন্নত করা দরকার ইত্যাদি বিষয়ে অবগত হওয়া যায়। তাছাড়া অসংখ্য প্রশ্ন সলভ করার ফলে আপনার প্রশ্ন সলভ ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে। পাশাপাশি বিগত সালের প্রশ্ন থেকে আপনি হুবহু অনেক প্রশ্ন কমন পাবেন। 

প্রশ্ন সমাধান কেনো গুরুত্বপূর্ণ

১১-২০তম গ্রেড পরীক্ষার ধরন ও প্রশ্নের ধরণ বুঝতে হলে প্রশ্ন সমাধান অপরিহার্য।

কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে

কোন টপিকগুলোতে আপনি দুর্বল

কোন অংশে বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন

নিয়মিত প্রশ্ন সমাধান করলে প্রস্তুতি হয় দৃঢ় ও আত্মবিশ্বাসী,

এবং অনেক সময় বিগত প্রশ্ন থেকেই কমন প্রশ্ন আসে।

📚 আরও দেখুন: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন নিয়োগ পরীক্ষার (প্রমোশন) অফিসার) প্রশ্ন সমাধান-২০২৩ | BSCIC (Promotion Officer) MCQ Question Solution- 2023 | Biddabari



📘 আজ প্রকাশ করা হচ্ছে- 

সমাজসেবা অধিদপ্তর নিয়োগ পরীক্ষা (সহকারী শিক্ষক) -২০১৭ | DSS Question MCQ Solution- 2017

📚 আরও দেখুন: বাংলাদেশ ডাক বিভাগ মেট্রোপলিটন সার্কেল নিয়োগ পরীক্ষা-২০২৬| PMGMC Quesiton Solution 





সমাজসেবা অধিদপ্তর নিয়োগ পরীক্ষা (সহকারী শিক্ষক) -২০১৭ | DSS Question MCQ Solution- 2017 | Biddabari PDF Download

সমাজসেবা অধিদপ্তর নিয়োগ পরীক্ষা-২০১৭

পদের নাম: সহকারী শিক্ষক

পরীক্ষার তারিখ: ১৬/০৬/২০১৭

পূর্ণমান: ৬৯

০১. বাংলাদেশের নাগরিকদের পরিচয় কোনটি?

ক) বাংলা

খ) বাঙালি

গ) বাংলাদেশের বাঙালি

ঘ) বাংলাদেশী

উত্তর: বাংলাদেশী

০২. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান কোথায়?

ক) ফরিদপুর

খ) শরীয়তপুর

গ) মাদারীপুর

ঘ) গোপালগঞ্জ

উত্তর: গোপালগঞ্জ

০৩. বর্তমানে বাংলাদেশ টেস্ট ক্রিকেট টিমের অধিনায়ক কে (২০২১)?

ক) মমিনুল হক

খ) সাকিব আল হাসান

গ) মুশফিকুর রহিম

ঘ) তামিম ইকবাল

উত্তর: মমিনুল হক

০৪. কোন জাতীয় খাদ্য পাকস্থলীতে অধিকক্ষণ থাকে?

ক) আমিষ

খ) শর্করা

গ) স্নেহ

ঘ) ভিটামিন

উত্তর: আমিষ

০৫. নিচের কোনটি সর্বনাম?

ক) করিম

খ) কী

গ) বালক

ঘ) এবং

উত্তর: কী

০৬. স্ক্যানার কী ধরনের ডিভাইস?

ক) ইনপুট

খ) মেমোরি

গ) আউটপুট

ঘ) প্রসেসিং

উত্তর: ইনপুট

০৭. OMR-এর পূর্ণরূপ কী?

ক) Optimal Mark Reader

খ) Optical Magnetic Reader

গ) Optical Mark Recognition

ঘ) Optical Magnetic Recognition

উত্তর: Optical Mark Recognition

০৮. RAM কী?

ক) অস্থায়ী মেমোরি

খ) স্থায়ী মেমোরি

গ) সহায়ক মেমোরি

ঘ) হার্ডডিস্ক মেমোরি

উত্তর: অস্থায়ী মেমোরি

০৯. ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট কে?

ক) ইমানুয়েল ম্যাক্রোঁ

খ) অ্যাঙ্গেলা মার্কেল

গ) নরেন্দ্র মোদি

ঘ) জাস্টিন ট্রুডো

উত্তর: ইমানুয়েল ম্যাক্রোঁ

১০. বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি কোনটি?

ক) ঐক্য ও সংহতি

খ) মমত্ববোধ

গ) ভ্রাতৃত্ববোধ

ঘ) ধর্মীয় ঐক্য

উত্তর: ঐক্য ও সংহতি

১১. ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে ব্যবসা করাকে কী বলা হয়?

ক) ই-শপিং

খ) ই-কমার্স

গ) এম বিজনেস

ঘ) মোবাইল বিজনেস

উত্তর: ই-কমার্স

১২. অর্থ কোন ধরনের সম্পদ?

ক) খনিজ

খ) মানবীয়

গ) প্রাকৃতিক

ঘ) অমানবীয়

উত্তর: অমানবীয়

১৩. কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকেরা অতিথি এলে পান-সুপারি ও চা দিয়ে আপ্যায়ন করে?

ক) গারো

খ) খাসি

গ) ওরাওঁ

ঘ) ত্রিপুরা

উত্তর: খাসি

১৪. কোনটি সৌরজগতের বস্তু নয়?

ক) পৃথিবী

খ) ধূমকেতু

গ) গ্যালাক্সি

ঘ) চাঁদ

উত্তর: গ্যালাক্সি

১৫. জাঙ্ক ফুডে নিচের কোন দ্রব্যের আধিক্য থাকে?

ক) চর্বি

খ) ভিটামিন

গ) শর্করা

ঘ) আমিষ

উত্তর: চর্বি

১৬. বছরের বৃহত্তম দিন কোনটি?

ক) ২৩ মার্চ

খ) ২১ জুন

গ) ২৩ সেপ্টেম্বর

ঘ) ২৩ ডিসেম্বর

উত্তর: ২১ জুন

১৭. চির বসন্তের শহর নামে পরিচিত কোন দেশ?

ক) রোম

খ) নওস

গ) ইকুয়েডর

ঘ) এথেন্স

উত্তর: ইকুয়েডর

১৮. জাতীয় স্মৃতি সৌধের স্থপতি কে?

ক) হামিদুর রহমান

খ) তানভীর কবীর

গ) মঈনুল হোসেন

ঘ) নিতুন কুণ্ডু

উত্তর: মঈনুল হোসেন

১৯. মাকড়সার কয়টি পা আছে?

ক) ৪টি

খ) ৬টি

গ) ৮টি

ঘ) ১০টি

উত্তর: ৮টি

২০. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা বার্তাটি কোন সংগঠনের মাধ্যমে প্রচারিত হয়েছিল?

ক) পুলিশ বাহিনী

খ) ইপিআর

গ) সেনাবাহিনী

ঘ) বিডিআর

উত্তর: ইপিআর

২১. নামাজ, রোজা কোন ভাষার শব্দ?

ক) আরবি

খ) ফারসি

গ) উর্দু

ঘ) তুর্কি

উত্তর: ফারসি

২২. নিচের কোনটি একটি দেশি শব্দ?

ক) আনারস

খ) চন্দ্র

গ) কষ্ট

ঘ) কুলা

উত্তর: কুলা

২৩. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?

ক) তানভীর কবীর

খ) হামিদুর রহমান

গ) হামিদুজ্জামান

ঘ) অস্কার বাদল

উত্তর: হামিদুর রহমান

২৪. কোন নদীটি বঙ্গ জনপদের উত্তরাঞ্চলের সীমানা ছিল?

ক) পদ্মা

খ) মেঘনা

গ) যমুনা

ঘ) সুরমা

উত্তর: পদ্মা

২৫. ‘পদ্মরাগ’ উপন্যাসটির রচয়িতা কে?

ক) কাজী নজরুল ইসলাম

খ) দৌলত কাজী

গ) মীর মশাররফ হোসেন

ঘ) বেগম রোকেয়া

উত্তর: বেগম রোকেয়া

২৬. ‘একুশে ফেব্রুয়ারি’ প্রথম সংকলনের সম্পাদক কে?

ক) শওকত ওসমান

খ) জহির রায়হান

গ) দৌলত কাজী

ঘ) হাসান হাফিজুর রহমান

উত্তর: হাসান হাফিজুর রহমান

২৭. দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সেতু ঢোলা-সাদিয়া কোন দেশে অবস্থিত?

ক) বাংলাদেশ

খ) ভারত

গ) পাকিস্তান

ঘ) শ্রীলঙ্কা

উত্তর: ভারত

২৮. ক্যালকুলাস কে আবিষ্কার করেন?

ক) কোলার

খ) নিউটন

গ) গ্যালিলিও

ঘ) আর্কিমিডিস

উত্তর: নিউটন

২৯. ‘টপ্পা’ কী?

ক) এক ধরনের গান

খ) নাচের মুদ্রা

গ) এক ধরনের বাদ্যযন্ত্র

ঘ) বিশেষ ধরনের খেলা

উত্তর: এক ধরনের গান

৩০. ‘নিষ্ঠা’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) নিস + ঠা

খ) নিঃ + ঠা

গ) নিঃ + ষ্ঠা

ঘ) কোনোটিই নয়

উত্তর: নিঃ + ঠা

৩১. ‘ঐচ্ছিক’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?

ক) আবশ্যক

খ) আবশ্যকীয়

গ) আবশ্যিক

ঘ) অত্যাবশ্যক

উত্তর: আবশ্যিক

৩২. একটি দেশে উৎপাদন বাড়লে কী হবে?

ক) দারিদ্র্য বেড়ে যাবে

খ) বেকারত্ব বাড়বে

গ) মানুষের ক্রয়ক্ষমতা বাড়বে

ঘ) কর্মসংস্থানের সুযোগ বাড়বে

উত্তর: কর্মসংস্থানের সুযোগ বাড়বে

৩৩. খাঁটি বাংলা উপসর্গ কয়টি?

ক) ২০টি

খ) ২১টি

গ) ২২টি

ঘ) ২৫টি

উত্তর: ২১টি

৩৪. কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ নয়?

ক) অরক্ষণীয়া

খ) সৎমা

গ) জেনানা

ঘ) সতীন

উত্তর: জেনানা

৩৫. ‘বিস্ময়’ এর সঠিক উচ্চারণ কোনটি?

ক) বিস্‌শয়

খ) বিস্‌সয়

গ) বিশ্‌শয়

ঘ) বিশ্‌ময়

উত্তর: বিশ্‌শয়

৩৬. ‘বন্ধুর’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

ক) মিষ্টি

খ) মসৃণ

গ) অমসৃণ

ঘ) সমতল

উত্তর: মসৃণ

৩৭. ‘শরতের শিশির’ বাগধারাটির অর্থ কী?

ক) সচেতন হওয়া

খ) কাশফুলের শিশির

গ) দুঃসময়ের বন্ধু

ঘ) ক্ষণস্থায়ী

উত্তর: ক্ষণস্থায়ী

৩৮. কর্মে ক্লান্তি নেই এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী?

ক) ক্লান্তিহীন

খ) অক্লান্ত

গ) অক্লান্ত কর্মী

ঘ) অবিশ্রাম

উত্তর: অক্লান্ত কর্মী

৩৯. বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কত?

ক) ৮

খ) ৯

গ) ১০

ঘ) ১১

উত্তর: ১০

৪০. সন্ধি এর সন্ধি বিচ্ছেদ কী?

ক) সম + ধি

খ) সম্‌ + ধি

গ) সম + ন্বিধ

ঘ) সন + ধি

উত্তর: সম্‌ + ধি

৪১. শুদ্ধ বানান কোনটি?

ক) পিপীলিকা

খ) বুদ্ধিজীবি

গ) অগ্নান

ঘ) অন্তঃস্বত্তা

উত্তর: পিপীলিকা

৪২. ‘আমার টাকা ছিল না’ এর সঠিক ইংরেজি কোনটি?

ক) I have no money

খ) I had no money

গ) I was no money

ঘ) I has no money

উত্তর: I had no money

৪৩. He died ___ an account.

ক) of

খ) by

গ) for

ঘ) from

উত্তর: from

৪৪. ‘ক্ষ’ যুক্তাক্ষরটি কোন কোন অক্ষরের যুক্তরূপ?

ক) ক+খ

খ) খ+স+ম

গ) ক+খ+ম

ঘ) ক+ষ

উত্তর: ক+ষ

৪৫. নিচের কোন শব্দটি Verb?

ক) Cloth

খ) Blood

গ) Food

ঘ) Feed

উত্তর: Feed

৪৬. ‘Beautify’ শব্দটি একটি—

ক) Noun

খ) Adjective

গ) Verb

ঘ) Adverb

উত্তর: Verb

৪৭. ‘আমি’ শব্দটি কোন লিঙ্গ?

ক) পুংলিঙ্গ

খ) স্ত্রীলিঙ্গ

গ) ক্লীবলিঙ্গ

ঘ) উভয়লিঙ্গ

উত্তর: উভয়লিঙ্গ

৪৮. Ten years ______ a long time to wait.

ক) have been

খ) are

গ) is

ঘ) were

উত্তর: is

৪৯. Each learner of English _____ a good dictionary.

ক) need

খ) is

গ) are

ঘ) needs

উত্তর: needs

৫০. I don't have ____ furniture.

ক) much

খ) more

গ) many

ঘ) too

উত্তর: much

৫১. Ten thousand dollars ____ a lot of money.

ক) are

খ) is

গ) will

ঘ) were

উত্তর: is

৫২. He is ____ MBBS.

ক) a

খ) an

গ) the

ঘ) no article

উত্তর: an

৫৩. He ____ go to his home yesterday.

ক) does not

খ) did not

গ) do not

ঘ) has not

উত্তর: did not

৫৪. লুপ্ত সংখ্যাটি কত: ৮১, ২৭, ___, ৩, ১।

ক) ৬

খ) ৯

গ) ১২

ঘ) ১৫

উত্তর:

৫৫. I know him - এর Passive form কী?

ক) He is known by me

খ) He is known to me

গ) He was known to me

ঘ) He has been known by me

উত্তর: He is known to me

৫৬. ৯০° কোণের পূরক কোণের মান কত?

ক) ০°

খ) ৯০°

গ) ১৮০°

ঘ) ৩৬০°

উত্তর: ০°

৫৭. ১ ঘণ্টা ৪০ মিনিট, ৫ ঘণ্টার কত অংশ?

ক) ১/৩

খ) ২/৩

গ) ১/৪

ঘ) ৩/৪

উত্তর: ১/৩

৫৮. ১, ৯, ২৫, ৪৯, ৮১ ... ধারাটির পরবর্তী সংখ্যা কত?

ক) ১০০

খ) ১২১

গ) ১৪৪

ঘ) ১৪৫

উত্তর: ১২১

৫৯. কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়?

ক) ৩৩/৫০

খ) ৮/১১

গ) ৩/৫

ঘ) ১৩/২৭

উত্তর: ৮/১১

৬০. নিচের কোনটি মৌলিক সংখ্যা?

ক) ৬

খ) ৮

গ) ৯

ঘ) ৭

উত্তর:

৬১. টাকায় ৩টি করে লেবু কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?

ক) ৫০%

খ) ২০%

গ) ৩০%

ঘ) ৩৩%

উত্তর: ৫০%

৬২. কোন সংখ্যার ৮ গুণ থেকে ২ গুণ বিয়োগ করলে ৭২ হয়?

ক) ২৭

খ) ১৬

গ) ১২

ঘ) ৩০

উত্তর: ১২

৬৩. কোন সংখ্যার ৪০% এর সাথে ৪২ যোগ করলে যোগফল হবে ঐ সংখ্যাটি। উহা কত?

ক) ৭০

খ) ৮০

গ) ৯০

ঘ) ৭৫

উত্তর: ৭০

৬৪. যদি a+b = 2, ab = 1 হয়, তবে a এবং b এর মান যথাক্রমে—

ক) 0, 2

খ) 1, 1

গ) -1, 3

ঘ) -3, -4

উত্তর: 1, 1

৬৫. x > y এবং z < 0 হলে নিচের কোনটি সঠিক?

ক) xz > yz

খ) x/z > y/x

গ) z/x > z/y

ঘ) xz < yz

উত্তর: xz < yz

৬৬. ৩, ৯ ও ৪ এর চতুর্থ সমানুপাতিক কত?

ক) ১১

খ) ১২

গ) ২১

ঘ) ৩৬

উত্তর: ১২

৬৭. একটি নৌকা স্রোতের অনুকূলে ঘণ্টায় ৮ কিমি এবং প্রতিকূলে ৪ কিমি যায়। নৌকার বেগ কত?

ক) ২ কিমি

খ) ৩ কিমি

গ) ৪ কিমি

ঘ) ৬ কিমি

উত্তর: ৬ কিমি

৬৮. বাইনারি সংখ্যা পদ্ধতিতে কতটি অঙ্ক ব্যবহৃত হয়?

ক) একটি

খ) দুইটি

গ) তিনটি

ঘ) চারটি

উত্তর: দুইটি

৬৯. ব্যাংকে কত টাকা রাখলে ৮% হারে ২ বছরে চক্রবৃদ্ধি মূলধন ৫২০০ টাকা হবে?

ক) ৪৫৫৮.১৬ টাকা

খ) ৪০৪০.৭৫ টাকা

গ) ৪৪৫৮.১৬ টাকা

ঘ) ৫০৫০.৬০ টাকা

উত্তর: ৪৪৫৮.১৬ টাকা 


More Question Bank

11-20 Grade

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ নিয়োগ পরীক্ষা-২০২৬ | SID Question Solution-2026 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,বর্তমানে ১৩তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, প্রভিডেন্ট ফান্ড, আবাসন সুবিধা ও সামাজিক মর্যাদার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ক্যাটাগরির চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন।আপনারা অবগত আছেন যে, গত ১০ এপ্রিল ২০২৬ ইং তারিখে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ নিয়োগ পরীক্ষা-২০২৬ | SID Question Solution-2026 এর অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সালের নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় অনুষ্ঠিত এ পরীক্ষার প্রথম ধাপে ৪০ নম্বরের লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।তাই যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তাদের এখন থেকেই ভাইভা পরীক্ষার জন্য সঠিক পরিকল্পনা ও নিয়মিত প্রস্তুতি গ্রহণ করা অত...

Primary

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১১ (শিউলি) | Primary Question Solution 2011 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:◉    বাংলা— ২৫◉    ইংরেজি— ২৫◉    গণ...

11-20 Grade

যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ পরীক্ষা (অফিস সহায়ক)-২০২৬ | DYD Office Sohayok Exam Question Solution 2026 | Biddabari

  সুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, গত ২৭ জুন ২০২৬ ইং তারিখে সমাজসেবা যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ পরীক্ষা (অফিস সহায়ক)-২০২৬ | DYD Office Sohayok Exam Question Solution 2026পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগপরীক্ষা (অফিস সহায়ক)-২০২৬ | DYD Office Sohayok Exam Question Solution 2026এরপ্রাথমিক পর্যায়ে ৭০ মার্কসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং পরবর্তী ধাপে লিখিত এবং ভাইভা পরীক্ষার মাধ্যমে অফিস সহায়ক পদে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিয়োগ প্রদান করা হয়। 🔍  যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ পরীক্ষা (অফিস সহায়ক)-২০২৬ | DYD Office Sohayok Exam Question Solution 2026পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:◉    বাংলা— ২০◉    ইংরেজি— ২০◉    গণিত — ২০◉    সাধারণ জ্ঞান— ১০◉    মোট: ১০০ নম্বরসর্বোচ্চ নম্বর নিশ্চিত কর...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই