হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় নিয়োগ পরীক্ষা (জুনিয়র অডিটর) প্রশ্ন সমাধান- ২০২২ | Controller General of Accounts (Junior Auditor) MCQ Question Solution- 2022 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,

আপনারা অবগত আছেন যে, গত ২২ জানুয়ারি ২০২২ ইং তারিখে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় নিয়োগ পরীক্ষা (জুনিয়র অডিটর) প্রশ্ন সমাধান- ২০২২ | Controller General of Accounts (Junior Auditor) MCQ Question Solution- 2022 অডিটর পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় নিয়োগ পরীক্ষা (জুনিয়র অডিটর) প্রশ্ন সমাধান- ২০২২ | Controller General of Accounts (Junior Auditor) MCQ Question Solution- 2022 এর  প্রাথমিক পর্যায়ে ৮০ মার্কসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং পরবর্তী ধাপে লিখিত এবং ভাইভা পরীক্ষার মাধ্যমে জুনিয়র অডিটর পদে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় কর্তৃক নিয়োগ প্রদান করা হয়। 



🔍  হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় নিয়োগ পরীক্ষা (জুনিয়র অডিটর) প্রশ্ন সমাধান- ২০২২ | Controller General of Accounts (Junior Auditor) MCQ Question Solution- 2022 পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:


◉    বাংলা— ২০

◉    ইংরেজি— ২০

    গণিত — ২০

    সাধারণ জ্ঞান—২০

    মোট: ৮০ নম্বর

সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ, টপিকভিত্তিক প্রস্তুতি।


🎯 ১১-২০তম গ্রেড প্রস্তুতির কার্যকর টিপস

১১-২০তম গ্রেড সিলেবাস, মানবণ্টন ও পরীক্ষা পদ্ধতি ভালোভাবে বিশ্লেষণ করুন।

গুরুত্বপূর্ণ টপিকগুলো অ্যানালাইসিস করুন — কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, সেটি চিহ্নিত করুন।

প্রিলি ও লিখিত উভয়ের জন্য সমন্বিত রুটিন তৈরি করুন।

প্রতিদিন নির্দিষ্ট সময় অনুযায়ী পড়াশোনা করুন।

বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, কম্পিউটার ও তথপ্রযুক্তি —

প্রত্যেক বিষয়ের জন্য আলাদা সময় নির্ধারণ করুন।

খুঁটিনাটি তথ্য নোট করুন এবং নিয়মিত রিভিশন দিন।

বাংলা সাহিত্যের যুগ, সাহিত্যিক ও রচনা, এবং ইংরেজি Grammar নিয়মিত অনুশীলন করুন।

গাণিতিক সমস্যা প্রতিদিন খাতায় লিখে চর্চা করুন।

কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে বিদ্যাবাড়ির YouTube চ্যানেল থেকে ভিডিও টিউটোরিয়াল দেখুন।

🔟 লিখিত পরীক্ষার জন্য প্রতিদিন রচনা, প্যারাগ্রাফ, রিপোর্ট লেখার অভ্যাস করুন।


বিগত সালের প্রশ্নপত্রের গুরুত্ব:

১১-২০তম গ্রেড নিয়োগ পরীক্ষায় প্রস্তুতিতে বিগতসালের প্রশ্নবিশ্লেষণের গুরুত্ব অপরিসীম। কারণ কোন কোন টপিক থেকে প্রশ্ন বেশি আসে, কোন টপিক অধিক গুরুত্বপূর্ণ বা কোন টপিক কম গুরুত্বপূর্ণ, কোন টপিকগুলোতে নিজের দূর্বলতা রয়েছে, কোথায় নিজের উন্নত করা দরকার ইত্যাদি বিষয়ে অবগত হওয়া যায়। তাছাড়া অসংখ্য প্রশ্ন সলভ করার ফলে আপনার প্রশ্ন সলভ ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে। পাশাপাশি বিগত সালের প্রশ্ন থেকে আপনি হুবহু অনেক প্রশ্ন কমন পাবেন। 

প্রশ্ন সমাধান কেনো গুরুত্বপূর্ণ

১১-২০তম গ্রেড পরীক্ষার ধরন ও প্রশ্নের ধরণ বুঝতে হলে প্রশ্ন সমাধান অপরিহার্য।

কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে

কোন টপিকগুলোতে আপনি দুর্বল

কোন অংশে বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন

নিয়মিত প্রশ্ন সমাধান করলে প্রস্তুতি হয় দৃঢ় ও আত্মবিশ্বাসী,

এবং অনেক সময় বিগত প্রশ্ন থেকেই কমন প্রশ্ন আসে।

📚 আরও দেখুন: পরিবেশ অধিদপ্তর নিয়োগ পরীক্ষা (অফিস সহায়ক) প্রশ্ন সমাধান-২০২৬ | DoE Question Solution-2026 | Biddabari



📘 আজ প্রকাশ করা হচ্ছে- 

হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় নিয়োগ পরীক্ষা (জুনিয়র অডিটর) প্রশ্ন সমাধান- ২০২২ | Controller General of Accounts (Junior Auditor) MCQ Question Solution- 2022

📚 আরও দেখুন: হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় নিয়োগ পরীক্ষা (অডিটর) প্রশ্ন সমাধান- ২০২২ | Controller General of Accounts (Auditor) MCQ Question Solution- 2022 





হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় নিয়োগ পরীক্ষা (জুনিয়র অডিটর) প্রশ্ন সমাধান- ২০২২ | Controller General of Accounts (Junior Auditor) MCQ Question Solution- 2022 | Biddabari PDF Download

হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়

পদের নাম: জুনিয়র অডিটর

পরীক্ষার তারিখ: ০১.০৪.২০২২

সময়: ৬৫ মিনিটপূর্ণমান: ১০০

০১. ‘‘বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর’’- কার লেখা?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর

খ. সৈয়দ শামসুল হক

গ. জীবনানন্দ দাশ

ঘ. জসীম উদ্দিন

উত্তর: জীবনানন্দ দাশ

০২. ‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়’- চরণটির রচয়িতা কে?

ক. কাজী নজরুল ইসলাম

খ. শামসুর রহমান

গ. সত্যেন্দ্রনাথ দত্ত

ঘ. সুকান্ত ভট্টাচার্য

উত্তর: সুকান্ত ভট্টাচার্য

০৩. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?

ক. চিলেকোঠার সেপাই

খ. আগুনের পরশমণি

গ. একাত্তরের দিনগুলি

ঘ. পায়ের আওয়াজ পাওয়া যায়

উত্তর: আগুনের পরশমণি

০৪. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’- গানটির গীতিকার কে?

ক. আলতাফ মাহমুদ

খ. গাজী মাযহারুল আনোয়ার

গ. আবদুল গাফফার চৌধুরী

ঘ. শওকত ওসমান

উত্তর: আবদুল গাফফার চৌধুরী

০৫. ‘সুলতানার স্বপ্ন’ কোন ধরনের গ্রন্থ?

ক. কাব্য

খ. উপন্যাস

গ. নাটক

ঘ. প্রবন্ধ

উত্তর: উপন্যাস

০৬. ‘বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ: দলিলপত্র’- কে সম্পাদনা করেছেন?

ক. ড. আনিসুজ্জামান

খ. হাসান হাফিজুর রহমান

গ. ড. মুনতাসির মামুন

ঘ. আলাউদ্দিন আল আজাদ

উত্তর: হাসান হাফিজুর রহমান

০৭. নিচের কোন বানানটি সঠিক?

ক. পরিষ্কার

খ. পরিস্কার

গ. পরিশকার

ঘ. পরিঃষ্কার

উত্তর: পরিষ্কার

০৮. ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?

ক. বর্ণ

খ. পদ

গ. অক্ষর

ঘ. ধ্বনি

উত্তর: ধ্বনি

০৯. বাংলা স্বরবর্ণ কয়টি?

ক. নয়টি

খ. দশটি

গ. এগারটি

ঘ. বারটি

উত্তর: এগারটি

১০. ‘দ্ধ’ যুক্তাক্ষরে কোন দুটি বর্ণ রয়েছে?

ক. দ + ব

খ. দ + দ

গ. দ + ত

ঘ. দ + ধ

উত্তর: দ + ধ

১১. নিম্নের কোনটি শব্দের আগে বসে?

ক. অনুসর্গ

খ. উপসর্গ

গ. বিভক্তি

ঘ. প্রত্যয়

উত্তর: উপসর্গ

১২. নিচের কোনটি গুণবাচক বিশেষ্য?

ক. বহর

খ. মধুরতা

গ. সাহসী

ঘ. দর্শন

উত্তর: মধুরতা

১৩. নিচের কোন শব্দটি তৎসম শব্দ?

ক. জীবন

খ. গোয়ালা

গ. চামার

ঘ. পেট

উত্তর: জীবন

১৪. ‘হিসাব’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

ক. পর্তুগিজ

খ. আরবি

গ. জাপানিজ

ঘ. গুজরাটি

উত্তর: আরবি

১৫. ক্রিয়াপদের মূল অংশকে কি বলে?

ক. বিভক্তি

খ. কারক

গ. ধাতু

ঘ. প্রত্যয়

উত্তর: ধাতু

১৬. ‘ঘ্রাণ’ শব্দটির সন্ধি বিচ্ছেদ?

ক. ঘ্রাণ + অ

খ. ঘ্রা + অন

গ. ঘৃ + আ + ন

ঘ. ঘৃ + অন

উত্তর: প্রকৃতপক্ষে ‘ঘ্রাণ’ এর সন্ধি বিচ্ছেদ হয় না। এর সঠিক প্রকৃতি-প্রত্যয় হলো ঘৃ + অন

১৭. সমাস ভাষাকে-

ক. সংকোচন করে

খ. সংক্ষেপ করে

গ. অর্থবোধক করে

ঘ. বিস্তৃত করে

উত্তর: সংক্ষেপ করে

১৮. কোনটি উভয় লিঙ্গ?

ক. স্ত্রী

খ. সন্তান

গ. দেবর

ঘ. পুত্র

উত্তর: সন্তান

১৯. ‘কবিতা’ শব্দের বহুবচন কোনটি?

ক. কবিতাগুচ্ছ

খ. কবিতামালা

গ. কবিতারাজি

ঘ. কবিতাসমূহ

উত্তর: কবিতাগুচ্ছ

২০. ছাদ থেকে পানি পড়ে- কোন কারকে কোন বিভক্তি?

ক. করণে ৭মী

খ. অধিকরণে ৭মী

গ. অধিকরণে ৫মী

ঘ. অপাদানে ৫মী

উত্তর: অপাদানে ৫মী

২১. ‘Out and Out’ means

ক. Not at all

খ. Thoroughly

গ. Brave

ঘ. Between

উত্তর: Thoroughly

২২. The antonym for ‘Recalcitrant’

ক. Careful

খ. Passive

গ. Compliant

ঘ. None of above

উত্তর: Compliant

২৩. ‘আমার ক্ষুধা নেই’ এর ইংরেজি-

ক. I have no appetite

খ. I have no hunger

গ. I am not hungry

ঘ. I have hunger

উত্তর: I have no appetite

২৪. Which one is the correct spelling?

ক. Quram

খ. Qouram

গ. Quoram

ঘ. Quorum

উত্তর: Quorum

২৫. I need some books, ...?

ক. Don’t I

খ. Do I

গ. Needn’t I

ঘ. Need I

উত্তর: Don’t I

২৬. Change into passive, ‘‘Whom do you want?’’

ক. By whom you are wanted?

খ. By whom are you wanted?

গ. Whom is wanted by you?

ঘ. Who is wanted by you?

উত্তর: Who is wanted by you?

২৭. ‘We shall be blamed’ এর Active Voice কোনটি?

ক. Everyone shall blame us

খ. Everyone blame us

গ. Everyone will blame us

ঘ. Everyone is blaming us

উত্তর: Everyone will blame us

২৮. This is the man who went there, It is a/an ... clause.

ক. Noun

খ. Adjective

গ. Adverbial

ঘ. Co-ordinate

উত্তর: Adjective

২৯. He ran ... the field.

ক. in

খ. with

গ. up

ঘ. across

উত্তর: across

৩০. He has abhorrence ... war.

ক. of

খ. to

গ. for

ঘ. in

উত্তর: to

৩১. Neither Mily nor Lily ... qualified for the Job.

ক. are

খ. is

গ. were

ঘ. have

উত্তর: is

৩২. ‘Parcel’ means-

ক. quarrel

খ. piece of land

গ. postage

ঘ. bubble

উত্তর: postage

৩৩. ‘‘Knowledge comes but wisdom lingers’’- কার উক্তি?

ক. Alfred Lord Tennyson

খ. Robert Browning

গ. Thomas Hardy

ঘ. Charles Dickens

উত্তর: Alfred Lord Tennyson

৩৪. ‘War and peace’ উপন্যাসটি কার লেখা?

ক. George Eliot

খ. Leo Tolstoy

গ. Karl Marx

ঘ. Oscar Wilde

উত্তর: Leo Tolstoy

৩৫. অসমাপ্ত আত্মজীবনী এর ইংরেজী অনুবাদ কোনটি?

ক. Unfinished Biography

খ. Incomplete Biography

গ. The Unfinished Memoirs

ঘ. None of above

উত্তর: The Unfinished Memoirs

৩৬. If he runs fast, he ... win the prize.

ক. would

খ. will

গ. can

ঘ. could

উত্তর: will

৩৭. ‘Come here’ এর indirect speech কোনটি?

ক. He told me come here

খ. He told that I should come here

গ. He ordered me that go there

ঘ. He told me to go there

উত্তর: He told me to go there

৩৮. Truth এর সঠিক adjective form হবে-

ক. Truly

খ. True

গ. Truism

ঘ. None of them

উত্তর: True

৩৯. ‘See’ শব্দটির Noun কোনটি?

ক. Seen

খ. Scene

গ. Sought

ঘ. Sight

উত্তর: Sight

৪০. The verb of the word ‘‘Economy’’ is-

ক. Economic

খ. Economically

গ. Economize

ঘ. Economical

উত্তর: Economize

৪১. একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?

ক. ১৬

খ. ১৮

গ. ২০

ঘ. ২৪

উত্তর: ১৮

৪২. ১ হতে ৩০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে?

ক. ১১টি

খ. ৮টি

গ. ১০টি

ঘ. ৯টি

উত্তর: ১০টি

৪৩. ০.০০০১ এর বর্গমূল কত?

ক. ০.১

খ. ০.০১

গ. ০.০০১

ঘ. ১

উত্তর: ০.০১

৪৪. কোন সংখ্যাটি বৃহত্তম?

ক. ০.৩

খ. ১/৩

গ. ০.৩

ঘ. ২/৫

উত্তর:০.৩

৪৫. দৈনিক ৬ ঘণ্টা পরিশ্রম করে ৮ জন ব্যক্তি একটি কাজ করে ১৫ দিনে। দৈনিক ৫ ঘণ্টা পরিশ্রম করে ৯ জনব্যাক্তি কাজটি কত দিনে করবে?

ক. ১২

খ. ১৫

গ. ১৬

ঘ. ১৮

উত্তর: ১৬

৪৬. এক টাকায় ৩টি করে আম ক্রয় করে এক টাকায় ২টি করে আম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

ক. ২৫%

খ. ৫০%

গ. ৭৫%

ঘ. ১০০%

উত্তর: ৫০%

৪৭. ০.৫  ÷ ০.০৫ = ?

ক. ১.৫

খ. ০.১

গ. ১০.০

ঘ. ০.০৫

উত্তর: ১০.০

৪৮. ‍a + b + c = 15 এবং a2 + b2 + c2 = 83 হলে ab + bc + ac এর মান কত?

ক. ৭১

খ. ৬৮

গ. ৫১

ঘ. ৪৫

উত্তর: ৭১

৪৯. ২৫ ফুট লম্বা একটি বাঁশকে এমনভাবে কাটা হলো যেন এক অংশ অন্য অংশের ১/৪ হয়। ছোট অংশটিরদৈর্ঘ্য কত ফুট হলো?

ক. ৪

খ. ৫

গ. ৬

ঘ. ৮

উত্তর:

৫০. x + (1/x) = 1 হলে x3 + (1/x3) এর মান কত?

ক. 1

খ. 2

গ. 3

ঘ. 4

উত্তর: 2

৫১. সালেহ ও আনুর বয়সের অনুপাত 5 : 4। 3 বছর পর তাদের বয়সের অনুপাত 11 : 9 হবে। আনুর বর্তমান বয়সকত?

ক. 24

খ. 27

গ. 40

ঘ. 50

উত্তর: 24

৫২. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৫% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?

ক. ৫%

খ. ১০%

গ. ২০%

ঘ. ২৫%

উত্তর: ৫%

৫৪. ১২৫০ কে সর্বনিম্ন কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে?

ক. ২

খ. ৫

গ. ৭

ঘ. ১১

উত্তর:

৫৫. তিনটি ঘণ্টা একত্রে বাজার পর তারা যথাক্রমে ২ ঘণ্টা, ৩ ঘণ্টা, ৪ ঘণ্টা পর পর একত্রে বাজতে থাকবে। ১দিনে তারা কতবার একত্রে বাজবে?

ক. ১২ বার

খ. ৬ বার

গ. ৪ বার

ঘ. ৩ বার

উত্তর: ৩ বার

৫৬. (a – 5) (a + x) = a2 – 25 হলে x এর মান কত?

ক. 5

খ. 6

গ. 7

ঘ. 8

উত্তর: 5

৫৭. একটি মুদ্রা ২ বার নিক্ষেপ করলে অন্তত ১ বার Head পড়ার সম্ভাবনা কত?

ক. ১/৩

খ. ১/৪

গ. ৩/৪

ঘ. ১/২

উত্তর: ৩/৪

৫৮. কোন সংখ্যাটি ব্যতিক্রম?

ক. ১২৫

খ. ৩৪৩

গ. ৫১২

ঘ. ৭৪৩

উত্তর: ৭৪৩

৫৯. দুটি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং গ.সা.গু ১৩। সংখ্যা দুটির ল.সা.গু কত?

ক. ২৬০

খ. ৭৮০

গ. ১৩০

ঘ. ৪৯০

উত্তর: ২৬০

৬০. কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ১২, ১৮ এবং ২৪ দ্বারা বিভাজ্য হবে?

ক. ৮৯

খ. ৭০

গ. ১৭০

ঘ. ১৪২

উত্তর: ৭০

৬১. জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো-

ক. দারিদ্র্য বিমোচন

খ. মৌলিক অধিকার রক্ষা

গ. মৌলিক স্বাধীনতার উন্নয়ন

ঘ. নারীদের উন্নয়ন ও সুরক্ষা

উত্তর: মৌলিক স্বাধীনতা উন্নয়ন

৬২. ঐতিহাসিক ৬-দফাকে কিসের সাথে তুলনা করা হয়?

ক. বিল অব রাইটস

খ. ম্যাগনাকার্টা

গ. পিটিশন অব রাইটস

ঘ. মুখ্য আইন

উত্তর: ম্যাগনাকার্টা

৬৩. ১৯৭১ সালে ‘The concert for Bangladesh’ কোথায় অনুষ্ঠিত হয়?

ক. লন্ডন

খ. নিউইয়র্ক

গ. ওয়াশিংটন

ঘ. বার্লিন

উত্তর: নিউইয়র্ক

৬৪. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?

ক. ময়নামতি

খ. ঢাকা

গ. পাহাড়পুর

ঘ. সোনারগাঁ

উত্তর: সোনারগাঁ

৬৫. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে?

ক. ৪টি

খ. ৫টি

গ. ৩টি

ঘ. ৬টি

উত্তর: ৪টি

৬৬. স্যোসাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম টুইটার কত সালে তৈরি হয়?

ক. ২০০৬

খ. ২০০৭

গ. ২০০৮

ঘ. ২০০৯

উত্তর: ২০০৬

৬৭. বাংলাদেশের কোন জেলায় চা বাগান সবচেয়ে বেশি?

ক. সিলেট

খ. হবিগঞ্জ

গ. মৌলভীবাজার

ঘ. পঞ্চগড়

উত্তর: মৌলভীবাজার

৬৮. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?

ক. অ্যাডেন হার্টজ

খ. পি. জে. হার্টজ

গ. পি. জে. হার্টগ

ঘ. পি. জে. থমসন

উত্তর: পি. জে. হার্টজ

৬৯. বাংলাদেশের কখন থেকে বয়স্ক ভাতা চালু হয়?

ক. ১৯৯৬

খ. ১৯৯৭

গ. ১৯৯৮

ঘ. ১৯৯৯

উত্তর: ১৯৯৮

৭০. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ধারায় সকল নাগরিকের আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে?

ক. ধারা ২৪

খ. ধারা ২৫

গ. ধারা ২৬

ঘ. ধারা ২৭

উত্তর: ধারা ২৭

৭১. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?

ক. হামিদুর রহমান

খ. নিতুন কুণ্ডু

গ. মাইনুল হোসেন

ঘ. শামীম সিদকার

উত্তর: মাইনুল হোসেন

৭২. কোন ভাষায় সবচেয়ে বেশি মানুষ কথা বলে?

ক. ইংরেজি

খ. ফরাসী

গ. হিন্দি

ঘ. মান্দারিন

উত্তর: মান্দারিন

৭৩. সবচেয়ে কম বয়সে নোবেল পুরস্কার পেয়েছেন কে?

ক. মালালা ইউসুফজাঈ

খ. কৈলাশ সত্যার্থী

গ. রবীন্দ্রনাথ ঠাকুর

ঘ. প্রফেসর আব্দুস সালাম

উত্তর: মালালা ইউসুফজাঈ

৭৪. ‘শ্যামদেশ’ কোন দেশের পুরাতন নাম?

ক. মিশর

খ. ইরাক

গ. ইরান

ঘ. থাইল্যান্ড

উত্তর: থাইল্যান্ড

৭৫. কোন দেশটি NATO এর সদস্য?

ক. তুরস্ক

খ. রাশিয়া

গ. ইউক্রেন

ঘ. বেলারুশ

উত্তর: ইউক্রেন

৭৬. ১৯৪৫ সালে প্রতিষ্ঠাকালীন সময়ে জাতিসংঘের মোট সদস্য রাষ্ট্র ছিল?

ক. ৪৮

খ. ৪৯

গ. ৫০

ঘ. ৫১

উত্তর: ৫১

৭৭. পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?

ক. নীলনদ

খ. ইয়াংসিকিয়াং

গ. হোয়াংহো

ঘ. টেমস

উত্তর: নীলনদ

৭৮. বন্দরনগরী আলেকজান্দ্রিয়া কোন দেশের নগরী?

ক. জর্ডান

খ. মরক্কো

গ. তিউনিসিয়া

ঘ. মিশর

উত্তর: মিশর

৭৯. প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কী?

ক. বরিশাল

খ. পটুয়াখালী

গ. পিরোজপুর

ঘ. ভোলা

উত্তর: বরিশাল

৮০. বাতাসে নাইট্রোজেনের পরিমাণ কত?

ক. ৭৫.০২%

খ. ৭৬.০২%

গ. ৭৮.০২%

ঘ. ৭৯.০২%

উত্তর: ৭৮.০২%


More Question Bank

11-20 Grade

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড নিয়োগ পরীক্ষা | প্রশ্ন সমাধান ২০২৬ | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে ১৩তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, প্রভিডেন্ট ফান্ড, আবাসন সুবিধা ও সামাজিক মর্যাদার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ক্যাটাগরির চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, ২৯ আগস্ট ২০২৬ তারিখেবাংলাদেশ কর্মচারী কল্যাণবোর্ড, জনপ্রশাসন মন্ত্রণালয়-এর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় পূর্ণমান ছিল ১০০ এবং পরীক্ষার সময় ছিল ৬০ মিনিট। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ...

11-20 Grade

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ পরীক্ষা | DNC Question Solution | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে ১৩তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, প্রভিডেন্ট ফান্ড, আবাসন সুবিধা ও সামাজিক মর্যাদার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ক্যাটাগরির চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, গত ০৫ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC) নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় পূর্ণমান ছিল ৮০। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিকেট ক্লার্ক/রেকর্ড কিপার পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত এ পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় থেকে প্রশ্ন করা হয়েছে। তাই যারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC) নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন,...

11-20 Grade

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ পরীক্ষা | BMIT Question Solution | Biddabari

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ পরীক্ষা | BMIT Question Solution | Biddabari সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা, সামাজিক মর্যাদা ও ভবিষ্যৎ ক্যারিয়ার সম্ভাবনার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ধরনের চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, গত ২৫ আগস্ট ২০২৬ ইং তারিখে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর সহকারী পরিচালক পদে নিয়োগের লক্ষ্যে পিএসসি (বাংলাদেশ সরকারি কর্ম কমিশন) গৃহীত নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই