বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়োগ পরীক্ষা-২০২৬ | BAEC MCQ Question Solution-2026 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,

আপনারা অবগত আছেন যে, গত ৩১ জুলাই ২০২৬ ইং তারিখে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়োগ পরীক্ষা-২০২৬ | BAEC MCQ Question Solution-2026 ল্যাবরেটরি এটেনডেন্ট পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সাল ভিত্তিক এ পরীক্ষার প্রাথমিক পর্যায়ে ৮০ মার্কসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং পরবর্তী ধাপে লিখিত ও  ভাইভা পরীক্ষার মাধ্যমে ল্যাবরেটরি এটেনডেন্ট পদে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন কর্তৃক নিয়োগ প্রদান করা হবে।


🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:

 

    বাংলা— ০৮

    ইংরেজি— ১০

    গণিত — ১৬

    সাধারণ জ্ঞান—১৬

    বিষয়ভিত্তিক—৩০

    মোট: ৭০ নম্বর

সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ, টপিকভিত্তিক প্রস্তুতি।

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৩ (রাইন) | Primary Question Solution 2013

 

📘 আজ প্রকাশ করা হচ্ছে-

📄বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়োগ পরীক্ষা-২০২৬ | BAEC MCQ Question Solution-2026

 

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (৩য় পর্যায়) – ২০২২ | Primary Questoin Solution 2022| Biddabari


 

 

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়োগ পরীক্ষা-২০২৬ | BAEC MCQ Question Solution-2026 | Biddabari PDF Download

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন

পদের নাম: ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট

তারিখ: ৩১/০৭/২০২৬

সময়: ৬০ মিনিট                                                                                                                                                  পূর্ণমান: ৮০

০১. বাংলা সাহিত্যের প্রাচীনতম নির্দশন ‘চর্যাপদ’ কত সালে এবং কোথা থেকে আবিষ্কৃত হয়?

ক. ১৯০৫ সালে; শান্তিনিকেতন থেকে

খ. ১৯০৭ সালে; নেপালের রাজদরবারের রয়্যাল লাইব্রেরি থেকে

গ. ১৯১১ সালে; শ্রীহট্ট থেকে

ঘ. ১৯২৬ সালে; বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে

উত্তর: খ. ১৯০৭ সালে; নেপালের রাজদরবারের রয়্যাল লাইব্রেরি থেকে

০২. ‘আরণ্যক’ উপন্যাসের রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত চরিত্র ‘সত্যচরণ’ ও ‘যুগলপ্রসাদ’ মূলত কিসের প্রতীক?

ক. গ্রামীণ সমাজের শোষক ও শোষিত চরিত্র

খ. সামন্তবাদী মানসিকতার রূপক

গ. নগরায়ন বনাম প্রকৃতিপ্রেমের দ্বন্দ্ব ও প্রকৃতি সুরক্ষার প্রতীক

ঘ. মধ্যযুগীয় দাসপ্রথার চিত্র

উত্তর: গ. নগরায়ন বনাম প্রকৃতিপ্রেমের দ্বন্দ্ব ও প্রকৃতি সুরক্ষার প্রতীক

০৩. রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘গুরুদেব’ উপাধিতে ভূষিত করেন কে?

ক. কাজী নজরুল ইসলাম

খ. মহাত্মা গান্ধী

গ. নেতাজী সুভাষচন্দ্র বসু

ঘ. লর্ড কার্জন

উত্তর: খ. মহাত্মা গান্ধী

০৪. বাংলা সাহিত্যের ইতিহাসবিষয়ক প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ ‘বঙ্গভাষা ও সাহিত্য’ (১৮৯৬) কার রচিত?

ক. সুকুমার সেন

খ. গোপাল হালদার

গ. ড. মুহম্মদ এনামুল হক

ঘ. দীনেশচন্দ্র সেন

উত্তর: ঘ. দীনেশচন্দ্র সেন

০৫. মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত মহাকাব্য ‘মেঘনাদবধ কাব্য’ কত সালে প্রকাশিত হয় এবং এতে কয়টি সর্গ রয়েছে?

ক. ১৮৫১ সালে; ৭টি

খ. ১৮৬১ সালে; ৯টি

গ. ১৮৬৫ সালে; ১২টি

ঘ. ১৮৭২ সালে; ৫টি

উত্তর: খ. ১৮৬১ সালে; ৯টি

০৬. ‘সমোচ্চারিত ভিন্নার্থবোধক শব্দ’ হিসেবে ‘কুজন’ এবং ‘কূজন’ শব্দ দুটির অর্থ যথাক্রমে কী?

ক. খারাপ লোক এবং পাখির ডাক

খ. পাখির ডাক এবং খারাপ লোক

গ. ফুলের কুঁড়ি এবং ছোট ঘর

ঘ. নদী এবং ঝরনা

উত্তর: ক. খারাপ লোক এবং পাখির ডাক

০৭. বাংলা সাহিত্যের প্রথম শোককাব্য (Elegy) ‘অশ্রুমালা’ (১৮৯৫)-র রচয়িতা কে?

ক. ইসমাইল হোসেন সিরাজী

খ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

গ. কায়কোবাদ

ঘ. নবীনচন্দ্র সেন

উত্তর: গ. কায়কোবাদ

০৮. ‘জলে-স্থলে’, ‘দেশে-বিদেশে’, ‘হাটে-বাজারে’- এগুলো কোন সমাসের অন্তর্গত?

ক. উপমান কর্মধারয়

খ. নিপাতনে সিদ্ধ বহুব্রীহি

গ. অলুক দ্বন্দ্ব সমাস

ঘ. সহার্থক বহুব্রীহি

উত্তর: গ. অলুক দ্বন্দ্ব সমাস

০৯. Who is known as the ‘Poet of Beauty’ in English literature?

ক. William Wordsworth

খ. John Keats

গ. Percy Bysshe Shelley

ঘ. Lord Byron

উত্তর: খ. John Keats

১০. ‘বিনা মেঘে বজ্রপাত’- এর সঠিক ইংরেজি অনুবাদ কোনটি?

ক. Thunder without cloud

খ. A bolt from the blue

গ. Sudden stroke of bad news

ঘ. A dark horse

উত্তর: খ. A bolt from the blue

১১. What is the passive form of “Who wrote Hamlet?”

ক. By whom was Hamlet written?

খ. Who was Hamlet written by?

গ. By whom Hamlet was written?

ঘ. Hamlet was written by whom?

উত্তর: ক. By whom was Hamlet written?

১২. Which poetic period in English literature is known as the ‘Age of Reason’?

ক. The Romantic Period

খ. The Neoclassical Period

গ. The Victorian Period

ঘ. The Elizabethan Era

উত্তর: খ. The Neoclassical Period

১৩. Which one is the noun form of the verb ‘Brief’?

ক. Briefly

খ. Brevity

গ. Briefness

ঘ. Both (খ) and (গ)

উত্তর: ঘ. Both (খ) and (গ)

১৪. What is the meaning of the Latin expression ‘DE FACTO’?

ক. By law or right

খ. For the time being

গ. Existing in fact

ঘ. According to value

উত্তর: গ. Existing in fact

১৫. Choose the correct translation of- ‘মেয়েটি হাসতে হাসতে ঘরে ঢুকল।’

ক. The girl laughingly entered the room

খ. The girl laughing entered the room

গ. The girl entered the room laughing

ঘ. The girl laughed and entered the room

উত্তর: গ. The girl entered the room laughing

১৬. “He came off with flying colours”-এর সঠিক বাংলা অনুবাদ কোনটি?

ক. সে উড়ন্ত রঙের পতাকা নিয়ে এল

খ. সে রঙিন পোশাক পড়ে এল

গ. সে গৌরবময় সাফল্য অর্জন করল

ঘ. সে দ্রুত পালিয়ে গেল

উত্তর: গ. সে গৌরবময় সাফল্য অর্জন করল

১৭. Which of the following words is a verb?

ক. interest

খ. intellect

গ. interim

ঘ. intention

উত্তর: ক. interest

১৮. Choose the correct spelling?

ক. Bureaucracy

খ. Beurocracy

গ. Beaurocracy

ঘ. Burocracy

উত্তর: ক. Bureaucracy

১৯. x + 1/x = 2 হলে x3 + 1/x3 এর মান কত?

ক. 2

খ. 4

গ. 6

ঘ. 8

উত্তর: ক. 2

২০. loga 1 এর মান কত?

ক. 0

খ. 1

গ. a

ঘ. অসংজ্ঞায়িত

উত্তর: ক. 0

২১. বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যা এর ওপর অঙ্কিত লম্ব জ্যা-কে কী করে?

ক. স্পর্শ করে

খ. ত্রিধাকৃত করে

গ. ১.২ অনুপাতে বিভক্ত করে

ঘ. সমদ্বিখন্ডিত করে

উত্তর: ঘ. সমদ্বিখন্ডিত করে

২২. একটি বেলন বা সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ r এবং উচ্চতা h হলে, এর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত?

ক. pr2h

খ. 2prh

গ. 2pr(r + h)

ঘ. 1/3pr2h

উত্তর: খ. 2prh

২৩. কোনো উপাত্তের সর্বনিম্ন সংখ্যা ৩১ এবং পরিসর ২১ হলে, সর্বোচ্চ সংখ্যাটি কত?

ক. ৫১

খ. ৫২

গ. ৫৩

ঘ. ৫০

উত্তর: ক. ৫১

২৪. f(x) = x2 - 4x + 3 হলে x এর কোন মানের জন্য $f(x) = 0$ হবে?

ক. 1, -3

খ. -1, 3

গ. 1, 3

ঘ. -1, -3

উত্তর: গ. 1, 3

২৫. log2 8 এর মান কত?

ক. 2

খ. 3

গ. 4

ঘ. 8

উত্তর: খ. 3

২৬. কোনো বর্গের এক বাহুর দৈর্ঘ্য a হলে, এর কর্ণের দৈর্ঘ্য কত?

ক. a2

খ. 2a

গ. 2a

ঘ. √3a

উত্তর: গ. 2a

২৭. ২০৫৭৩.৪ মিলিগ্রাম কত কিলোগ্রাম?

ক. ২.০৫৭৩৪

খ. ০.২০৫৭৩৪

গ. ০.০২০৫৭৩৪

ঘ. ২০.৫৭৩৪০

উত্তর: গ. ০.০২০৫৭৩৪

২৮. O কেন্দ্রবিশিষ্ট ABC বৃত্তে AB ব্যাস ভিন্ন জ্যা, M, AB এর মধ্যবিন্দু। AOM = 40˚ হলে OBM = কত?

ক. 50˚

খ. 60˚

গ. 80˚

ঘ. 90˚

উত্তর: ক. 50˚

২৯. ১৩ সেমি ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৫ সে.মি. দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত সে.মি.?

ক. ১৩

খ. ২৪

গ. ১২

ঘ. ১৮

উত্তর: খ. ২৪

৩০. মাতা ও কন্যার বয়সের অনুপাত ৮ : ৩। বর্তমানে তাদের বয়সের সমষ্টি ৭৭ হলে ৪ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে?

ক. ৮ : ৩

খ. ১২ : ৫

গ. ১৩ : ৫

ঘ. ৯ : ৪

উত্তর: খ. ১২ : ৫

৩১. একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত?

ক. p : 1

খ. 2p : 1

গ. 1 : p

ঘ. p: 2

উত্তর: ক. p : 1

৩২. tanq = 4/3 হলে, sinq এর মান কত?

ক. 3/5

খ. 4/5

গ. 5/4

ঘ. 3/4

উত্তর: খ. 4/5

৩৩. ক ঘণ্টায় ১০ কি.মি. এবং খ ঘণ্টায় ১৫ কি.মি. বেগে একই স্থান থেকে রাজশাহীর পথে রওনা হলো। ক ১০:৫০ মিনিটের সময় এবং খ ৯:২০ মিনিটের সময় রাজশাহী পৌঁছাল। রওয়ানা হওয়ার স্থান থেকে রাজশাহীর দূরত্ব কত কি.মি.?

ক. ২৫ কি.মি.

খ. ৩০ কি.মি.

গ. ৪০ কি.মি.

ঘ. ৪৫ কি.মি.

উত্তর: ঘ. ৪৫ কি.মি.

৩৪. একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এর প্রস্থের ৩ গুণ এবং ক্ষেত্রফল ৭৬৮ বর্গমিটার। বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত?

ক. ১২৮ মিটার

খ. ৬৪ মিটার

গ. ৩২ মিটার

ঘ. ৪৮ মিটার

উত্তর: গ. ৩২ মিটার

৩৫. বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে “নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ” সংক্রান্ত নীতি লিপিবদ্ধ আছে?

ক. অনুচ্ছেদ ১১

খ. অনুচ্ছেদ ১৯

গ. অনুচ্ছেদ ২২

ঘ. অনুচ্ছেদ ৩৩

উত্তর: গ. অনুচ্ছেদ ২২

৩৬. বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় সংস্কৃতির সমৃদ্ধি ও বিকাশ সংক্রান্ত নির্দেশক নীতির কথা বলা হয়েছে?

ক. অনুচ্ছেদ ২৩

খ. অনুচ্ছেদ ২৪

গ. অনুচ্ছেদ ২৫

ঘ. অনুচ্ছেদ ২৮

উত্তর: ক. অনুচ্ছেদ ২৩

৩৭. বাংলাদেশে প্রথম আনুষ্ঠানিকভাবে ‘ডাক টিকেট’ উদ্বোধন করা হয় কবে?

ক. ১৭ এপ্রিল ১৯৭১

খ. ২৯ জুলাই ১৯৭১

গ. ১৬ ডিসেম্বর ১৯৭১

ঘ. ২৬ মার্চ ১৯৭২

উত্তর: খ. ২৯ জুলাই ১৯৭১

৩৮. আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম ভূবেষ্টিত দেশ কোনটি?

ক. মঙ্গোলিয়া

খ. কাজাখস্থান

গ. আফগানিস্তান

ঘ. বলিভিয়া

উত্তর: খ. কাজাখস্থান

৩৯. বিশ্বের একমাত্র দেশ কোনটি যার জাতীয় পতাকায় কোনো চতুর্ভুজ (আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র) আকৃতি নেই?

ক. ভ্যাটিকান সিটী

খ. নেপাল

গ. সুইজারল্যান্ড

ঘ. ভুটান

উত্তর: খ. নেপাল

৪০. অ্যান্টার্কটিকা মহাদেশের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরির নাম কী?

ক. মাউন্ট এরেবাস

খ. মাউন্ট ভেসুভিয়াস

গ. মাউন্ট কিলিমাঞ্জারো

ঘ. মাউন্ট ফুজি

উত্তর: ক. মাউন্ট এরেবাস

৪১. পারমাণবিক অস্ত্র প্রসার রোধ চুক্তি (NPT - Non Proliferation Treaty) কত সালে স্বাক্ষর হয়?

ক. ১৯৬৮ সালে

খ. ১৯৭০ সালে

গ. ১৯৬৭ সালে

ঘ. ১৯৭৫ সালে

উত্তর: ক. ১৯৬৮ সালে

৪২. ‘কোর্পস অফ সিভিল ইঞ্জিনিয়ার্স’ (CCE) দ্বারা নির্মিত বাংলাদেশের প্রথম ও একমাত্র ভাসমান বাঁধ/রেগুলেটর কোনটি?

ক. মুহরী সেচ প্রকল্প বাঁধ

খ. মনু নদী ব্যারেজ

গ. তিস্তা ব্যারাজ

ঘ. গঙ্গা-কপোতাক্ষ (জিকে) পাম্প হাউজ

উত্তর: ক. মুহরী সেচ প্রকল্প বাঁধ

৪৩. ‘Savalbard Global Seed Vault’ (বিশ্বের প্রধান বীজ ব্যাংক বা কেয়ামতের দিনের বীজাগার) কোন দ্বীপে অবস্থিত?

ক. গ্রিনল্যান্ড

খ. ফ্যারো দ্বীপপুঞ্জ

গ. আইসল্যান্ড

ঘ. স্পিটসবার্গেন (নরওয়ে)

উত্তর: ঘ. স্পিটসবার্গেন (নরওয়ে)

৪৪. কৃষ্ণগহ্বর (Black Hole) এর এমন একটি সীমানা থাকে যা অতিক্রম করলে আলোসহ কোনো কিছুই আর ফিরে আসতে পারে না। এই সীমানাকে কী বলা হয়?

ক. সিংগুলারিটি

খ. ইভেন্ট হরাইজন

গ. আকৃতির ব্যাসার্ধ

ঘ. ফোটন স্পিয়ার

উত্তর: খ. ইভেন্ট হরাইজন

৪৫. কোষের কোন অঙ্গাণুকে ‘কোষের আত্মহত্যা থলি’ বা Suicide Sac বলা হয়?

. মাইটোকন্ড্রিয়া

. গলগিবডি

. রাইবোজোম

. লাইসোজোম

উত্তর:. লাইসোজোম 

৪৬. আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) এর প্রথম নারী সভাপতি কে ছিলেন?

. ফাতুবেনসুদা

. সিলভিয়াস্টাইনার

. সংসাংহিউন

. সিপ্রিয়ানকান্ডা

উত্তর:. সিলভিয়াস্টাইনার 

৪৭.মানবদেহের কোন গ্রন্থিটিকে ‘জৈব ঘড়ি’ বা Biological Clock নিয়ন্ত্রক বলা হয়, যা মেলাটোনিন হরমোন নিঃসরণ করে?

. থাইরয়েডগ্রন্থি

. অ্যাড্রেনালগ্রন্থি

. পাইনিয়ালগ্ল্যান্ড

. পিটুইটারিগ্রন্থি

উত্তর:. পাইনিয়ালগ্ল্যান্ড 

৪৮. মানবদেহের কোন অঙ্গটি নিজের ক্ষতিগ্রস্ত বা কেটে ফেলা অংশকে পুনরায় উৎপাদন করার অসাধারণ ক্ষমতা রাখে?

. অগ্ন্যাশয়

. যকৃৎ

. কিডনি

. প্লীহা

উত্তর:. যকৃৎ 

৪৯. বায়ুমণ্ডলে মিথেন গ্যাসের মতো শক্তিশালী গ্রিনহাউস গ্যাস শোষণ করার ক্ষমতা রাখে এমন বিশেষ ব্যাকটেরিয়াকে কী বলাহয়?

. মেথানোজেন

. সায়ানোব্যাকটেরিয়া

. নাইট্রিফাইংব্যাকটেরিয়া

. মেথানোট্রফ

উত্তর:. মেথানোট্রফ 

৫০. ‘ক্রিসপার-ক্যাস ৯’ (CRISPR-Cas 9) প্রযুক্তিটি বিজ্ঞানের কোন ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তনের জন্য ব্যবহৃত হচ্ছে?

. কোয়ান্টামকম্পিউটিং

. পারমাণবিকসংযোজন

. জিনসম্পাদনা/জিনোমএডিটিং

. কৃত্রিমবুদ্ধিমত্তা

উত্তর:. জিনসম্পাদনা/জিনোমএডিটিং

 

বি.দ্র: অবশিষ্ট প্রশ্ন বিষয়ভিত্তিক।

More Question Bank

11-20 Grade

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়োগ পরীক্ষা-২০২৬ | BAEC MCQ Question Solution-2026 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনারা অবগত আছেন যে, গত ৩১ জুলাই ২০২৬ ইং তারিখে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়োগ পরীক্ষা-২০২৬ | BAEC MCQ Question Solution-2026 ল্যাবরেটরি এটেনডেন্ট পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সাল ভিত্তিক এ পরীক্ষার প্রাথমিক পর্যায়ে ৮০ মার্কসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং পরবর্তী ধাপে লিখিত ও  ভাইভা পরীক্ষার মাধ্যমে ল্যাবরেটরি এটেনডেন্ট পদে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন কর্তৃক নিয়োগ প্রদান করা হবে। 🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:   ◉    বাংলা— ০৮ ◉    ইংরেজি— ১০ ◉    গণিত — ১৬ ◉    সাধারণ জ্ঞান—১৬ ◉    বিষয়ভিত্তিক—৩০ ◉    মোট: ৭০ নম্বর সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে...

11-20 Grade

বেসামরিক কর্মচারী নিয়োগ পরীক্ষা (স্টোরম্যান) -২০২৬ | MOD Question MCQ Solution- 2026 | Biddabari

বেসামরিক কর্মচারী নিয়োগ পরীক্ষা (স্টোরম্যান) -২০২৬ | MOD Question MCQ Solution- 2026 | Biddabari     সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনারা অবগত আছেন যে, গত ০৭ আগস্ট ২০২৬ ইং তারিখে বেসামরিক কর্মচারী নিয়োগ পরীক্ষা (স্টোরম্যান) -২০২৬ | MOD Question MCQ Solution- 2026 স্টোরম্যান পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সাল ভিত্তিক এ পরীক্ষার প্রাথমিক পর্যায়ে ৮০ মার্কসের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং পরবর্তী ধাপে লিখিত এবং ভাইভা পরীক্ষার মাধ্যমে স্টোরম্যান পদে বেসামরিক কর্মচারী নিয়োগ বোর্ড কর্তৃক নিয়োগ প্রদান করা হবে।     🔍  তুলা উন্নয়ন বোর্ড নিয়োগ পরীক্ষা-২০২৬পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:   ◉    বাংলা— ২০ ◉    ইংরেজি— ২০ ◉ &nbs...

11-20 Grade

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (নিরাপত্তা প্রহরী) -২০২৩ | BPDB Question MCQ Solution- 2023 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনারা অবগত আছেন যে, গত ০৫ জুন ২০২৬ ইং তারিখে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (নিম্নমান হিসাব সহকারী) -২০২৩ | BPDB Question MCQ Solution- 2023 নিম্নমান হিসাব সহকারী পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০২৩ সাল ভিত্তিক এ পরীক্ষার প্রাথমিক পর্যায়ে ১০০ মার্কসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং পরবর্তী ধাপে ভাইভা পরীক্ষার মাধ্যমে উচ্চমান সহকারী পদে বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ড কর্তৃক নিয়োগ প্রদান করা হবে।     🔍  বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (নিরাপত্তা প্রহরী) -২০২৩ | BPDB Question MCQ Solution- 2023পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:   ◉    বাংলা— ২০ ◉    ইংরেজি— ১৭ ◉    গণিত — ২৩ ◉    সাধারণ জ্ঞান— ৪০ ◉&...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই

🎓
Biddabari AI
LIVE
Expert Support 24/7
How can we help? 👋
Courses, Admission, Payment & Support
Biddabari
Biddabari
Popular Topics
Biddabari AI
Online
preview
Image ready
Tap send to attach